India hits out at UN over CJP Protest: মানবাধিকারের আড়ালে রাজনৈতিক চাপ দেবেন না! CJP বিক্ষোভ নিয়ে UN-কে তুলোধনা ভারতের

India hits out at UN over CJP Protest: ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের আবহে রাষ্ট্রসংঘের কয়েকজন ‘বিশেষজ্ঞ’ প্রকাশ করেন 'উদ্বেগ'। তা নিয়ে তুলোধনা করল ভারত। একেবারে কড়া বার্তা দিলেন ভারতীয় কূটনীতিবিদ।

Published on: Oct 21, 2026, 09:16:35 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

India hits out at UN over CJP Protest: মানবাধিকারের দোহাই দিয়ে রাজনৈতিক চাপ তৈরি না করার পরামর্শ দিল ভারত। ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের আবহে রাষ্ট্রসংঘের কয়েকজন ‘বিশেষজ্ঞ’ যে ‘উদ্বেগ’ প্রকাশ করেন, তার প্রেক্ষিতে ভারতীয় কূটনীতিবিদ তথা ভারতীয় বিদেশ মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি বরখা তামরাকর একেবারে স্পষ্টভাষায় বলেন যে বেছে-বেছে কোনও দেশকে টার্গেট করা বা রাজনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবে মানবাধিকারকে ব্যবহার করা উচিত নয়।

ভারতীয় বিদেশ মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি বরখা তামরাকর। (ছবি সৌজন্য, এক্স @IndiaUNNewYork)
ভারতীয় বিদেশ মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি বরখা তামরাকর। (ছবি সৌজন্য, এক্স @IndiaUNNewYork)

ভারতের বিরুদ্ধে নেতিবাচক ভাবমূর্তি তৈরির চেষ্টা, সাফ বার্তা

সেইসঙ্গে ভারতীয় কূটনীতিবিদ সাফ জানান, কোনওরকম তথ্য যাচাই না করেই স্রেফ কোনও অভিযোগের উপর ভিত্তি করে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের বিরুদ্ধে নেতিবাচক ভাবমূর্তি তৈরির যে চেষ্টা করা হচ্ছে, তার তীব্র বিরোধিতা করা হচ্ছে। বরং ভারতের সংবিধানে যে ব্যক্তিস্বাধীনতার অধিকার আছে এবং মানবাধিকার রক্ষার জন্য অন্যান্য যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান আছে, তাও তুলে ধরেন ভারতীয় কূটনীতিবিদ।

'শান্তিপূর্ণ' আন্দোলনে 'কঠোর পুলিশি পদক্ষেপ', দাবি বিশেষজ্ঞদের

আর তিনি সেই মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘের ‘বিশেষজ্ঞদের’ একটি বিবৃতির প্রেক্ষিতে। ওই বিশেষজ্ঞরা দাবি করেছেন, নয়াদিল্লি-সহ অন্যান্য ভারতের অন্যান্য প্রান্তে তরুণ প্রজন্মের নেতৃত্বে গত তিন মাস ধরে যে 'শান্তিপূর্ণ' আন্দোলন চলছে, তার উপরে যেভাবে 'লাগাতার কঠোর পুলিশি পদক্ষেপ' করা হচ্ছে, তা নিয়ে উদ্বিগ্ন তাঁরা। ‘শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকারকে সম্মান করা, রক্ষা করা ও পূরণ করার’ আহ্বান জানান ভারতকে।

আরও পড়ুন: Marco Rubio on Pakistan Ties: ২ কারণে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখতে ‘বাধ্য’ আমেরিকা! ভারতে বসেই বললেন রুবিও

ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘(ভারত সরকারের) এই দমন অভিযান একটি বৃহত্তর, উদ্বেগজনক ধারাকে তুলে ধরে। শান্তিপূর্ণ জমায়েতের উপরে অহেতুক বিধিনিষেধ আরোপ, অতিরিক্ত বলপ্রয়োগ, ইচ্ছামতো আটক, জোরপূর্বক অন্তর্ধান এবং আন্দোলনকারীদের টার্গেট করার মতো বিষয়গুলোর প্রতি আমরা বারবার ভারতীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি।

আরও পড়ুন: INDIA Bloc Leader on Violent Protest: সুপ্রিম কোর্ট জ্বালিয়ে দিল আলবেনিয়ার জনতা, ভারতের শেখা উচিত, বললেন বিরোধী নেতা

আলাদা করে ককরোচদের নাম করা হয়নি

সেইসঙ্গে ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘শান্তিপূর্ণ জমায়েত হওয়া সত্ত্বেও আইন প্রয়োগকারী এজেন্সিগুলি নিরস্ত্র পড়ুয়াদের উপরে লাঠি চালিয়েছে বলে জানা গিয়েছে। খবর মিলেছে বলপ্রয়োগেরও। হাজার-হাজার মানুষকে যোগ দিতে বাধা দিয়েছে।’ তবে বিবৃতিতে ককরোচ জনতা পার্টির নাম করা হয়নি। যে দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-বিরোধী আন্দোলনে সাময়িকভাবে ব্রেক কষেছেন।

আরও পড়ুন: Abhijeet Dipke Speech Latest Update: সৌরভকে 'গাধা' বললেন দীপকে, কেঁদে জ্ঞানেশ কুমার-বিরোধী আন্দোলনে কষলেন ‘ব্রেক’

তারইমধ্যে রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞদের কড়া বার্তা দিয়েছে ভারত। সংশ্লিষ্ট মহলের তরফে ওই বিশেষজ্ঞদের নিশানা করে প্রশ্ন তোলা হয়েছে, যখন ইউরোপে প্রতিবাদ হয়, তখন নমো-নমো করে একটা বিবৃতি দেওয়া হয়। আর ভারতে বিক্ষোভ হলেই উদ্বেগ জাঁকিয়ে বসে তাঁদের মনে। আবার ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে একটি বিবৃতিতেই কাজ চালিয়ে দেওয়া হয়।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More