পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে জ্বালানি সংকটে ভুগছে বিশ্বের বহু দেশ। বাংলাদেশেও অবস্থা তথৈবচ। এই আবহে বাংলাদেশকে কয়েক হাজার টন পাঠাচ্ছে ভারত। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে এবার ৭ হাজার টন ডিজেল পাচ্ছে বাংলাদেশ। এই তেল পাইপলাইন দিয়ে যেতে ২ দিন সময় লাগবে বলে জানিয়েছেন বিপিসির চেয়ারম্যান মহম্মদ রেজানুর রহমান।

জানা গিয়েছে, মার্চ মাসে বাংলাদেশে ১৭টি ট্যাঙ্কারে করে ডিজেল পৌঁছানোর কথা ছিল। তবে বাংলাদেশে শেষ পর্যন্ত পৌঁছায় মাত্র ৯টি ট্যাঙ্কার। এছাড়া আরও একটি জাহাজ বাংলাদেশের দিকে যাচ্ছে। তবে বাকি ৭টি ট্যাঙ্কার নিয়ে কোনও খবর নেই। এই আবহে বাংলাদেশে যাতে জ্বালানি সংকট প্রবল আকার ধারণ না করে, তার জন্য ভারতের কাছে সাহায্য চেয়েছে বাংলাদেশ। এর আগে ২৫ মার্চ পাঁচ হাজার টন ডিজেল সরবরাহ শুরু হয়। তার আগে ১০ মার্চ নাগাদও পাঁচ হাজার টন তেল গিয়েছিল বাংলাদেশে। চলতি বছরে ইতিমধ্যে ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে গিয়েছে প্রায় ১৫ হাজার টন ডিজেল।
রিপোর্ট অনুযায়ী, এই পাইপলাইন দিয়ে ৪ মাসে অতিরিক্ত ৫০ হাজার টন ডিজেল এমনিতে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে ১ লাখ ২০ হাজার টন ডিজেল আমদানির চুক্তি ছিল ভারত ও বাংলাদেশের মধ্যে। এছাড়াও অতিরিক্ত ৬০ হাজার টন তেল রফতানির সুযোগ আছে এই চুক্তির অধীনে। তবে সেটা বাধ্যতামূলক নয়। তবে ইউনুস জমানায় ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপড়েনে তা বন্ধ ছিল। তবে নির্বাচনের পরে তারেক রহমান গদিতে বসায় ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন দূর হচ্ছে। ফের স্বাভাবিক হচ্ছে সম্পর্ক। এই আবহে ইরান যুদ্ধ শুরুর পর ভারত থেকে ধারাবাহিক ভাবে তেল গিয়েছে বাংলাদেশে।
উল্লেখ্য, ভারতের নুমালিগড় রিফাইনারির সঙ্গে ২০১৭ সালের ২২ অক্টোবর চুক্তি করে বিপিসি। ভারত থেকে ডিজেল আনা সহজ করতে দুই দেশের মধ্যে নির্মাণ করা হয় বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন। ভারতীয় অর্থায়নে নির্মিত হয়েছিল ১৩০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন। ২০২২ সালের ডিসেম্বর মাসে চালু হয়েছিল এই পাইপলাইন।
{{/usCountry}}উল্লেখ্য, ভারতের নুমালিগড় রিফাইনারির সঙ্গে ২০১৭ সালের ২২ অক্টোবর চুক্তি করে বিপিসি। ভারত থেকে ডিজেল আনা সহজ করতে দুই দেশের মধ্যে নির্মাণ করা হয় বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন। ভারতীয় অর্থায়নে নির্মিত হয়েছিল ১৩০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন। ২০২২ সালের ডিসেম্বর মাসে চালু হয়েছিল এই পাইপলাইন।
{{/usCountry}}