...
...
Next Story

Dutch PM remarks on India: 'পর্যাপ্ত জ্ঞানের অভাব...,' ডাচ PMর সংখ্যালঘু-প্রেস স্বাধীনতা নিয়ে মন্তব্য খারিজ ভারতের

Dutch PM remarks on India: সিবি জর্জ সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের উদাহরণ তুলে ধরে বলেন, ভারত একটি প্রাণবন্ত গণতান্ত্রিক দেশ, যেখানে শান্তিপূর্ণভাবে ক্ষমতার পরিবর্তন ঘটে।

Published on: May 18, 2026 12:41 PM IST
Advertisement

Dutch PM remarks on India: ভারতীয় সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং ধর্মীয় ও সংখ্যালঘু অধিকার নিয়ে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী রব জেটেনের মন্তব্যের তীব্র বিরোধিতা করল ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেদারল্যান্ডস সফরের সময় এই প্রসঙ্গ ওঠে, আর সেখানেই নয়া দিল্লির তরফে স্পষ্ট জানানো হয়, ভারত এক 'প্রাণবন্ত গণতন্ত্র', যেখানে সকলের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে।

নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ ভারতের (DPR PMO)
নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ ভারতের (DPR PMO)

প্রধানমন্ত্রী মোদীর নেদারল্যান্ডস সফরের সময় বিদেশ মন্ত্রকের সচিব (পশ্চিম) সিবি জর্জ সাংবাদিকদের বলেন, ‘যিনি পর্যসন করেছেন, হয়তো ভারতের সম্পর্কে বোঝাপড়ার অভাব থেকেই এ ধরনের সংশয় তৈরি হয়েছে তাঁর।' তিনি বলেন, ভারত পাঁচ হাজার বছরেরও বেশি পুরনো সভ্যতার দেশ এবং এখানে সংস্কৃতি, ভাষা, খাদ্যাভ্যাস ও ধর্মের অসাধারণ বৈচিত্র্য রয়েছে। জর্জের কথায়, 'ভারত ১৪০ কোটি মানুষের দেশ, বিশ্বের বৃহত্তম জনবহুল দেশ। পাঁচ হাজার বছরেরও পুরনো সভ্যতার দেশ। সেখানে ভাষা, সংস্কৃতি, ধর্ম- সব ক্ষেত্রেই এক অসাধারণ বহুত্ব আছে। হিন্দু, বৌদ্ধ, জৈন ও শিখ- চারটি প্রধান ধর্মের জন্ম এই দেশেই।' সিবি জর্জ আরও বলেন, ‘ইহুদি সম্প্রদায় ভারতে আড়াই হাজার বছরেরও বেশি সময় ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। বিশ্বের খুব কম দেশেই এমন উদাহরণ রয়েছে যেখানে ইহুদিদের কখনও নিপীড়নের মুখে পড়তে হয়নি... খ্রিস্টধর্ম যিশু খ্রিস্টের পুনরুত্থানের পরপরই ভারতে আসে এবং এখানে বিকশিত হয়েছে। ইসলামও নবী হজরত মুহাম্মদের (সঃ) সময়েই ভারতে পৌঁছয় এবং সমৃদ্ধ হয়েছে।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের আগে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন ভারত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। ডাচ সংবাদপত্র ডে ভল্সক্রান্ট-এর রিপোর্ট অনুযায়ী, জেটেন বলেন, ডাচ সরকারের উদ্বেগ শুধু সংবাদমাধ্যমের স্বাধীনতা নয়, বরং সেখানে সংখ্যালঘুদের অধিকারও বিপন্ন। এই বিষয়গুলি ভারত সরকারের কাছে নিয়মিতভাবে তোলা হয়। তবে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় করা এক পোস্টে জেটেন জানান, ভারত ও নেদারল্যান্ডস, উভয় দেশই গণতন্ত্র, সুশাসন এবং নিয়ম ও ন্যায়ভিত্তিক বিশ্বব্যবস্থাকে অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি আরও একটি দীর্ঘদিনের শিশু অভিভাবকত্ব সংক্রান্ত বিরোধের কথাও উল্লেখ করেন, যা অতীতে দুই দেশের কূটনৈতিক আলোচনায় উঠে এসেছিল।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe