ইরানে ইজরায়েলের হামলা ঘিরে এদিন সকাল থেকেই তপ্ত ছিল পশ্চিম এশিয়া। এদিকে, বেলা গড়াতেই সৌদি, আমিরশাহি, কুয়েত সহ একাধিক জায়গায় মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। দুই পক্ষের সংঘাতের জেরে বিশ্বজুড়ে বিমান পরিষেবা ব্যহত হয়। ভারত তার সমস্ত বিমানবন্দরকে অ্যালার্টে রাখে। এই পরিস্থিতিতে এই হামলা ঘিরে কী বলছে দিল্লি?

দিল্লির প্রতিক্রিয়া:-
ইরানের সঙ্গে ইজরায়েল ও আমেরিকার যুদ্ধের পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানিয়ে দিল্লি বলেছে,'উত্তেজনা কমাতে এবং অন্তর্নিহিত সমস্যাগুলি সমাধানের জন্য সংলাপ এবং কূটনীতি অনুসরণ করা উচিত। সমস্ত রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে।' এছাড়াও ভারত বলেছে,'ইরান এবং উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক ঘটনাবলীতে ভারত গভীরভাবে উদ্বিগ্ন। আমরা সকল পক্ষকে সংযম প্রদর্শন, উত্তেজনা বৃদ্ধি এড়াতে এবং অসামরিক নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানাই।' এছাড়াএ বিধ্বস্ত দেশগুলি ও যুদ্ধরত ইজরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে সেখানে অবস্থিত ভারতীয়দের প্রতি বার্তা ও অ্যাডভাইজারি জারি করা হচ্ছে বলে জানানো হয়েছে।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রী কি নিহত?
এদিকে, রয়টার্সের খবর বলছে, ইজয়েলি সামরিক অভিযানের সাথে পরিচিত দুটি সূত্র এবং একটি আঞ্চলিক সূত্রের মতে, ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং বিপ্লবী গার্ড কমান্ডার মহম্মদ পাকপুর ইজরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে, ইজরায়েল দাবি করেছিল যে তারা ইরানের সুপ্রিম নেতা আয়াতোল্লা খামেনিকে হত্যা করেছে। তবে ইরান জানিয়েছে খামেনি জীবিত রয়েছেন।
রাতে রিয়াধের ম্যাচে কি রোনাল্ডো নামবেন?
{{/usCountry}}রাতে রিয়াধের ম্যাচে কি রোনাল্ডো নামবেন?
{{/usCountry}}এদিন, ইরান বনাম ইজরায়েল, আমেরিকার সংঘাতের মাঝে ইরানের পাল্টা হামলায় বিস্ফোরণ হয় সৌদি আরবের রিয়াধ সহ একাধিক মধ্যপ্রাচ্যের দেশে। এদিকে, সেই সৌদিতেই রিয়াধের ক্লাব আল নাসরের খেলতে নামার কথা। সৌদি আরবের আল ফায়হার মাঠে আজ ম্যাচ রয়েছে। তবে সেই ম্যাচে পর্তুগালের এই তারকা ফুটবলার খেলবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়। তার নেপথ্যের কারণ হিসাবে রিয়াধে রোনাল্ডেদের নিরাপত্তার প্রশ্ন উঠে আসছে। এদিন সকালেই সৌদিতে পর পর বোমা পড়েছে। তারপর রাতের ম্যাচে এই তারকা ফুটবলারকে মাঠে দেখা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন থাকছে। এরই মাঝে দুবাইতে বিস্ফোরণের জেরে সেদেশের বিমানবন্দর বন্ধ করা হয়েছে। খালি করা হয়েছে বুর্জ খালিফা।