Su-30 Fighter Jet Missile Upgrade: ৭৩০০ কিমি বেগে গিয়ে আকাশেই ওড়াবে শত্রুকে! ফাইটার জেটে এই মিসাইল বসানোর পথে ভারত
Su-30 Fighter Jet Missile Upgrade: সুখোই-৩০ যুদ্ধবিমানে রাশিয়ার মিসাইল যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। যে মিসাইল ঘণ্টায় প্রায় ৭,৩০০ কিলোমিটার বেগে ছুটে গিয়ে আকাশপথেই শত্রুপক্ষের টার্গেটকে স্রেফ উড়িয়ে দেবে।
Su-30 Fighter Jet Missile Upgrade: ঘণ্টায় প্রায় ৭,৩০০ কিলোমিটার গতিতে ছুটে যাবে 'টার্গেটের' দিকে। শত্রুপক্ষ চোখের পলক ফেলার আগেই এবং কিছু বোঝার আগেই ধ্বংস হয়ে যাবে 'টার্গেট'। সুখোই-৩০ যুদ্ধবিমানের জন্য এমনই এয়ার-টু-এয়ার মিসাইলের উপরে জোর দিচ্ছে ভারত। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় বায়ুসেনাকে আরও শক্তিশালী এবং ধারালো করে তোলার লক্ষ্যে সুখোই-৩০ যুদ্ধবিমানকে আরও উন্নত করে তোলার প্রস্তাব বিবেচনা করা হচ্ছে, যাতে রাশিয়ার আরভিভি বিডি এয়ার-টু-এয়ার মিসাইল যুক্ত করা যায়। যে মিসাইল ৩০০ কিলোমিটার দূরেও টার্গেট পুরোপুরি গুঁড়িয়ে দিতে পারে।
ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা বিষয়ক বৈঠক হতে পারে
সুখোই-৩০ যুদ্ধবিমানে রাশিয়ার মিসাইল যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)
{{^htLoading}} {{/htLoading}}
আর সেই প্রস্তাব এমন একটা সময় পেশ করা হয়েছে, যার কয়েকদিন পরে ব্রিকস সম্মেলনের জন্য ভারতে আসতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সম্মেলনের মধ্যেই প্রতিরক্ষা বিষয় নিয়ে ভারত এবং রাশিয়ার মধ্যে বৈঠক হওয়ার কথা আছে। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হতে পারে বলে সূত্রের খবর।
পাকিস্তানের আকাশে উড়তে থাকা সামরিক বিমান আরও অসুরক্ষিত
এমনিতে রাশিয়ার কাছে আরভিভি বিডি মিসাইলের একাধিক মডেল আছে। যা আকাশপথেই এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল এয়ারক্রাফটের মতো (AWACS) বিমানের সলিলসমাধি করে দিতে পারে। যে অভিজ্ঞতা পাকিস্তানের হয়েছে বছরখানেক আগেই। অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের AWACS ধ্বংস করে দিয়েছিল ভারত।
আর যদি প্রস্তাব মতো সুখোই-৩০ যুদ্ধবিমানে আরভিভি বিডি এয়ার-টু-এয়ার মিসাইল যুক্ত করে দেওয়া হলে আরও একটি ক্ষেপণাস্ত্র রক্তচাপ বাড়িয়ে দেবে পাকিস্তানের। কারণ ওই মিসাইলের যা রেঞ্জ, তাতে পাকিস্তানের আকাশে থাকা বিমানকে উড়িয়ে দিতে পারবে।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/News/Su-30 Fighter Jet Missile Upgrade: ৭৩০০ কিমি বেগে গিয়ে আকাশেই ওড়াবে শত্রুকে! ফাইটার জেটে এই মিসাইল বসানোর পথে ভারত
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe