Indian Diplomat Laughs at Pakistan PM: কার্যত ভারতের হাতে-পায়ে পড়ে সংঘর্ষবিরতির আর্জি জানিয়েছিল পাকিস্তান। আর সেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দাঁড়িয়ে দাবি করলেন যে অপারেশন সিঁদুরে নাকি তাঁর দেশের ‘জয়’ হয়েছে। যা শুনে নিজের হাসি সামলাতে পারলেন না ভারতীয় প্রতিনিধি তথা কূটনীতিবিদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী যখন রাষ্ট্রসংঘের মঞ্চে দাঁড়িয়ে সেইসব মিথ্যে দাবি করছেন, সেইসময় ভারতের দিকে ক্যামেরা ঘোরাতেই দেখা যায় যে ভারতীয় কূটনীতিবিদ হাসছেন। যা পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য কম অস্বস্তিকর নয়।
‘হেরো’ আসিম মুনিরের ভূয়সী প্রশংসায় শরিফ

তাতে অবশ্য একটুও বিচলিত হননি পাকিস্তানের প্রধানমন্ত্রী। বরং নিজের আকাশকুসুম গল্প চালিয়ে যেতে থাকেন। যিনি দাবি করেছেন, ‘ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাহসী নেতৃত্বে একেবারে নিখুঁতভাবে ও পেশাদারিত্বের সঙ্গে (অপারেশন সিঁদুরের সময়) আমাদের বীর ও পরাক্রমশালী সশস্ত্র বাহিনী প্রত্যুত্তর দিয়েছিল। ওরা শত্রুপক্ষকে চুপ করিয়ে দিয়েছিল। রুখে দিয়েছিল ওদের আক্রমণ। আর যে শিক্ষা দিয়েছিল, তা কখনও ভুলবে না।’
ট্রাম্প ভাগ্যিস ছিলেন, দাবি পাকিস্তানের প্রধানমন্ত্রী
তারপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসায় ভরিয়ে দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। 'অবশ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃঢ় এবং দূরদর্শী নেতৃত্বের কারণেই দক্ষিণ এশিয়ার বহু মানুষের প্রাণ বেঁচে পেয়েছে। তাঁর সময়োচিত পদক্ষেপ এসেছিল এমন একটা নির্ণায়ক মুহূর্তে এসেছিল, যখন পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশ পুরোদমে যুদ্ধের মুখে দাঁড়িয়েছিল। আর কে জানে, এই সংকটময় মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প যদি স্পষ্ট চিন্তাধারা নিয়ে এগিয়ে না আসতেন, তবে কী ভয়াবহ ধ্বংসযজ্ঞই না ঘটতে পারত!'
ট্রাম্পের ক্রেডিট নেওয়ার চেষ্টা, ভারতের দাবি
{{/usCountry}}ট্রাম্পের ক্রেডিট নেওয়ার চেষ্টা, ভারতের দাবি
{{/usCountry}}তবে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখ থেকে ট্রাম্পের যে ভূয়সী প্রশংসা বেরিয়েছে, তাতে অবাক নয় সংশ্লিষ্ট মহল। কারণ ২০২৫ সালের মে'তে ভারতের অপারেশন সিঁদুরের পর থেকে ঠিক সেটাই করে আসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে বিভিন্ন নেতা-মন্ত্রী। ট্রাম্পও আবার বারবার ‘যুদ্ধ’ থামানোর ‘কৃতিত্ব’ নেওয়ার চেষ্টা করেছেন।
আরও পড়ুন: Pak-Afghan Border Conflict: ফের সংঘাত পাক-আফগান সীমান্তে, তালিবান মারার দাবি ইসলামাবাদের
কয়েকদিন আগেই রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের মঞ্চে তিনি দাবি করেন, ভারত ও পাকিস্তানের সংঘাত-সহ বিশ্বের আটটি যুদ্ধের সমাধান করেছেন। এমনকী পাকিস্তানের প্রধানমন্ত্রী নাকি তাঁকে বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ৩০ মিলিয়ন জীবন বাঁচিয়েছেন। যে সংখ্যাটা কয়েক মাস আগেও ১০ মিলিয়ন ছিল। যে সংখ্যা যাই হোক না কেন, ট্রাম্পের যুদ্ধ থামানোর দাবি বারবার উড়িয়ে দিয়েছে ভারত। নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে, পাকিস্তান হাতেপায়ে ধরেছিল। তারপরই হয় সংঘর্ষবিরতি।