...
...
Next Story

India on Russia-Ukraine Resolution in UN: রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব পেশ রাষ্ট্রসংঘে, কী করল ভারত?

ভারত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত এই খসড়া প্রস্তাবের উপর ভোট দেওয়া থেকে বিরত ছিল। প্রস্তাবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তাৎক্ষণিক, সম্পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছিল। এই প্রস্তাবটি ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের চতুর্থ বার্ষিকীতে উত্থাপিত করা হয়। এবং রাষ্ট্রসংঘে সভায় তা পাশও হয়েছে।

Updated on: Feb 25, 2026, 10:52:51 IST
By
Prefer HTon Google
Advertisement

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির জন্য রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপিত হয়। সেই প্রস্তাবের পক্ষে ১০৭টি দেশ ভোট দিয়েছে। তবে গতবারের মতো এবারও রাশিয়া সংক্রান্ত ভোটাভুটিতে ভারত তার পুরনো অবস্থান বজায় রাখে। ভারত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত এই খসড়া প্রস্তাবের উপর ভোট দেওয়া থেকে বিরত ছিল। প্রস্তাবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তাৎক্ষণিক, সম্পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছিল। এই প্রস্তাবটি ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের চতুর্থ বার্ষিকীতে উত্থাপিত করা হয়। এবং রাষ্ট্রসংঘের সাধারণ সভায় তা পাশও হয়েছে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির জন্য রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপিত হয়। (REUTERS)
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির জন্য রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপিত হয়। (REUTERS)

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত এই প্রস্তাবের ভোটের ফলাফল: ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে এই রেজোলিউশনের পক্ষে ১০৭টি ভোট পড়ে, বিপক্ষে পড়ে ১২টি দেশ। ভারত সহ মোট ৫১টি দেশ ভোটদান প্রক্রিয়া থেকে বিরত ছিল। ইউক্রেনের উত্থাপিত এই প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকা ৫১টি দেশের মধ্যে ভারত ছাড়াও ছিল চিন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, বাহরাইন।

এদিকে রাষ্ট্রসংঘে যুদ্ধবিরতির প্রস্তাবটিকে সমর্থন করা ১০৭টি দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইউক্রেনীয় রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি। এদিকে রাষ্ট্রসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই যুদ্ধকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। এরই সঙ্গে বিশ্ব শান্তির জন্য এই যুদ্ধকে বড় হুমকি বলে বর্ণনা করেছেন তিনি। তাঁর কথায়, 'এই বিধ্বংসী যুদ্ধ আমাদের সম্মিলিত বিবেকের জন্য একটি কলঙ্ক। যুদ্ধ যত দীর্ঘ হবে, তত মারাত্মক হয়ে উঠবে। সাধারণ মানুষ এতে মরছে।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe