...
...
Next Story

Dhaka Metro: ৫ হাজার কোটির চুক্তি! ঢাকার মেট্রো প্রকল্পের গুরুত্বপূর্ণ দায়িত্বে ভারতের সংস্থা এলঅ্যান্ডটি

Dhaka Metro: এলঅ্যান্ডটি'র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার বিভাগের প্রধান রামকুমার এস বলেন, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর কাছ থেকে বারবার অর্ডার পাওয়া বিশ্বব্যাপী বৃহৎ পরিসরের,সমন্বিত নগর গণপরিবহণ প্রকল্প বাস্তবায়নে এলঅ্যান্ডটি'র সক্ষমতারই প্রমাণ।

Published on: Oct 28, 2026, 17:40:15 IST
Advertisement

Dhaka Metro: বাংলাদেশের রাজধানী ঢাকার মেট্রোরেল লাইন-১ প্রকল্পের দুটি গুরুত্বপূর্ণ সিস্টেম প্যাকেজের নকশা প্রণয়ন ও নির্মাণকাজের চুক্তি পেয়েছে ভারতের সংস্থা লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি)। জাপানের সুমিতোমো করপোরেশনের সঙ্গে যৌথভাবে সংস্থাটি রেলপথ নির্মাণ, বিদ্যুৎ সরবরাহ, সিগন্যালিং, টেলি যোগাযোগ ও প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর স্থাপনের কাজ করবে।

ঢাকার মেট্রো প্রকল্পের গুরুত্বপূর্ণ দায়িত্বে ভারতের সংস্থা এলঅ্যান্ডটি (সৌজন্যে এক্স )
ঢাকার মেট্রো প্রকল্পের গুরুত্বপূর্ণ দায়িত্বে ভারতের সংস্থা এলঅ্যান্ডটি (সৌজন্যে এক্স )

এলঅ্যান্ডটির ঘোষণা অনুযায়ী, চুক্তি দু’টিকে তাদের বড় অঙ্কের প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। জানা গিয়েছে, এটি ভারতীয় টাকার হিসেবে ৫ হাজার কোটি টাকারও বেশির চুক্তি। যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকারও বেশি। বাংলাদেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল প্রকল্প ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের লাইন-১-এর আওতায় তাদের পরিবহণ ব্যবসা বিভাগ এ দুটি কাজের চুক্তি পেয়েছে। চুক্তি অনুযায়ী, এলঅ্যান্ডটি ও সুমিতোমো করপোরেশন পুরো রেলপথে ট্র্যাক নির্মাণ, বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ ব্যবস্থা, ট্র্যাকশন সাবস্টেশন, ওভারহেড ক্যাটেনারি সিস্টেম-সহ সংশ্লিষ্ট বৈদ্যুতিক পরিকাঠামোর নকশা প্রণয়ন, সরঞ্জাম সংগ্রহ, স্থাপন, পরীক্ষা ও চালুর কাজ করবে। একই সঙ্গে প্রকল্পের সিগন্যালিং, টেলি যোগাযোগ ও প্ল্যাটফর্ম স্ক্রিন ডোরের মতো গুরুত্বপূর্ণ ব্যবস্থাও চুক্তির আওতায় রয়েছে।

মঙ্গলবার এলঅ্যান্ডটি একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, তাদের পরিবহণ ব্যবসা বিভাগ ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় এসব কাজের চুক্তি পেয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় মুদ্রায় ৫ হাজার কোটি টাকার বেশি মূল্যের চুক্তিকে বড় চুক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আগে এলঅ্যান্ডটি বাংলাদেশের প্রথম মেট্রোরেল করিডর ঢাকা মেট্রোরেল লাইন-৬-এর সমন্বিত রেলওয়ে সিস্টেম প্যাকেজের কাজ পেয়েছিল। সংস্থাটি ওই প্রকল্পের কাজ সম্পন্ন করেছে। বর্তমানে লাইন-৬ বাণিজ্যিকভাবে চালু রয়েছে। এ বিষয়ে এলঅ্যান্ডটি'র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার বিভাগের প্রধান রামকুমার এস বলেন, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর কাছ থেকে বারবার অর্ডার পাওয়াটা বিশ্বব্যাপী বৃহৎ পরিসরের, সমন্বিত নগর গণপরিবহণ প্রকল্প বাস্তবায়নে এলঅ্যান্ডটি'র সক্ষমতারই প্রমাণ। সম্প্রতি ইন্দোনেশিয়ার জাকার্তা মেট্রোর কাজও পেয়েছে এই সংস্থা, যা বর্তমানে বাস্তবায়নাধীন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks