...
...
Next Story

MEA: তারেকের ‘সীমান্তের ওপারের প্রভুদের..’ মন্তব্যে খোঁচার পর এবার পাল্টা বার্তা দিল্লির, প্রসঙ্গে বাংলাদেশ

রণধীর জয়সোয়ালকে প্রশ্ন করা হলে,তিনি বলেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট, আগের বক্তব্যের সঙ্গেই তা সঙ্গতিপূর্ণ। ভারত বাংলাদেশের সঙ্গে এক ইতিবাচক, গঠনমূলক এবং দূরদর্শিতাসম্পন্ন সম্পর্ক চায়।’

Published on: Nov 20, 2026, 21:41:00 IST
Advertisement

গত কয়েক দিনে বাংলাদেশ কার্যত হিংসায় উত্তাল। সেদেশে বহু জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। সেদেশের প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুসের পৈতৃক বাড়ি থেকে শুরু করে বর্তমান বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে। এদিকে, ডিসেম্বর মাসে, বাংলাদেশে পা রাখার কথা ঘোষণা করেছেন বাংলাদেশের মসনদ থেকে অভ্যুত্থানের জেরে ক্ষমতা খোয়ানো প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পরিস্থিতির মাঝে সদ্য বাংলাদেশের তারেক রহমান নাম না করে একটি মন্তব্য করেন। হাসিনাকে টার্গেটে রেখে তারেক এক মন্তব্য করেন। তার প্রেক্ষিতে এদিন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়ালকে প্রশ্ন করা হলে, তিনি দুই দেশের সম্পর্কের বিষয়ে মুখ খোলেন।

রণধীর জয়সোয়াল। (PTI FILE)
রণধীর জয়সোয়াল। (PTI FILE)

এর আগে, বৃহস্পতিবার বাংলাদেশের লালমনিরহাটে জনসভায় বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান,আওয়ামি লিগের নাম উল্লেখ না করে দলটির নেতাদের সমালোচনা করে। তারেক বলেন, ওই নেতার নেত্রীরা বাংলাদেশের ও মানুষের স্বার্থ দেখেনি। তারেক সুর চড়িয়ে বলেন, ‘সীমান্তের ওপারে’ যে দেশে তারা পালিয়ে গেছে, সেটা হচ্ছে তাদের ‘প্রভু’। তারেক বলেন, ‘সেই প্রভুদের খুশি করার জন্য তারা আবার বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।’

তারেকের এমন খোঁচা নিয়ে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়ালকে প্রশ্ন করা হলে,তিনি বলেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট, আগের বক্তব্যের সঙ্গেই তা সঙ্গতিপূর্ণ। ভারত বাংলাদেশের সঙ্গে এক ইতিবাচক, গঠনমূলক এবং দূরদর্শিতাসম্পন্ন সম্পর্ক চায়। তা দুই দেশের মধ্যেকার সম্পর্কের ইতিহাস এবং তাদের জনগণের যৌথ সাংস্কৃতিক সম্পর্কের মধ্যে নিহিত।’ জয়সোয়াল জানান,‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমার কিছু বলার নেই।’

উল্লেখ্য, গত ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের অভ্যুত্থানের জেরে সেদেশ থেকে ভারতে চলে এসে আশ্রয় নেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি সদ্য ঘোষণা করেছেন, তিনি ডিসেম্বর মাসে বাংলাদেশ ফিরতে চান। আবেদন করেছেন ভিসারও। তবে সেই আবেদন খারিজ করেছে বাংলাদেশ। এরই মাঝে একের র এক হিংসার ঘটনায় তপ্ত রয়েছে তারেক রহমান শাসিত বাংলাদেশ।

 

ABOUT THE AUTHOR

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks