রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধ থামাতে এ বার আরও সক্রিয় ভূমিকা নিতে চলেছে ভারত। শুধু শান্তির বার্তা দেওয়া নয়, যুদ্ধের ময়দানে উত্তেজনা কমাতে নির্দিষ্ট কিছু প্রস্তাব নিয়ে দুই দেশের সঙ্গেই আলোচনা শুরু করেছে নয়াদিল্লি। খাদ্য সরবরাহ, জ্বালানি এবং সমুদ্রপথে পণ্য পরিবহণকে স্বাভাবিক করার উপরে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারত। এই তিনটি বিষয়কে সামনে রেখেই কূটনৈতিক উদ্যোগ এগিয়ে নিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। ইতিমধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন মোদী। অন্য দিকে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কথা বলেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে। ভারতের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলেনস্কি। কৃষ্ণসাগরে খাদ্য সরবরাহের পথ খুলতে ভারত মধ্যস্থতা করতে পারে বলেও জানিয়েছেন তিনি।

আগামী মঙ্গলবার এবং বুধবার সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিতে রাশিয়া, ইউক্রেন ও আমেরিকার প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা হওয়ার কথা। তার আগেই দুই দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছে ভারত। প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তার আগে সোমবার মোদী ও জেলেনস্কির ফোনালাপ এবং জয়শঙ্কর-লাভরভের আলোচনা ভারতের কূটনৈতিক তৎপরতাকে নতুন মাত্রা দিয়েছে। জয়শঙ্কর জানিয়েছেন, রুশ বিদেশমন্ত্রীর সঙ্গে কথায় ইউক্রেন সংঘাত এবং চলতি কূটনৈতিক উদ্যোগগুলি নিয়ে আলোচনা হয়েছে।
কী রয়েছে ভারতের তিন দফা উদ্যোগে?
ভারতের প্রস্তাবের মূল লক্ষ্য, যুদ্ধের মধ্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রকে সংঘাতের বাইরে রাখা। প্রথমত, কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রফতানির পথ ফের স্বাভাবিক করা। দ্বিতীয়ত, ইউক্রেনের জ্বালানি পরিকাঠামোয় রুশ হামলা বন্ধ করা। তৃতীয়ত, যুদ্ধের রণাঙ্গনে রুশ অবস্থানগুলির উপর ইউক্রেনের হামলা থেকে বিরত থাকার মতো পদক্ষেপের মাধ্যমে সংঘাতের তীব্রতা কমানো। পাশাপাশি, খাদ্যশস্য, সার ও অন্যান্য পণ্যবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়টিও ভারতের প্রস্তাবে গুরুত্ব পাচ্ছে।
জেলেনস্কি সমাজমাধ্যমে জানিয়েছেন, মোদীর সঙ্গে তাঁর আলোচনায় কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য রফতানির পথ বন্ধ করে দেওয়ার বিষয়টি উঠে এসেছে। তাঁর অভিযোগ, রাশিয়ার বাধার কারণে ওই অঞ্চলে খাদ্যশস্য পরিবহণ ব্যাহত হচ্ছে। ভারতের মধ্যস্থতায় খাদ্য সরবরাহের করিডর তৈরি করা সম্ভব বলে মনে করছেন তিনি। এই বিষয়ে দুই দেশের প্রতিনিধিরা যোগাযোগ বজায় রাখবেন বলেও জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
কেন গুরুত্বপূর্ণ কৃষ্ণসাগরের খাদ্য সরবরাহ?
{{/usCountry}}জেলেনস্কি সমাজমাধ্যমে জানিয়েছেন, মোদীর সঙ্গে তাঁর আলোচনায় কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য রফতানির পথ বন্ধ করে দেওয়ার বিষয়টি উঠে এসেছে। তাঁর অভিযোগ, রাশিয়ার বাধার কারণে ওই অঞ্চলে খাদ্যশস্য পরিবহণ ব্যাহত হচ্ছে। ভারতের মধ্যস্থতায় খাদ্য সরবরাহের করিডর তৈরি করা সম্ভব বলে মনে করছেন তিনি। এই বিষয়ে দুই দেশের প্রতিনিধিরা যোগাযোগ বজায় রাখবেন বলেও জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
কেন গুরুত্বপূর্ণ কৃষ্ণসাগরের খাদ্য সরবরাহ?
{{/usCountry}}বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ খাদ্যশস্য রফতানির পথ কৃষ্ণসাগর। ইউক্রেনের ওডেসা, চর্নোমর্স্ক এবং পিভদেনি বন্দর দিয়ে দেশটির প্রায় ৯০ শতাংশ কৃষিপণ্য রফতানি হয়। যুদ্ধের কারণে এই বন্দরগুলিতে হামলা এবং জাহাজ চলাচলে বাধা তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে আন্তর্জাতিক খাদ্য বাজারে। বিশেষ করে আফ্রিকা, পশ্চিম এশিয়া এবং এশিয়ার বহু দেশ খাদ্য সঙ্কটের মুখে পড়তে পারে। আশঙ্কা, কৃষ্ণসাগর অঞ্চলে সংঘাত চলতে থাকলে বিশ্বের অন্তত ৪০ কোটি মানুষ খাদ্যাভাব, অপুষ্টি এবং অনাহারের ঝুঁকিতে পড়তে পারেন।
গ্লোবাল সাউথের স্বার্থে ভারতের উদ্যোগ
ভারতের এই কূটনৈতিক তৎপরতার পিছনে রয়েছে গ্লোবাল সাউথের দেশগুলির স্বার্থও। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে জ্বালানি, খাদ্যশস্য এবং সারের সরবরাহে সমস্যা তৈরি হয়েছে। জয়শঙ্করের মতে, জ্বালানি, খাদ্য, সার এবং অর্থের অভাব সবচেয়ে বেশি প্রভাব ফেলছে উন্নয়নশীল দেশগুলির উপর। এর পাশাপাশি, রাশিয়া ও ইউক্রেনের হামলায় বাণিজ্যিক জাহাজে থাকা ভারতীয় নাবিকদের মৃত্যু ও আহত হওয়ার ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে।
মোদী একাধিকবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ থামানোর বার্তা দিয়েছেন। ভারতের বক্তব্য, সামরিক সংঘাতের বদলে আলোচনা ও কূটনীতির মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে। তবে দিল্লির এই তিন দফা উদ্যোগে মস্কো শেষ পর্যন্ত কতটা সম্মত হয়, এখন সেটাই দেখার। আবু ধাবির বৈঠকের আগে ভারতের এই তৎপরতা তাই আন্তর্জাতিক কূটনীতিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে।