...
...
Next Story

India Vs West Indies: তিরুঅনন্তপুরমে তাণ্ডব! সচিনের রেকর্ড ছাপিয়ে গেলেন 'কিং' কোহলি, সেঞ্চুরি ‘প্রিন্স’ গিলের

এদিকে, কিং-কোহলির এমন এক রেকর্ডের দিনেই, ব্যাটিং এর ওপ্রান্তে দাঁড়ানো শুভমন গিল পার করে নেন ১০০। সব মিলিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারিরক ভক্তকূল!

Published on: Sep 27, 2026, 20:45:23 IST
Advertisement

তিরুঅনন্তপুরমের ২২ গজে এদিন কার্যত রানের ঝড়। প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ রানের সুনামি তোলে! ভারতের সামনে স্কোরবোর্ডে টার্গেট দেয় ২৯৭ রানের। এর আগে, ওয়েস্ট ইন্ডিজের তরফে গ্রিভসের ১০০ কার্যত প্রথম ইনিংসে ভারতকে ব্যাকফুটে ঠেলে দেয়। তবে কুলদীপ যাদবের আগুনে ভেল্কিতে ওয়েস্ট ইন্ডিজের উইকেট পতন শুরু হয়। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামেন শুভমন, রোহিত। এরপর চলে তাণ্ডব! শেষমেশ ৪১.১ ওভারে ২ উইকেট খুইয়ে জয় ছিনিয়ে নেয় ভারত। শেষ দুই বল-এ পর পর ওভার বাউন্ডারি আসে বিরাটের ব্যাট থেকে। ম্যাচ শেষে বিরাট ১৩৯ রানে অপরাজিত থাকেন।

২২ গজে তাণ্ডব! সচিনের রেকর্ড ছাপিয়ে গেলেন 'কিং' কোহলি, সেঞ্চুরি ‘প্রিন্স’ গিলের. (PTI Photo/R Senthilkumar)(PTI09_27_2026_000616A) (PTI)
২২ গজে তাণ্ডব! সচিনের রেকর্ড ছাপিয়ে গেলেন 'কিং' কোহলি, সেঞ্চুরি ‘প্রিন্স’ গিলের. (PTI Photo/R Senthilkumar)(PTI09_27_2026_000616A) (PTI)

ভারতের ব্যাটিং শুরুর খানিক পরে প্যাভিলিয়নে ফিরতে হয় রোহিতকে।রো-কো জুটির ভক্তদের মনে ধাক্কা দিয়েই ফিরে যান ভারতের হিটম্যান। এরপর মাঠে পা রাখেন বিরাট কোহলি। কিং-কোহলিকে ঘিরে তখন গোটা মাঠের গ্যালারি উত্তাল উচ্ছ্বাসে ফুটছে। এরপর তিরুঅনন্তপুরমের মাঠে গিলের সঙ্গে যোগ্য সঙ্গত দিয়ে শুরু হয় কোহলির ব্যাটিং ঝড়। একদিকে কিং-কোহলি, অন্যদিকে, প্রিন্স গিল! দুই ভারতীয়ের দাপটে ভর করে এগোতে থাকে ভারতের ইনিংস। এরপর ম্যাচের ২৬.১ এভারে ৫০ পার করে ফেলেন বিরাট। এদিকে, ততক্ষণে ৫০ পার করে শতরানের দিকে এগোচ্ছেন ক্যাপ্টেন গিল! এরপর আসে ২৯ তম ওভার। পর পর ৪-র বন্যা বইয়ে দেন বিরাট। এই ওভারেই আসে কাঙ্খিত সেই মুহূর্ত। একদিনের ক্রিকেটে ১৫ হাজার রানের সীমা পার করেন বিরাট। এই রেকর্ড এর আগে, সচিনের ঝুলিতে ছিল। পুরুষদের ক্রিকেটে এর আগে একমাত্র ১৫ হাজার রান একদিনের ক্রিকেটে পার করেন মাস্টার ব্লাস্টার, এরপর সেই রান পার করা দ্বিতীয় ক্রিকেটার হিসাবে উঠে এলেন কিং কোহলি। সচিনের সেই রেকর্ডকে ছাপিয়ে যান কোহলি। এদিকে, কিং-কোহলির এমন এক রেকর্ডের দিনেই, ব্যাটিং এর ওপ্রান্তে দাঁড়ানো শুভমন গিল পার করে নেন ১০০। সব মিলিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারিরক ভক্তকূল! এরপর ১১০ রানে থেমে যায় শুভমনের ইনিংস। এরপর, ৩৮ তম ওভারে নিজের শতরান পার করে ফেলেন বিরাট। এরপরও চলে তাঁর বাউন্রডারির রান-তাণ্ডব!

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks