...
...
Next Story

India Bangladesh Relationship: দিল্লির বুকে ভারতের সেনা চিফের সঙ্গে বাংলাদেশের দূতের হাইভোল্টেজ বৈঠক!চর্চায় কী?

খলিলুরের ভারত সফরের আগে, এবার দিল্লিতে ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লা।

Published on: Apr 2, 2026, 22:45:41 IST
Advertisement

বাংলাদেশের মসনদে সদ্য গত ফেব্রুয়ারি মাসেই বসেছে বিএনপির তারেক রহমানের সরকার। এরপর থেকেই দুই দেশের সম্পর্কের স্রোত কোনখাতে বইবে, তা নিয়ে জল্পনা ছিল। এরই মাঝে কিছুদিন আগে, জানা গিয়েছে, ভারতে আসতে চলেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। ইউনুস আমলে তিনি পররাষ্ট্র বিষয়ে বাংলাদেশের উপদেষ্টার ভার গ্রহণের পর, এবার তারেক আমলেও তিনি সেদেশের বিদেশমন্ত্রী। আর খলিলুরের ভারত সফরের আগে, এবার দিল্লিতে ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লা।

দিল্লির বুকে ভারতের সেনা চিফের সঙ্গে বাংলাদেশের দূতের হাইভোল্টেজ বৈঠক!চর্চায় কী
দিল্লির বুকে ভারতের সেনা চিফের সঙ্গে বাংলাদেশের দূতের হাইভোল্টেজ বৈঠক!চর্চায় কী

বিএনপির কট্টর বিরোধী শিবির আওয়ামি লিগের নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০২৪ সালে মসনদচ্যুত হয় বাংলাদেশে অভ্যুত্থানের হাত ধরে। এরপরই তিনি রাতারাতি ভারতে আশ্রয় নেন। এবার সেই বাংলাদেশের গদিতে বিএনপির সরকার। মাঝের সময়টায় ঢাকার শাসনভার ছিল অন্তর্বর্তী সরকারের হাতে। যার নেতৃত্বে ছিলেন মহম্মদ ইউনুস। সেই সময়কালে, ক্রমাগত, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সখ্যতা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নজর কেড়েছিল। এরপর তারেক জমানায় বাংলাদেশ কোনপথে হাঁটে সেদিকে তাকিয়ে এশিয়ার কূটনীতি। নানান জল্পনা, নানান প্রশ্নের মাঝেই বৃহস্পতিবার দিল্লিতে ভারতীয় সেনা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লা।

ভারতীয় সেনার এক ফেসবুক পোস্টে এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পোস্টে লেখা হয়েছে, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম হামিদুল্লাহ, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সাথে সাক্ষাৎ করেছেন। তাঁদের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে? তার জবাবে পোস্ট জানাচ্ছে, ‘আলোচনার সময়, তাঁরা যৌথ প্রশিক্ষণ উদ্যোগ সহ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। তাঁরা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রসারের লক্ষ্যে গভীরতর সহযোগিতার সুযোগগুলোও অন্বেষণ করেন।’

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe