...
...
Next Story

India to Pak on Uranium Deal: কানাডা-ভারত ইউরেনিয়াম চুক্তিতে নিদ্রাহীন পাকিস্তানের ভুলভাল দাবি, কী জবাব দিল্লির?

ভারত সম্প্রতি কানাডার সাথে ২.৬ বিলিয়ন ডলারের একটি বড় ইউরেনিয়াম সরবরাহ চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে ২০২৭-৩৫ সময়কালে ভারতকে ২২ মিলিয়ন পাউন্ড ইউরেনিয়াম সরবরাহ করবে কানাডা। দীর্ঘমেয়াদী এই চুক্তির লক্ষ্য ভারতের অসামরিক পরমাণু শক্তি কর্মসূচিকে আরও জোরদার করা।

Updated on: Mar 13, 2026, 14:21:31 IST
By
Prefer HTon Google
Advertisement

কানাডার সঙ্গে ভারতের ইউরেনিয়াম চুক্তি নিয়ে রাতের ঘুম উড়েছে পাকিস্তানের। এই আবহে প্রতিক্রিয়া চাওয়া হলে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে তোপ দাগা হল পকিস্তানের উদ্দেশে। পাকিস্তানের অভিযোগ ছিল, ভারত তাদের পরমাণু অস্ত্র ভাণ্ডার বাড়াতে চায় বলেই কানাডার সঙ্গে ইউরেনিয়াম চুক্তি করেছে। পাকিস্তানের এই অভিযোগ অবশ্য প্রত্যাখ্যান করেছে ভারত। বিদেশ মন্ত্রকের তরফ থেকে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, 'পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ করার ক্ষেত্রে ভারতের ভাবমূর্তি নিষ্কলঙ্ক। বরং পাকিস্তানে এই বিষয়ে দুর্বল রেকর্ড রয়েছে। এবং তা থেকে দৃষ্টি সরাতেই এই হাস্যকর দাবি করছে তারা।'

ভারত সম্প্রতি কানাডার সাথে ২.৬ বিলিয়ন ডলারের একটি বড় ইউরেনিয়াম সরবরাহ চুক্তি স্বাক্ষর করেছে। (REUTERS)
ভারত সম্প্রতি কানাডার সাথে ২.৬ বিলিয়ন ডলারের একটি বড় ইউরেনিয়াম সরবরাহ চুক্তি স্বাক্ষর করেছে। (REUTERS)

উল্লেখ্য, ভারত সম্প্রতি কানাডার সাথে ২.৬ বিলিয়ন ডলারের একটি বড় ইউরেনিয়াম সরবরাহ চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে ২০২৭-৩৫ সময়কালে ভারতকে ২২ মিলিয়ন পাউন্ড ইউরেনিয়াম সরবরাহ করবে কানাডা। দীর্ঘমেয়াদী এই চুক্তির লক্ষ্য ভারতের অসামরিক পরমাণু শক্তি কর্মসূচিকে আরও জোরদার করা। এই চুক্তির কারণেই পাকিস্তানের ঘুম উড়েছে। পাকিস্তান একে এই অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি বলে বর্ণনা করেছে।

এদিকে, ভারত নাকি পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানকে উস্কানি দিচ্, এমন অভিযোগও করেছে ইসলামাবাদ। পাকিস্তানের এই অভিযোগও অস্বীকার করেছে ভারত। এই নিয়ে বিদেশ মন্ত্রকের রণধীর জয়সওয়াল বলেন, 'পাকিস্তান নিজেদের জঘন্য কর্মকাণ্ডের জন্য ভারতকে দোষারোপ করে। এটা পাকিস্তানের অভ্যাসে পরিণত হয়েছে। কয়েক দশক ধরে সন্ত্রাসবাদ চালানো পাকিস্তানের এই বিষয়ে কোনও বিশ্বাসযোগ্যতা নেই। তাই পাকিস্তান নিজেকে সন্ত্রাসবাদের শিকার বলে দাবি করলেও তাদের কথায় কেউ বিভ্রান্ত হবে না।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe