ইরানি হামলায় মৃত ভারতীয়র নাম জানা গেল। রিপোর্ট অনুযায়ী, মৃত ব্যক্তির নাম দেবেন্দ্রন প্রসাদ সিং ছিল। তাঁর বয়স পঞ্চাশের ওপরে বলে জানা গিয়েছে। তাঁর আদি বাড়ি বিহারে। তবে ২০১৯ সাল থেকে তিনি মুম্বইতেই বসবাস করতেন। মার্কিন মালিকানাধীন ট্যাঙ্কারের অ্যাডিশনাল চিফ সুপার ইঞ্জিনিয়ার ছিলেন তিনি। তাঁর স্ত্রী এবং দুই সন্তান রয়েছে। এদিকে যে সেফ-সি বিষ্ণু নামক মার্কিন তেলের ট্যাঙ্কারে ইরান হামলা চালায়, তাতে আরও ১৫ জন ভারতীয় ছিলেন। সব মিলিয়ে সেই ট্যাঙ্কারে ছিলেন ২৭ জন নাবিক। দেবেন্দ্রন ছাড়া আর কারও মৃত্যু হয়নি এই হামলায়।

এদিকে সেফ-সি বিষ্ণুর মালিক সংস্থাটি ভারতীয় সরকারকে জানিয়েছে ভারতীয় নাবিকের মৃত্যুর খবরটি। ভারত সরকারের কাছে মার্কিন সংস্থাটি আবেদন জানায় যাতে এই হামলার তীব্র ভাষায় নিন্দা জানানো হয়। এদিকে ইরাকি জলসীমায় 'জেফিরোস' নামে আরও একটি ট্যাঙ্কারে হামলা চালিয়েছিল ইরান। সব মিলিয়ে ১১ মার্চ রাতে হরমুজ প্রণালী এলাকায় পাঁচটি জাহাজে হামলা চালায় ইরান। ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ২০টি জাহাজে ইরান হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। এর প্রায় অধিকাংশ জাহাজেই ভারতীয় ছিলেন। এর আগে তিন জন ভারতীয় ইরানি হামলায় প্রাণ হারিয়েছেন।
এর আগে গত ১১ মার্চ হরমুজ প্রণালীতে থাইল্যান্ডের একটি কার্গো জাহাজে হামলা চালিয়েছিল ইরান। জাহাজটি সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতের গুজরাটের দিকে আসছিল। সেই সময় জাহাজটির ওপর হামলা হয়। এই আবহে ভারতের বিদেশ মন্ত্রক একটি বিবৃতি জারি করে এই হামলার তীব্র ভাষায় নিন্দা জানায়। থাই জাহাজটি হামলার শিকার হলে উদ্ধারকাজে নামে ওমানের নৌবাহিনী।
সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ভারতের ট্যাঙ্কারগুলিকে নিরাপদে হরমুজ প্রণালী দিয়ে যেতে দিচ্ছে ইরান। এই পরিস্থিতিতে সৌদি আরব থেকে অপরিশোধিত তেল নিয়ে লাইবেরিয়ান পতাকাবাহী একটি ট্যাঙ্কার এসেছে ভারতে। সেই ট্যাঙ্কারের ক্যাপ্টেন একজন ভরতীয়। জাহাজটির নাম 'শেনলং সুয়েজম্যাক্স'। উল্লেখ্য, একদিন আগেই ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনে কথা হয় ভারতের এস জয়শঙ্করের। সেই সময় হরমুজ প্রণালী নিয়ে দুই বিদেশমন্ত্রীর কথা হয়েছিল। এই আবহে 'পুষ্পক' এবং 'পরিমল' নামক দুটি জাহাজ নাকি হরমুজ প্রণালী দিয়ে পার করে। জয়শঙ্করের হস্তক্ষেপেই এটা সম্ভব হচ্ছে বলে দাবি করা হয় রিপোর্টে। এছাড়া দেশ মহিমা, দেশ অভিমান, স্বর্ণ কমল, বিশ্ব প্রেরণা, জগ বিরাট, জগ লোকেশ এবং এলএনজিসি অসীম নামের জাহাজগুলি ইতিমধ্যেই আরব সাগরে পৌঁছে গিয়েছে হরমুজ প্রণালী পার করে।
{{/usCountry}}সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ভারতের ট্যাঙ্কারগুলিকে নিরাপদে হরমুজ প্রণালী দিয়ে যেতে দিচ্ছে ইরান। এই পরিস্থিতিতে সৌদি আরব থেকে অপরিশোধিত তেল নিয়ে লাইবেরিয়ান পতাকাবাহী একটি ট্যাঙ্কার এসেছে ভারতে। সেই ট্যাঙ্কারের ক্যাপ্টেন একজন ভরতীয়। জাহাজটির নাম 'শেনলং সুয়েজম্যাক্স'। উল্লেখ্য, একদিন আগেই ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনে কথা হয় ভারতের এস জয়শঙ্করের। সেই সময় হরমুজ প্রণালী নিয়ে দুই বিদেশমন্ত্রীর কথা হয়েছিল। এই আবহে 'পুষ্পক' এবং 'পরিমল' নামক দুটি জাহাজ নাকি হরমুজ প্রণালী দিয়ে পার করে। জয়শঙ্করের হস্তক্ষেপেই এটা সম্ভব হচ্ছে বলে দাবি করা হয় রিপোর্টে। এছাড়া দেশ মহিমা, দেশ অভিমান, স্বর্ণ কমল, বিশ্ব প্রেরণা, জগ বিরাট, জগ লোকেশ এবং এলএনজিসি অসীম নামের জাহাজগুলি ইতিমধ্যেই আরব সাগরে পৌঁছে গিয়েছে হরমুজ প্রণালী পার করে।
{{/usCountry}}