...
...
Next Story

‘বন্ধু’ ইজরায়েলের সঙ্গে একধাপ বাড়ল ঘনিষ্ঠতা! FTA সহ নানান ক্ষেত্রে ফোকাস বাড়াচ্ছে দিল্লি, কোন ইঙ্গিত মোদীর?

‘বন্ধু’ ইজরায়েলের সঙ্গে একধাপ বাড়ল ঘনিষ্ঠতা! FTA সহ নানান ক্ষেত্রে নজর দিল্লির

Published on: Feb 26, 2026, 17:24:37 IST
By
Prefer HTon Google
Advertisement

সদ্য ট্রাম্পের চাপানো শুল্ক নিয়ে মার্কিন সরকারকে বড় ধাক্কা দিয়েছে সেদেশের সুপ্রিম কোর্ট। তার জেরে আমেরিকার সঙ্গে বিশ্বের নানান দেশের বাণিজ্যিক সমীকরণে কিছুটা প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। বাণিজ্য চুক্তির চূড়ান্ত অবস্থা নিয়ে ভারত- ওয়াশিংটন আলোচনাও জারি। এরই মাঝে ‘বন্ধু’ ইজরায়েলের সফরে ভারতের প্রধানমন্ত্রী। মোদীর ইজরায়েল সফরে একাধিক মৌ স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে। এছাড়াও দুই দেশ মুক্ত বাণিজ্য বা FTA নিয়েও চর্চায় রয়েছে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদী। এদিন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিনও দুই দেশের সম্পর্ক নিয়ে মুখ খোলেন।

‘বন্ধু’ ইজরায়েলের সঙ্গে একধাপ বাড়ল ঘনিষ্ঠতা। (@netanyahu X/ANI Photo) (@netanyahu X)
‘বন্ধু’ ইজরায়েলের সঙ্গে একধাপ বাড়ল ঘনিষ্ঠতা। (@netanyahu X/ANI Photo) (@netanyahu X)

প্রধানমন্ত্রী মোদী, ইজরায়েলে এদিন তাঁর ভাষণে জানান, ‘ইসরায়েলে UPI ব্যবহারের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।’ ফলে এবার ইউপিআই-র সুবিধা নেতানিয়াহুর দেশেও মিলবে। এছাড়াও মোদী এবং নেতানিয়াহুর মধ্যে আলোচনার পর, ভারত এবং ইজরায়েল উদ্ভাবন এবং কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর করার জন্য বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। মোদী বলেন, ভারত ই়জরায়েলের সাথে প্রতিরক্ষা সহযোগিতায় যৌথ উন্নয়ন, উৎপাদন এবং প্রযুক্তি হস্তান্তরের দিকে এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে ভারত এবং ইজরায়েল শীঘ্রই পারস্পরিকভাবে লাভজনক একটি এফটিএকে চূড়ান্ত রূপ দেবে।

মোদী এদিনের অনুষ্ঠানে বলেন, ‘ভারত এবং ইজরায়েল সম্পূর্ণরূপে স্পষ্ট যে বিশ্বে সন্ত্রাসবাদের কোনও স্থান নেই। কোনও রূপ বা প্রকাশেই সন্ত্রাসবাদ গ্রহণযোগ্য নয়। আমরা সন্ত্রাসবাদ এবং এর সমর্থকদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছি এবং আমরা তা অব্যাহত রাখব।’ ইজরায়েলে ৭ অক্টোবরের হামাস হামলারও নিন্দা করেন মোদী।

এর আগে, ইজরায়েলের মাটিতে মোদী পা রাখতেই তাঁকে সাদরে অভ্যর্থনা জানান সেদেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তাঁর স্ত্রী। এরপর এদিনের সভায়, নেতানিয়াহু জানান, তাঁর স্ত্রীয়ের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় এক ভারতীয় রেস্তোরাঁয়। সেই ঘটনার স্মৃতিচারণও করেন নেতানিয়াহু। ইজরায়েলে মোদীর পা রাখার পরই নেতানিয়াহু তাঁকে ‘ভাই’ বলে সম্বোধন করেন। এদিন দুই রাষ্ট্রনেতার মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনা চলে। এরপর দুই পক্ষের মধ্যে একাধিক মৌ স্বাক্ষরিত হয়েছে। এরই মাঝে দুই দেশ মুক্তি বাণিজ্যের দিকেও চর্চা চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে মার্কিন বাণিজ্যে ট্রাম্প-শুল্কের দাপটের মাঝে মোদীর ইজরায়েল সফর ও ইজরায়েল-ভারত চুক্তি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe