India Vs South Africa Test: ইডেন ম্যাচে সিরাজের জুতোর সামনে ছেঁড়া অংশ ঘিরে তুঙ্গে চর্চা! কেন এমন জানেন?

সিরাজের জুতোর সামনে ছেঁড়া অংশ নিয়ে তুঙ্গে চর্চা চলেছে সোশ্যাল মিডিয়ায়। এর নেপথ্যের আসল বিশ্লেষণ উঠে এল। 

Published on: Nov 14, 2025, 21:26:54 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইডেনে শুরু হয়ে গিয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট। টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ানদের মুখোমুখি হয়েছে শুভমন গিলের দল। প্রথম দিনেই বাভুমাদের ইনিংস শেষ হয় ৫৫ ওভারে ১৫৯ রানে। আগুনে বোলিং-এ কার্যত বুমরাহরা ইডেনের দর্শককে মনোরঞ্জনে ভরিয়ে দেন! তবে এদিনের টেস্টে আলাদা করে নজর কেড়েছে মহম্মদ সিরাজের ছেঁড়া জুতো! ক্যামেরায় দেখা যায়, জুতোর সামনের দিকটি ছিঁড়ে গিয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরাজ কেন ছেঁড়া জুতো পড়ে খেলছেন?
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরাজ কেন ছেঁড়া জুতো পড়ে খেলছেন?

সিরাজের জুতো ঘিরে তাঁর অনুরাগীদের কৌতূহল ক্রমেই বাড়ে। পরে অবশ্য সিরাজ সেই ছেঁড়া জুতো পরে খেলতে নামেন। প্রশ্ন ওঠে, তাহলে কি সিরাজ ভুবশত ছেঁড়া জুতো পরে খেলতে নেমে গিয়েছিলেন? এই প্রশ্ন উঠতেই নানান আলোচনা হয়। তারপর জানা যায়, জুতো নিয়ে এমন ঘটনা ক্রীড়াক্ষেত্রে অনেক পুরোনো পন্থা। বিশেষ করে ক্রিকেটে পেসাররা বল করার সময়ে ল্যান্ডিং ঠিকমতো করার জন্য জুতোর সামনের দিকটা ছিঁড়ে বা কেটে দেন। কেন করেন এমন? তারও রয়েছে জবাব। বিশ্লেষণে বলা হচ্ছে, এক্ষেত্রে বল করার সময়ে রান আপ এবং বল হাত থেকে ছোঁড়ার সময়ে পায়ের উপর যে চাপটা পড়ে, তা সামলাতে সুবিধা হয়। ফলত, সিরাজ যে জুতো ভুলবশত ছেঁড়া পড়েননি, তা অনেকের কাছেই স্পষ্ট হয়ে যায়। শুধু কি চাপ সামলানোর সুবিধা? বিশ্লেষণ বলছে, এরফলে বুড়ো আঙুলেও চোট আঘাত লাগার সম্ভাবনা কমে যায়। যেহেতু পায়ের বাকি আঙুলের থেকে বুড়ো আঙুল দৈর্ঘ্যে বড়, তাই তার জন্য বাড়তি জায়গা লাগে। সেই কারণেই জুতোর সামনের দিকটা কেটে দেওয়া হয়। তাতে বুড়ো আঙুল বাড়তি জায়গা পায়।

( Vastu Tipsfor Marigold: বাস্তুশাস্ত্র মতে বাড়িতে কি গাঁদাফুলের গাছ কোনদিকে পোঁতা শুভ? সমৃদ্ধি পেতে টিপস রইল)

( Bypoll Results 2025: উপনির্বাচন ২০২৫-এ কাশ্মীরে ওমরদের গড় ছিনিয়ে নিল PDP! জম্মুর নাগরোটায় BJPর ফল কী?)

( সিরিজের মাঝেই ছুটি চাই.. বিয়ে করবেন কুলদীপ? হবু স্ত্রী কে জানেন! নভেম্বরেই আরও এক ক্রিকেটারের মালাবদলের পালা!)

শুধু যে সিরাজ তা নয়। এর আগে, ব্রেট লি, শোয়েব আখতার, অজিত আগারকারের ক্ষেত্রেও এমনটা দেখা গিয়েছে। এদিন সিরাজের জন্য শুরুটা সেভাবে ভালো হয়নি। তিনি প্রথম ৩ ওভারে ২৫ রান দেন। প্রথম ৬ ওভারে ৩৪ রান দেওয়ার পর হয় সিরাজের কামব্যাক! পকেটে আসে দুই উইকেট। বাভুমাদের ইনিংশ শেষে ভারত ব্যাট করতে নামলে প্রথমের দিকে প্যাভিলিয়ানে ফেরেন যশস্বী জয়সোয়াল। ক্রিজে রয়েছেন কে এল রাহুল ও ওয়াশিংটন সুন্দর। ভারতের স্কোর দিনের শেষে ৩৭ রানে ১ উইকেট।