Indian Army Latest Update: ইরান যুদ্ধের কারণে তেল ও গ্যাস সংকট দেখা দিয়েছে গোটা বিশ্বে। এর মাঝেও ভারতে জ্বালানি সংকট মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এর মধ্যে ভারতীয় সেনাবাহিনীও জ্বালানি সংক্রান্ত পরিকল্পনা তৈরি করেছে। এলপিজি এবং জ্বালানি ব্যবহার কমিয়ে বিকল্প পথ অবলম্বন করছে ভারতীয় সেনাবাহিনী। বায়োগ্যাস এবং সৌরশক্তির মতো বিকল্প জ্বালানি উৎস ব্যবহারের ওপর জোর দিচ্ছে সেনাবাহিনী।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, বায়োগ্যাস চুলা কেনার নির্দেশ দিয়েছে সেনা। এছাড়া সেনা সদস্যদের চলাচল ৪০০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখা হচ্ছে। জ্বালানি সাশ্রয়ের জন্য এই পদক্ষেপ করা হয়েছে। কোনও ধরনের অপারেশনাল সক্ষমতা না কমিয়ে সেনাবাহিনীর যানবাহন চলাচলে বিধিনিষেধ আনা হচ্ছে। যানবাহন পুলিং-এর জন্যও একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে, যাতে জ্বালানির খরচ কমানো যায়। কর্মকর্তারা জানিয়েছেন যে বৈদ্যুতিক যানবাহন এবং সিএনজির ব্যবহার বাড়ানো হবে। এই নয়া নিয়মগুলির অনেকগুসো আগামী এক-দুই সপ্তাহের মধ্যেই বাস্তবায়িত করা হবে। সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত ফ্লাইটও সীমিত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এছাড়া আগামী পাঁচ বছরের মধ্যে বিপুল সংখ্যক উইন্ডমিল ও সোলার প্লান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে সেনাবাহিনীর।
তথ্য অনুসারে, সেনাবাহিনী প্রতিদিন প্রায় ১,৫৬,০০০ কেজি রান্নার গ্যাস ব্যয় করে। বায়োগ্যাস ব্যবহার করে এর ২০ শতাংশ বাঁচানো যেতে পারে। এছাড়া সেনাবাহিনীর প্রায় ২ লক্ষ গাড়ি রয়েছে। এমন পরিস্থিতিতে প্রতিদিনের যানবাহনেও প্রচুর পরিমাণে জ্বালানি খরচ হয়। নয়া নিয়ম কার্যকর করে জ্বালানি খরচ কমাবে সেনাবাহিনী। সঙ্গে ভবিষ্যতের জন্য বিকল্প জ্বালানি উৎসও তৈরি করছে তারা।
উল্লেখ্য, হরমুজ প্রণালী দিয়ে ভারতের একাধিক জ্বালানি ট্যাঙ্কার নিরাপদে অতিক্রম করেছে যুদ্ধের মাঝেও। যুদ্ধ চলাকালীন শিবালিক, নন্দা দেবী, জগ বসন্দ, পাইন গ্যাস, গ্রিন সানভি সহ অনেক জাহাজ ভারতে পৌঁছেছে এই হরমুজ প্রণালী অতিক্রম করে। তবে এখনও ভারতের অনেক জাহাজ হরমুজ প্রণালীর পশ্চিমে আটকে আছে। এদিকে সম্প্রতি এক ভারতীয় জাহাজের ওপর হামলাও চালায় ইরানি সামরিক বাহিনী। সেই ঘটনার সময় অপর একটি ভারতীয় জাহাজ একদম কাছেই অবস্থান করছিল। এরপর দুই ভারতীয় জাহাজই হরমুজ প্রণালী থেকে ফিরে গিয়েছিল। অবশ্য জানা গিয়েছে, অপরিশোধিত তেল বোঝাই ট্যাঙ্কার দেশ গরিমা ১৮ এপ্রিল হরমুজ প্রণালী অতিক্রম করেছিল এবং ২২ এপ্রিল তা মুম্বইয়ে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
{{/usCountry}}উল্লেখ্য, হরমুজ প্রণালী দিয়ে ভারতের একাধিক জ্বালানি ট্যাঙ্কার নিরাপদে অতিক্রম করেছে যুদ্ধের মাঝেও। যুদ্ধ চলাকালীন শিবালিক, নন্দা দেবী, জগ বসন্দ, পাইন গ্যাস, গ্রিন সানভি সহ অনেক জাহাজ ভারতে পৌঁছেছে এই হরমুজ প্রণালী অতিক্রম করে। তবে এখনও ভারতের অনেক জাহাজ হরমুজ প্রণালীর পশ্চিমে আটকে আছে। এদিকে সম্প্রতি এক ভারতীয় জাহাজের ওপর হামলাও চালায় ইরানি সামরিক বাহিনী। সেই ঘটনার সময় অপর একটি ভারতীয় জাহাজ একদম কাছেই অবস্থান করছিল। এরপর দুই ভারতীয় জাহাজই হরমুজ প্রণালী থেকে ফিরে গিয়েছিল। অবশ্য জানা গিয়েছে, অপরিশোধিত তেল বোঝাই ট্যাঙ্কার দেশ গরিমা ১৮ এপ্রিল হরমুজ প্রণালী অতিক্রম করেছিল এবং ২২ এপ্রিল তা মুম্বইয়ে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
{{/usCountry}}