...
...
Next Story

Indian Army Latest Update: 'কিছু সীমান্ত কখনও অতিক্রম করা উচিত নয়, ভারত ভোলে না', অপারেশন সিঁদুর মনে করালো ভারতীয় সেনা

Indian Army Latest Update: ভারতীয় সেনার তরফে একটি ছবি পোস্ট করা হয়, সেখানে লেখা - 'কিছু সীমান্ত কখনও অতিক্রম করা উচিত নয়। ভারত ভোলে না। যখন মানবতার সীমানা অতিক্রম করা হয়, তখন তার উপযুক্ত জবাব দেওয়া হয়। ন্যায়বিচার করা হয়। ভারত ঐক্যবদ্ধ।'

Published on: Apr 21, 2026 10:41 AM IST
Advertisement

পহেলগাওঁ হামলার বার্ষিকী উপলক্ষে অপারেশন সিঁদুরের কথা উল্লেখ করে 'সতর্কবার্তা' ভারতীয় সেনাবাহিনীর। মঙ্গলবার সেনার তরফে এই প্রসঙ্গে বলা হয়, অবৈধভাবে সীমান্ত পার করে এদিকে এলে উপযুক্ত জবাব দেওয়া হবে। এর আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও অপারেশন সিঁদুরের কথা স্মরণ করেছিলেন। পাকিস্তানের নাম না নিয়েই সন্ত্রাসবাদ ইস্যুতে কড়া বার্তা দেওয়া হয় প্রতিবেশী রাষ্ট্রকে।

পহেলগাওঁ হামলার বার্ষিকী উপলক্ষে অপারেশন সিঁদুরের কথা উল্লেখ করে 'সতর্কবার্তা' ভারতীয় সেনাবাহিনীর। (PTI)
পহেলগাওঁ হামলার বার্ষিকী উপলক্ষে অপারেশন সিঁদুরের কথা উল্লেখ করে 'সতর্কবার্তা' ভারতীয় সেনাবাহিনীর। (PTI)

মঙ্গলবার ভারতীয় সেনার তরফে একটি ছবি পোস্ট করা হয়, সেখানে লেখা - 'কিছু সীমান্ত কখনও অতিক্রম করা উচিত নয়। ভারত ভোলে না। যখন মানবতার সীমানা অতিক্রম করা হয়, তখন তার উপযুক্ত জবাব দেওয়া হয়। ন্যায়বিচার করা হয়। ভারত ঐক্যবদ্ধ।' এর আগে রবিবার রাজনাথ সিং বলেন, ভারত কাউকে বিরক্ত করে না, তবে যারা দেশে আক্রমণ করে তাদের ছাড় দেয় না। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে রাধাপুরমে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর সমর্থনে একটি রোড শোতে রাজনাথ বলেন, 'অপারেশন সিঁদুর- মনে রাখবেন, আমরা কাউকে বিরক্ত করি না, তবে যদি কেউ আমাদের হেনস্থা করে, আমরা তাকে ছাড়ব না। অপেক্ষা করুন, আপনার উচ্চাকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে, আমি আপনাকে আশ্বস্ত করছি। '

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিরা ধর্ম জিজ্ঞেস করে ২৫ জন পর্যটক এবং এক স্থানীয়কে খুন করে। এর জবাবে ভারত ৬ মে গভীর রাতে বাহাওয়ালপুর, মুরিদকে সহ পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয়। সেই অভিযানে প্রায় ১০০ জন জঙ্গিকে খতম করে ভারত। আর এরপর থেকেই পাকিস্তানের তরফ থেকে শেলিং শুরু হয় ভারতের ওপর। অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে পাকিস্তানের শেলিংয়ে ভারতের অন্তত ১৬ জন নাগরিকের মৃত্যু ঘটে। এরপর সংঘাত বাড়তে থাকে দুই দেশের। ১০ মে-র ভোররাতে এরপর ভারতীয় বায়ুসেনা হামলা চালিয়ে পাকিস্তানের ১১টি সামরিক ঘাঁটি অকেজো করে দেয়।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe