Fairness Cream: ফর্সা হওয়ার আশায় নিয়মিত ব্যবহার করছেন স্কিন-হোয়াইটনিং ক্রিম? সাবধান। পাকিস্তান থেকে আসা অনুমোদনহীন প্রসাধনী পণ্যর (কসমেটিক্স) বিষয়ে সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO)।

সিডিএসসিও-র জারি করা বিজ্ঞপ্তিতে যে দু'টি পণ্যকে চিহ্নিত করা হয়েছে, সেগুলি হল হোয়াইটনিং ক্রিম-'চাঁদনি হোয়াইটনিং ক্রিম' (Chandni whitening cream) এবং 'গোরি বিউটি ক্রিম' (Goree beauty cream)-যার উভয়ই পাকিস্তানে তৈরি বলে অভিযোগ রয়েছে।
বেশি মাত্রায় ভারী ধাতু, মারাত্মক ঝুঁকি
এই দুটি পণ্যের বিক্রির বিষয়ে সতর্কবার্তা জারি করে ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে যে, ক্রিমগুলিতে নির্ধারিত সীমার চেয়ে বেশি মাত্রায় 'ভারী ধাতু' রয়েছে। সিডিএসসিও আরও জানিয়েছে যে, এই ক্রিমগুলির ব্যবহারে বিষঃক্রিয়া হতে পারে এবং তা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করতে পারে।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, অনুমোদনহীন প্রসাধনী সামগ্রী ব্যবহারের বিষয়ে জনস্বাস্থ্য সতর্কতা- উপভোক্তাদের ব্যবহৃত প্রসাধনী সামগ্রী অবশ্যই জনস্বাস্থ্যের জন্য নিরাপদ হতে হবে। এগুলির উৎপাদন ও আমদানি 'ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট, ১৯৪০' এবং 'কসমেটিক্স রুলস, ২০২০'-এর আওতায় নিয়ন্ত্রিত হয়। প্রসাধনী সামগ্রীর মানদণ্ড 'ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস' (BIS)-এর মাধ্যমে প্রকাশিত হয়। বিক্রয় ও বিতরণের উদ্দেশে প্রসাধনী উৎপাদনের জন্য সংশ্লিষ্ট রাজ্যের লাইসেন্সিং কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ করা বাধ্যতামূলক। প্রসাধনী আমদানির ক্ষেত্রে, নির্ধারিত নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় লাইসেন্সিং কর্তৃপক্ষের কাছে পণ্যগুলির রেজিস্টার্ড থাকা আবশ্যক।
অনুমোদনহীন প্রসাধনী পণ্য-যেমন পাকিস্তানে উৎপাদিত 'গোরি বিউটি ক্রিম' এবং 'চাঁদনি হোয়াইটনিং ক্রিম'-এর বিষয়ে ভোক্তাদের পরামর্শ দেওয়া হচ্ছে যে, তারা যেন উল্লিখিত পণ্যগুলি না কেনেন এবং কেনা হয়ে থাকলে তা ব্যবহার থেকে বিরত থাকেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাধারণ জনগণের প্রতি পরামর্শ হল, তাঁরা যেন এমন সব অনুমোদিত প্রসাধনী পণ্যই কেনেন ও ব্যবহার করেন যাতে উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য, উৎপাদন লাইসেন্স নম্বর, ব্যাচ নম্বর, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং (আমদানিকৃত প্রসাধনীর ক্ষেত্রে) রেজিস্ট্রেশন নম্বর স্পষ্টভাবে উল্লেখ থাকে। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে সতর্কতা জারি হয়েছে।
{{/usCountry}}অনুমোদনহীন প্রসাধনী পণ্য-যেমন পাকিস্তানে উৎপাদিত 'গোরি বিউটি ক্রিম' এবং 'চাঁদনি হোয়াইটনিং ক্রিম'-এর বিষয়ে ভোক্তাদের পরামর্শ দেওয়া হচ্ছে যে, তারা যেন উল্লিখিত পণ্যগুলি না কেনেন এবং কেনা হয়ে থাকলে তা ব্যবহার থেকে বিরত থাকেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাধারণ জনগণের প্রতি পরামর্শ হল, তাঁরা যেন এমন সব অনুমোদিত প্রসাধনী পণ্যই কেনেন ও ব্যবহার করেন যাতে উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য, উৎপাদন লাইসেন্স নম্বর, ব্যাচ নম্বর, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং (আমদানিকৃত প্রসাধনীর ক্ষেত্রে) রেজিস্ট্রেশন নম্বর স্পষ্টভাবে উল্লেখ থাকে। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে সতর্কতা জারি হয়েছে।
{{/usCountry}}