IAF Air Vice Marshal Shakti Sharma: ভারতীয় বায়ুসেনায় আরও ১ ইতিহাস নারীশক্তির! নজির গড়া এই অফিসার শক্তি শর্মা কে?
IAF Air Vice Marshal Shakti Sharma: ইতিহাস গড়লেন ভারতীয় বায়ুসেনার এয়ার ভাইস মার্শাল শক্তি শর্মা।। প্রথমবার কোনও মহিলা অফিসার নন-মেডিক্যাল পোস্ট (মেডিক্যাল সার্ভিসেসের বাইরে অফিসার) থেকে এয়ার ভাইস মার্শাল বা সমতুল্য পদমর্যাদা লাভ করলেন।
IAF Air Vice Marshal Shakti Sharma: ভারতীয় বায়ুসেনায় নয়া বিজয়গাঁথা লিখলেন মহিলা অফিসাররা। এমনিতে কয়েক দশক ধরেই ফ্ল্যাগ র্যাঙ্কে থেকেছেন মহিলারা। তবে এই প্রথমবার কোনও মহিলা অফিসার নন-মেডিক্যাল পোস্ট (মেডিক্যাল সার্ভিসেসের বাইরে অফিসার) থেকে এয়ার ভাইস মার্শাল বা সমতুল্য পদমর্যাদা লাভ করলেন। আর সেই ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলেন এয়ার ভাইস মার্শাল শক্তি শর্মা। বায়ুসেনার তরফে জানানো হয়েছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এয়ার হেড-কোয়ার্টারের অ্যাসিসট্যান্ট চিফ অফ এয়ার স্টাফ (এডুকেশন) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। যিনি আগে এয়ার কমোডর পদে ছিলেন।
এয়ার ভাইস মার্শাল শক্তি শর্মার ইতিবৃত্ত
এয়ার ভাইস মার্শাল শক্তি শর্মা। (ছবি সৌজন্যে পিটিআই)
{{^htLoading}} {{/htLoading}}
১) ১৯৯৪ সালের ১৮ জুন ভারতীয় বায়ুসেনার এডুকেশন ব্র্যাঞ্চে কমিশনড হয়েছিলেন এয়ার ভাইস মার্শাল শক্তি শর্মা। প্রশিক্ষণ কেন্দ্র, ফিল্ড স্টেশন, কমান্ড সদর দফতর এবং বায়ুসেনার সদর দফতর বিভিন্ন পদে দায়িত্ব পালনের মাধ্যমে বড় অভিজ্ঞতা অর্জন করেছেন।
২) ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে, বায়ুসেনার নিজের দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন এয়ার ভাইস মার্শাল শক্তি শর্মা। আইআইটি কানপুর এবং পুণে বিশ্ববিদ্যালয়ে ‘আইএএফ চেয়ারস অফ এক্সিলেন্স’-র ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যুক্ত ছিলেন।
৩) বায়ুসেনার তরফে জানানো হয়েছে, তিন বাহিনীর প্রথম মহিলা অফিসার হিসেবে কোনও সৈনিক স্কুলের নেতৃত্ব দিয়ে ইতিহাস তৈরি করেন। কাপুরথালার সৈনিক স্কুলের নেতৃত্ব দিয়েছিলেন।
৪) সংশ্লিষ্ট মহলের তরফে জানানো হয়েছে, ভারতীয় সেনা, ভারতীয় নৌসেনা এবং ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা অফিসার (নন-মেডিক্যাল ব্রাঞ্চ থেকে) হিসেবে দু'স্টার পদমর্যাদা বা সমতুল্য পদমর্যাদা লাভ করেন এয়ার ভাইস মার্শাল শক্তি শর্মা।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/News/IAF Air Vice Marshal Shakti Sharma: ভারতীয় বায়ুসেনায় আরও ১ ইতিহাস নারীশক্তির! নজির গড়া এই অফিসার শক্তি শর্মা কে?
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe