...
...
Next Story

Trump on India buying Russian Oil: 'রাশিয়ার থেকে তেল কিনবে না ভারত', মুখঝামটা খেয়েও দাবি ট্রাম্পের, চটে লাল কংগ্রেস

ভারত নাকি রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দেবে, দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যিনি বারবার একই দাবি করছেন। বারবার ভারত সেই দাবি খারিজ করে দিচ্ছে। তারপরও থামছেন না ট্রাম্প। বারবার একই দাবি করে যাচ্ছেন।

Published on: Oct 18, 2025, 06:56:39 IST
Advertisement

নিজেকে সেরা দেখানোর জন্য বারবার 'মিথ্যে' কথা বলছেন? নাকি ভারত ও রাশিয়ার মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছেন? রাশিয়ার থেকে ভারতের তেল কেনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও মুখ খোলার পরে সেই প্রশ্নটা জোরালোভাবে উঠছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার আবহেই মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দেবে ভারত। তিনি বলেন, 'রাশিয়ার থেকে তেল কিনবে না রাশিয়া। ওরা (ভারত) ইতিমধ্যে তেল কেনা কমিয়ে দিয়েছে। প্রায় থামিয়েই দিয়েছে। ওরা পিছিয়ে আসছে। ওরা ৩৮ শতাংশ তেল কিনতে (রাশিয়ার থেকে)। ওরা সেটা আর করবে না।'

দিনকয়েক আগেই একই দাবি করেছিলেন ট্রাম্প

U.S. President Donald Trump speaks to members of the media as he arrives at Palm Beach International Airport, in West Palm Beach, Florida, U.S., October 17, 2025. REUTERS/Elizabeth Frantz (REUTERS)
U.S. President Donald Trump speaks to members of the media as he arrives at Palm Beach International Airport, in West Palm Beach, Florida, U.S., October 17, 2025. REUTERS/Elizabeth Frantz (REUTERS)

আর ট্রাম্প সেই মন্তব্য করেছেন ভারত তাঁর দাবি খারিজ করে দেওয়ার কয়েক ঘণ্টা পরই। গত বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প দাবি করেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি দাবি তাঁকে 'আশ্বাস' দিয়েছেন যে রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, 'আমি খুশি ছিলাম না যে (রাশিয়ার থেকে) তেল কিনছে ভারত। উনি (মোদী) আজ আমায় আশ্বাস দিয়েছেন যে রাশিয়ার থেকে তেল কিনবে না ওরা।'

আরও পড়ুন: রুশ তেল কেনা, মোদীর 'ক্যারিয়ার ধ্বংস' নিয়ে ট্রাম্পের দাবি, ভারতের জবাব: ২৪ ঘণ্টায় যা হল

ভারতের মুখঝামটা খেয়েছিলেন ট্রাম্প

যদিও ট্রাম্পের সেই দাবি উড়িয়ে দেয় ভারত। বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়, 'অস্থিতিশীল পরিস্থিতিতে ভারতীয় উপভোক্তাদের স্বার্থ রক্ষা করা আমাদের ধারাবাহিক অগ্রাধিকার। আমাদের আমদানি নীতিগুলি সম্পূর্ণরূপে এই উদ্দেশ্যের উপর ভিত্তি করে পরিচালিত হয়। স্থিতিশীল জ্বালানীর দাম এবং নিরাপদ সরবরাহ নিশ্চিত করা আমাদের জ্বালানি আমদানি নীতির লক্ষ্য। বাজারের স্থিতি বুঝে আমরা জ্বালানি উৎসে বৈচিত্র্য আনতে চাই।'

সেইসঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়, আমেরিকার ক্ষেত্রে যদি বলা হয়, আমরা বিগত কয়েক বছর ধরেই তাদের থেকে জ্বালানি আমদানি বৃদ্ধির চেষ্টা করেছি। গত একদশকে এই জ্বালানি আমদানি ক্রমে বেড়েছে। আমেরিকার বর্তমান প্রশাসন ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আগ্রহ প্রকাশ কছে। এই নিয়ে আমেরিকার সঙ্গে আমাদের আলোচনা চলছে।'

আরও পড়ুন: ‘হস্তক্ষেপ করব না…’, ভারতের রুশ তেল কেনা নিয়ে ট্রাম্পের দাবি নিয়ে কোন সুর রাশিয়ার?

ভারতের অপমান হচ্ছে, আক্রমণ কংগ্রেসের

তারপরও ট্রাম্প যে দাবি করেছেন, সেটার প্রেক্ষিতে মোদী সরকারকে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। রাতেই কংগ্রেসের তরফে বলা হয়েছে, 'ইউক্রেনের প্রেসিডেন্টের সামনে ট্রাম্প ভারতের হয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ট্রাম্প ঘোষণা করেছেন যে এবার রাশিয়ার থেকে তেল কিনবে না ভারত। কিন্তু নরেন্দ্র মোদী কেন ট্রাম্পকে ভারতের হয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিয়েছেন? কেন যুদ্ধবিরতি থেকে রাশিয়ার তেল না কেনার বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প? এতে দেশের অপমান হচ্ছে।'

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe