...
...
Next Story

Indian Engineer Killed Wife in USA: স্ত্রীকে খুন করে প্রেমিকাকে পাঠালেন মৃতদেহের ছবি! আমেরিকায় ধৃত ভারতীয় ইঞ্জিনিয়ার

মার্কিন পুলিশ জানিয়েছে, অবিনাশ ও রাজিথার বিয়ে হয়েছিল ২০২৫ সালের জুন মাসে। বিয়ের পর জুলাইয়ে তাঁরা যুক্তরাষ্ট্রে একসঙ্গে থাকতে শুরু করেন। তবে তদন্তে উঠে এসেছে, বিয়ের আগেই অবিনাশের ভারতের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এবং বিয়ের পরও সেই সম্পর্ক বজায় ছিল।

Published on: Jul 9, 2026, 07:58:53 IST
Advertisement

Indian Engineer Killed Wife in USA: যুক্তরাষ্ট্রে কর্মরত এক ভারতীয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে। প্রায় নয় মাস আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন প্রদেশে দম্পতির অ্যাপার্টমেন্ট থেকে তাঁর স্ত্রীর দেহ উদ্ধার হয়েছিল। দীর্ঘ তদন্তের পর পুলিশ ৩০ বছর বয়সি অবিনাশ নার্নেকে গ্রেফতার করেছে। অভিযোগ, তিনি তাঁর ২৭ বছরের স্ত্রী রাজিথা সাব্বিনেনিকে শ্বাসরোধ করে খুন করেন এবং ঘটনাটিকে অন্যভাবে দেখানোর চেষ্টা করেন।

যুক্তরাষ্ট্রে কর্মরত এক ভারতীয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে।
যুক্তরাষ্ট্রে কর্মরত এক ভারতীয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে।

পুলিশ জানিয়েছে, অবিনাশ ও রাজিথার বিয়ে হয়েছিল ২০২৫ সালের জুন মাসে। বিয়ের পর জুলাইয়ে তাঁরা যুক্তরাষ্ট্রে একসঙ্গে থাকতে শুরু করেন। তবে তদন্তে উঠে এসেছে, বিয়ের আগেই অবিনাশের ভারতের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এবং বিয়ের পরও সেই সম্পর্ক বজায় ছিল। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, তদন্তে এমন একাধিক প্রমাণ মিলেছে যা অবিনাশের বিরুদ্ধে অভিযোগকে আরও জোরালো করেছে। অভিযোগ, স্ত্রীকে খুন করার পরই তিনি তাঁর প্রেমিকাকে রাজিথার মৃতদেহের ছবি পাঠান। শুধু তাই নয়, খুনের দিন ওই তরুণীর সঙ্গে চারবার ফোনেও কথা বলেন তিনি।

পুলিশের নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৭ অক্টোবর অবিনাশ জরুরি পরিষেবায় ফোন করে জানান, তিনি কিছু কাজ সেরে বাড়ি ফিরে দেখেন বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পরও স্ত্রী কোনও সাড়া দিচ্ছেন না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে বাথরুমে ঢোকে। সেখানে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে ছিলেন রাজিথা। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

দীর্ঘ তদন্তের পর সংগৃহীত তথ্যপ্রমাণের ভিত্তিতে অবিনাশকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। আদালত তাঁর জামিনের পরিমাণ ৫০ লক্ষ মার্কিন ডলার নির্ধারণ করেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের আইন অনুযায়ী, অভিযোগ প্রমাণিত হলে অবিনাশের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। মামলার পরবর্তী শুনানির অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা এবং নিহতের পরিবার।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks