S400 Defence System: এস ৪০০ ডিফেন্স সিস্টেম মজবুত করতে কোন পদক্ষেপ করছে ভারত? খরচ কত কোটি?
১০,০০০ কোটিরও বেশি মূল্যের অধিগ্রহণটি দ্রুত ট্র্যাক প্রক্রিয়াধীন রয়েছে এবং এই অর্থবছরের মধ্যে ক্রয় চলবে বলে আশা করা হচ্ছে।
‘অপারেশন সিঁদুর’ৎ সময় পাক গোলার মোকাবিলায় ভারতে দাপট দেখিয়েছিল রাশিয়ার তৈরি এস৪০০। আর সেই অস্ত্রই আরও ৫ স্কোয়াড্রন ঘরে আনতে চাইছে ভারত। আর এদিকে খবর, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থো সোবোরোনএক্সপোর্টের থেকে প্রায় ৩০০ মিসাইল, রাশিয়ার এস৪০০ ক্ষেপণাস্ত্রের জন্য ভারত কিনতে চলেছে বলে খবর। এক্ষেত্রে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক একটি আনুষ্ঠানিক ‘রিকোয়েস্ট প্রোপোজাল’ সংস্থাকে দিতে চলেছে বলে খবর। এই এস৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমকে পুনরায় পরিপূর্ণ করতেই এই পদক্ষেপ। রিপোর্ট বলছে, ১০ হাজার কোটি মূল্যেরও বেশি খরচের এই অধিগ্রহণ পর্ব আপাতত দ্রুততার সঙ্গে এগোচ্ছে।

ভারতের ব্যয় আলোচনা কমিটি (সিএনসি) এবং নিরাপত্তা সম্পর্কিত ক্যাবিনেট কমিটি (সিসিএস) থেকে ছাড়পত্রের পরে এই অর্থবছরের মধ্যে ক্রয় চলবে বলে আশা করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল ইতিমধ্যেই এই ক্রয়ের অনুমোদন দিয়েছে এবং প্রয়োজনীয়তার স্বীকৃতি দেওয়া হয়েছে। শত্রুর রকেট, ক্ষেপণাস্ত্র এবং বিমান থেকে ভারতীয় আকাশকে রক্ষা করার জন্য রাশিয়া থেকে আরও পাঁচটি এস -৪০০ স্কোয়াড্রন কেনার কথা বিবেচনা করা হচ্ছে বলে খবর।সশস্ত্র এবং কামিকাজে ড্রোনের বিরুদ্ধে লড়াই করার জন্য রাশিয়ান পান্তসির ক্ষেপণাস্ত্র ব্যবস্থার দিকেও নজর রাখছে ভারতের সশস্ত্র বাহিনী। সীমান্তের ওপার থেকে নিক্ষেপ করা স্বল্প এবং মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রকে এস -৪০০ এবং প্যান্টসির একটি দ্বৈত স্তর প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করতে পারে বলে মনে করা হচ্ছে।
( 2026 Holiday List: নবান্ন প্রকাশ করল ২০২৬ ছুটির তালিকা, তারিখের লিস্টে দীর্ঘ উইকেন্ড বহু)
এদিকে, পঞ্চম জেনারেশন সুখোই-৫৭-রও একটি অফার ভারতের কাছে রেখেছে রাশিয়া। এর প্রযুক্তি ঘিরেও একটি বাণিজ্যিক প্রস্তাব দিল্লির কাছে রেখেছে মস্কো। তবে তা নিয়ে সেভাবে এখনও অবস্থান জানায়নি ভারতের কেন্দ্রীয় সরকার। এদিকে, এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এফ- ৩৫ যুদ্ধবিমান ভারতের কাছে বিক্রির জন্য বেশ আগ্রহী। এই পরিস্থিতিতে যতক্ষণ না ২০৩৫ সালের মধ্যে দেশীয় 'অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফ্ট' ভারতীয় সেনায় সংযুক্ত হচ্ছে, ততক্ষণ মাঝের সময়কালে কোনও পঞ্চম জেনারেশন যুদ্ধবিমানের দিকে ভারতের নজর রয়েছে বলে খবর উঠে এসেছে মিডিয়া রিপোর্ট। সেই জায়গা থেকে রাশিয়া ও আমেরিকার দুই যুদ্ধবিমানের প্রসঙ্গ উঠছে। এদিকে, খবর, ২০২৮-২৯ সালের মধ্যে মার্কিন মুলুকে তৈরি ৩১ তৈরি প্রিডেটর হাই অল্টিটিউড লং এন্ডুরেন্স সশস্ত্র ড্রোন ভারতীয় সেনাকে সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে। এদিকে, মনে করা হচ্ছে, ডিসেম্বরে ভারতে পুতিনের সফরকালে, ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে রাশিয়ার পুতিনের কোনও একটি তাবড় প্রতিরক্ষাচুক্তি স্বাক্ষর হতে চলেছে।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


