...
...
Next Story

রিচা ঘোষ বাড়ি ফিরলেই পাতে পড়বে চিলি চিকেন! মা কী বললেন? CABতে রাজকীয় সংবর্ধনা কবে?

বাংলার একমাত্র বিশ্বজয়ী ক্রিকেটার ঘরে ফিরলেই পাতে পড়তে চলেছে মায়ের হাতের রান্না! কী কী থাকতে পারে পদে?

Published on: Nov 6, 2025, 14:15:44 IST
Advertisement

২০২৫ আইসিসি মহিলা বিশ্বকাপ হাতে উঠেোছে ভারতের মেয়েদের। দিকে দিকে টিমের সদস্যদের জয়জয়কার। শিলিগুড়ির ভূমিকন্যা রিচা ঘোষের পরিবার থেকে শুভানুধ্যায়ীরাও মেতে উঠেছেন উজ্জাপনে। এদিকে, বিশ্বকাপ জয়ের পর সোজাসুজি দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে রিচাদের। ঘরে ফিরলে মেয়েকে কী খাওয়াবেন? জানিয়ে দিলেন রিচার মা। এদিকে, ভারতীয় মহিলা ক্রিকেট টিমের উইকেট কিপার ব্যাটসম্যান রিচার বাংলায় ফেরার অপেক্ষায় শহর কলকাতাও! রিচাকে বিশেষ রাজকীয় সংবর্ধনা দেবে সিএবি।

রিচা ঘোষ
রিচা ঘোষ

সিএবির সংবর্ধনা কবে?

রাজকীয়ভাবে বাংলার মেয়ে রিচাকে সংবর্ধনা দেবে, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)। সিএবির তরফে প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এই বাঙালি কন্যা যে গর্ব বাংলার মানুষকে গর্বিত করেছেন, তাঁকে সংবর্ধনা দিতে পেরে সিএবি গর্বিত। সৌরভ বলেছেন,' বিশ্ব মঞ্চে রিচা অসাধারণ প্রতিভা, সংযম এবং লড়াইয়ের মনোভাব দেখিয়েছেন। সোনার (সোনায় বাঁধানো) ব্যাট এবং বল দিয়ে তাঁকে সম্মানিত করা হবে। ভারতীয় ক্রিকেটে তাঁর অসাধারণ অবদানের জন্য আমাদের স্বীকৃতির একটি ছোট প্রতীক সেটি। তিনি বাংলা এবং দেশের প্রতিটি তরুণ ক্রিকেটারের জন্য অনুপ্রেরণা।' একইসঙ্গে সৌরভ আরও বলেন,'আমরা চাই পরবর্তী প্রজন্ম যেন এটা বিশ্বাস করে যে বাংলা থেকেও বিশ্বচ্যাম্পিয়ন তৈরি হতে পারে।' উল্লেখ্য, সাবা করিম, ঋদ্ধিমান সাহাদের পর এবার বাংলা থেকে উইকেটকিপার রিচা ঘোষের নাম উঠে এল আন্তর্জাতিক ক্রিকেটে। উল্লেখ্য, ১৬ বছর বয়স থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে দাপট দেখিয়েছেন বাংলার রিচা। ডাব্লিইউঊ পিএল-এ তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্রতিনিধিত্ব করেন। আর বাংলার সেই সোনার মেয়েকে সিএবি সোনায় বাঁধানো ব্যাট আর বল দিয়ে সম্মানিত করবে। আগামী ৮ নভেম্বর সিএবির তরফে রিচাকে দেওয়া হবে সংবর্ধনা।

( Zodiacs Lucky From 10 November: ১০ নভেম্বর থেকে কর্কট সহ একগুচ্ছ রাশির কপাল খুলছে! লাকি কারা?)( ‘এখানে বকুনি খেলাম’.., ‘আপনার স্কিন কেয়ার রুটিন কী?’ মোদীকে প্রশ্ন হরলিনের, শুনে PM…)

ঘরে ফিরলে পাতে কী কী রান্নার পদ পড়বে?

এদিকে, সদ্য রিচার সম্পর্কে বলতে গিয়ে চোখ ভরে আসছিল এই ২২ বছরের তরুণীর মায়ের। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, মেয়ে বাড়ি ফিরলে কী খাওয়াবেন? মুখে হাসি নিয়ে তিনি জানান, ঘরে ফিরলেই আগে হবে রিচার মিষ্টিমুখ। সঙ্গে তাঁর প্রিয় চিলি চিকেন, ফ্রায়েড রাইস., চিলি পনির তো থাকছেই!

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks