Asian Games 2026: বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টকে কার্যত দুরমুশ করে এশিয়ান গেমস (Asian Games) ফাইনালে পৌঁছে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এবার সোনার পদক লড়াইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবে হরমনপ্রীত কৌররা। রবিবার টিম ইন্ডিয়ার মেয়েদের দাপটের সামনে চোখে সর্ষের ফুল দেখলো ওপার বাংলার ক্রিকেট দল। আর এই সেমিফাইনাল ম্যাচে আন্তর্জাতিক মহিলা টি-টোয়েন্টি ক্রিকেটে এক অনন্য ইতিহাস তৈরি করলেন ভারতের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। একই সঙ্গে এশিয়ান গেমসে রেকর্ড গড়েছেন শেফালি বর্মা।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে প্রতিপক্ষ দলটিকে ১৯৬ রানের লক্ষ্য দিয়েছিল ভারতের মেয়েরা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে কার্যত নাকানি চোবানি খেলো ওপার বাংলা। ভারতের বোলিং আক্রমণের সামনে শেষ পর্যন্ত মাথা নুইয়ে পরাজয় স্বীকার করে নিতে হল বাংলাদেশের মেয়েদের। বাংলাদেশের বিরুদ্ধে এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের সেমিফাইনালে রানের পাহাড় তোলে ভারত। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ভারতের দুই ওপেনার - স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মা শুরুতেই ফিফথ গিয়ারে রান তুলতে থাকেন। পাওয়ার প্লে-র ৬ ওভারে ৭২ রান যোগ করেন দু'জনে। ১৯ বলে ৩৭ রান করে ফেরেন স্মৃতি। তবে শেফালিকে থামানো যায়নি। মাত্র ৪৯ বলে সেঞ্চুরি করেন তিনি। সে সঙ্গে একের পর এক রেকর্ড গড়তে থাকেন শেফালি। টি-২০ ক্রিকেটে তিনি প্রথম সেঞ্চুরি করেন। পাশাপাশি, টি-২০ ক্রিকেটে একশো ছক্কার মাইলফলক পেরিয়ে যান স্মৃতি ও শেফালি - দু'জনই। তিনটি চার ও ৯টি ছক্কা মারেন শেফালি। অধিনায়ক হরমনপ্রীত কৌর করেন ৩৩ বলে ৪০ রান। নির্ধারিত ২০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ভারত ১৯৫ রান তোলে।
পরবর্তীতে ভারতের দেওয়া লক্ষ্য পূরণ করতে নেমে প্রথম থেকেই ধাক্কা খেতে থাকে বাংলাদেশের মহিলা ব্রিগেড। না বললেই নয়, এদিন ব্যাট করতে নেমে দিলারা আক্তার ২৭ রান করলেও একে একে দুই অঙ্কের ঘরে যাওয়ার আগেই উইকেট হারাতে থাকেন ওপার বাংলার ব্যাটসম্যানরা। ওপেনিং করতে নেমে শূন্য নিয়ে আউট হয়েছিলেন জুয়ারিয়া ফেরদৌস। পরবর্তীতে একেবারে শেষ মুহূর্তে যাঁরাই ব্যাট করতে নেমেছিলেন ভারতের বোলারদের সামনে টিকে থেকে ১৫ রানটুকুও করতে পারেননি। ফলে ১০০ রানের আগে বাংলাদেশের অলআউট তখন ছিল সময়ের ব্যাপার মাত্র। আর সেই সূত্র ধরেই শেষমেষ ১১৪ রানের বড় ব্যবধানে জয় নিশ্চিত করল ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন নন্দানি ও দিপ্তী শর্মা। দুই উইকেট নিয়েছেন শ্রী চরনি। একটি করে উইকেট পেয়েছেন ক্রান্তি গাউদ ও শ্রেয়াঙ্কা পাতিল।
{{/usCountry}}পরবর্তীতে ভারতের দেওয়া লক্ষ্য পূরণ করতে নেমে প্রথম থেকেই ধাক্কা খেতে থাকে বাংলাদেশের মহিলা ব্রিগেড। না বললেই নয়, এদিন ব্যাট করতে নেমে দিলারা আক্তার ২৭ রান করলেও একে একে দুই অঙ্কের ঘরে যাওয়ার আগেই উইকেট হারাতে থাকেন ওপার বাংলার ব্যাটসম্যানরা। ওপেনিং করতে নেমে শূন্য নিয়ে আউট হয়েছিলেন জুয়ারিয়া ফেরদৌস। পরবর্তীতে একেবারে শেষ মুহূর্তে যাঁরাই ব্যাট করতে নেমেছিলেন ভারতের বোলারদের সামনে টিকে থেকে ১৫ রানটুকুও করতে পারেননি। ফলে ১০০ রানের আগে বাংলাদেশের অলআউট তখন ছিল সময়ের ব্যাপার মাত্র। আর সেই সূত্র ধরেই শেষমেষ ১১৪ রানের বড় ব্যবধানে জয় নিশ্চিত করল ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন নন্দানি ও দিপ্তী শর্মা। দুই উইকেট নিয়েছেন শ্রী চরনি। একটি করে উইকেট পেয়েছেন ক্রান্তি গাউদ ও শ্রেয়াঙ্কা পাতিল।
{{/usCountry}}শর্ত ছিল, এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে দিতে পারলেই রুপোর পদক নিশ্চিত হবে ভারতীয় মহিলা দলের। শেষ পর্যন্ত সেই শর্ত পূরণ করে রুপো ঘরে তুললেন হরমনপ্রীত কৌরেরা। সেই সঙ্গে সেমিতে ওপার বাংলার ক্রিকেটারদের গুঁড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নিল ভারত। এবার ভারতের মেয়েদের হাতে সুযোগ রয়েছে ফাইনাল জিতে এশিয়ান গেমসে সোনা জেতার। মহামঞ্চে তারা মুখোমুখি হবে শ্রীলঙ্কার।
অন্যদিকে, নাগোয়ার আঙিনায় শুরু হয়ে যাওয়া মহাদেশীয় এই ক্রীড়াযজ্ঞে ভারতের প্রথম পদকের খাতা খুলল নিশানাভেদের হাত ধরে। আইচি-নাগোয়া এশিয়ান গেমসের (Asian Games 2026) উদ্বোধনী দিনে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে রৌপ্যপদক (Silver Medal) নিজেদের নামের পাশে নিশ্চিত করল ভারতীয় নারী বাহিনী (Indian Shooting Team)।