...
...
Next Story

Indian Ex Colonel on Hasnat Abdullah: 'হাদির পর হাসনাত', সেভেন সিস্টার্স নিয়ে উস্কানির জবাব প্রাক্তন সেনা কর্তার

হাসনাত সাম্প্রতিক সময়ে বারবার ভারত বিরোধী উস্কানিমূলক মন্তব্য করেছেন। আর এই পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত কর্নেল অজয় রায়না সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করেন, 'হাদির পরে হাসনাত'।

Published on: Dec 18, 2025, 08:55:25 IST
By
Prefer HTon Google
Advertisement

বাংলাদেশের জুলাই আন্দোলনকারীদের মধ্যে অন্যতম 'মুখ' হলেন হাসনাত আবদুল্লাহ। বর্তমানে তিনি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক। এহেন হাসনাত সাম্প্রতিক সময়ে বারবার ভারত বিরোধী উস্কানিমূলক মন্তব্য করে চলেছেন। আর এই পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত কর্নেল অজয় রায়না সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করেন, 'হাদির পরে হাসনাত'। আর তাঁর এই মন্তব্য ঘিরে বাংলাদেশিদের মধ্যে ছড়িয়েছে চাঞ্চল্য।

হাসনাত সাম্প্রতিক সময়ে বারবার ভারত বিরোধী উস্কানিমূলক মন্তব্য করেছেন।
হাসনাত সাম্প্রতিক সময়ে বারবার ভারত বিরোধী উস্কানিমূলক মন্তব্য করেছেন।

উল্লেখ্য, যে ওসমান হাদিকে গুলি করায় নতুন করে এই সব ভারত বিদ্বেষ প্রকাশ পাচ্ছে, সেই ওসমান নিজে চরম ভারত বিরোধী হিসেবে পরিচিত ছিলেন। এই আবহে গত ১৪ ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে দাঁড়িয়ে এক জনসভায় হাসনাত আবদুল্লাহ বলেছিলেন, 'নয়াদিল্লি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তবে ঢাকার উচিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে বিচ্ছিন্ন করা এবং এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের সমর্থন করা।'

এরপর ১৭ ডিসেম্বর হাসনাত আবর বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে লাথি মেরে বের করে দেওয়া উচিত। কুমিল্লার এক জনসভা থেকে তিনি আরও বলেন, 'ভারত আমাদের দেশের সন্ত্রাসীদের লালন-পালন করছে, অথচ আমরা তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছি। এটা আর মেনে নেওয়া যায় না। ওরা যদি আমাদের দেশের সন্ত্রাসীদের আশ্রয়, অর্থ ও ট্রেনিং দিতে পারে, তাহলে আমরা যদি তাদের সন্ত্রাসীদের বিষয়ে একইরকম করি, সেটাই বা অপরাধ হবে কেন? সীমান্তে আমাদের মানুষকে দেখলে যদি গুলি করা হয়, আমরা বসে থাকব না। গুলি করতে না পারলে আমরা ঢিল হলেও ছুড়ব।'

এদিকে হাসিনার বিদায়ের পর একাধিক জনসভায় গুলিবিদ্ধ ওসমান হাদি স্লোগান তুলেছিলেন - 'দিল্লি না ঢাকা...'। সেই ছাত্র নেতা, ওসমান হাদি গুলিবিদ্ধ হন গত ১২ ডিসেম্বর। গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘণ্টা আগেই এই ওসমান ভারতের বিকৃত একটি মানচিত্র পোস্ট করেছিলেন ফেসবুকে। একটি আলোচনা সভার সেই পোস্টে ভারতের থেকে পঞ্জাব, লাদাখ এবং জম্মু ও কাশ্মীরকে বিচ্ছিন্ন দেখানো হয়েছিল। সেগুলিকে পাকিস্তানের এলাকা হিসেবে দেখানো হয় মানচিত্রে। এদিকে পশ্চিমবঙ্গ, বিহারের অধিকাংশ এলাকা, গোটা ঝাড়খণ্ড, উত্তরপূর্ব ভারত এবং মায়ানমারের আরাকান প্রদেশের উপকূলীয় এলাকাটিকে 'বৃহত্তর বাংলাদেশ'-এর অংশ হিসেবে দেখানো হয়েছিল। এই আবহে বাংলাদেশি ছাত্রনেতাদের অভিযোগ ছিল, ওসমানকে নাকি ভারতের 'র' গুলি করেছে। পরে জানা যায়, ছাত্র লীগের এক প্রাক্তন নেতা এই কাজ করেছেন। এরপর বাংলাদেশে অভিযোগ ওঠে, অভিযুক্ত সেই ছাত্র লীগ নেতা নাকি ভারতে পালিয়ে চলে এসেছেন। এই নিয়ে ভারত বিদ্বেষের সুর আরও চড়াচ্ছে সেই দেশের কট্টরপন্থীরা।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks