...
...
Next Story

India reacts to Pak Attack in Afghan:‘আরেকটি আগ্রাসনমূলক কাজ’, আফগান-ভূমে হানা নিয়ে পাকিস্তানকে ধুয়ে দিল দিল্লি!

আফগানিস্তানে পাকিস্তানি হামলা নিয়ে কী বলল ভারত?

Published on: Mar 14, 2026, 21:44:33 IST
By
Prefer HTon Google
Advertisement

ইরান যুদ্ধে ইতিমধ্যেই অশান্তির আগুন পশ্চিম এশিয়া থেকে মধ্যপ্রাচ্যে। এদিকে, এর মধ্যে আফগানিস্তান বনাম পাকিস্তান যুদ্ধ ক্রমেই চলছে এগিয়ে। বহু দিন ধরেই প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে লিপ্ত পাকিস্তান। তাদের সংঘাতে সীমান্তের ডুরান্ড লাইন নিয়ে। সদ্য আফগানিস্তান অভিযোগ করেছে,পাকিস্তান ফের একবার অতর্কিতে আফগানিস্তানের সীমার ভিতর হামলা চালিয়েছে। এরপর আফগানিস্তানও পাকিস্তানি সেনা ঘাঁটি টার্গেট করে হামলা চালায়, বলে দাবি করে তালিবান সরকার। এরপরই পাকিস্তানকে টার্গেট করে দিল্লি তুলোধোনা করে ইসলামাবাদকে।

‘আরেকটি আগ্রাসনমূলক কাজ’, আফগান-ভূমে হানা নিয়ে পাকিস্তানকে ধুয়ে দিল দিল্লি! REUTERS/Sayed Hassib (REUTERS)
‘আরেকটি আগ্রাসনমূলক কাজ’, আফগান-ভূমে হানা নিয়ে পাকিস্তানকে ধুয়ে দিল দিল্লি! REUTERS/Sayed Hassib (REUTERS)

আফগানিস্তানের ভিতর পাকিস্তানের হামলার ঘটনা নিয়ে ভারত তার প্রতিক্রিয়া জানিয়েছে। দিল্লির সাফ বার্তা, ‘ ভারত আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার নিন্দা জানায়, যার ফলে বেশ কয়েকজন বেসামরিক নাগরিকের মৃত্যু হয় এবং বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়।’ এই মন্তব্য করেছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল। তিনি এরই সঙ্গে বলেন,‘এটি একটি সার্বভৌম আফগানিস্তানের ধারণার প্রতি বিরূপ মনোভাব পোষণকারী পাকিস্তানি প্রতিষ্ঠানের আরেকটি আগ্রাসন। ভারত পুনর্ব্যক্ত করে যে আফগানিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্পূর্ণরূপে সম্মান করা উচিত।’ আফগান তালেবান সরকার শুক্রবার পাকিস্তানকে কাবুল এবং পূর্ব আফগানিস্তানের বেশ কয়েকটি এলাকায় বিমান হামলা চালানোর জন্য অভিযুক্ত করেছে।

আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন যে পাকিস্তানি বিমানগুলি দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরের কাছে বেসরকারি বিমান সংস্থা কাম এয়ারের জ্বালানি ডিপোতেও হামলা চালিয়েছে। মুজাহিদের মতে, জ্বালানি সরবরাহ অসামরিক এবং জাতিসংঘের বিমানের জন্য ব্যবহৃত হয়। ইসলামাবাদ ইচ্ছাকৃতভাবে অসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করে বলেছে যে তাদের অভিযানগুলি পাকিস্তানি তালিবান জঙ্গি এবং সীমান্তের ওপার থেকে পরিচালিত তাদের সমর্থনকারী নেটওয়ার্কগুলিকে লক্ষ্য করে, করা হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe