...
...
Next Story

JP Morgan on Indian GDP: ভারতের জিডিপির আকার ৩ গুণ হবে ১০ বছরে! অর্থনীতি নিয়ে পূর্বাভাস জেপি মর্গ্যানের CEO-র

JP Morgan on Indian GDP: ভারতীয় অর্থনীতির আকার নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন বিশ্বের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান জেপি মর্গ্যানের সিইও জেমি ডিমন। তিনি যখন সেই মন্তব্য করেছেন, তখন ভারতের অর্থনীতি নিয়ে বড় পরিসংখ্যান সামনে এসেছে।

Published on: Sep 22, 2026, 23:36:26 IST
Advertisement

JP Morgan on Indian GDP: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেও ভারতের অর্থনীতির উপরে আস্থা রাখলেন জেপি মর্গ্যানের সিইও জেমি ডিমন। বিশ্বের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষকর্তার মতে, আগামী এক দশকে ভারতের অর্থনীতির বহর তিনগুণ হয়ে যেতে পারে। সংবাদমাধ্যম সিএনবিএসি ১৮-র সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার ধারণা, আমাদের যদি ফের ১০ বছর পরে দেখা হয়, তাহলে গবেষণার ৪০০টি কোম্পানি থাকবে। ২,০০০ কোম্পানি অন্তর্ভুক্ত হয়ে যাবে। আগামী ১০ বছরে হয়তো আপনাদের অর্থনীতির আকার এখনকার তিনগুণ হয়ে যাবে।’

ভারতের অর্থনীতি ঠেকেছে ৮৮ লাখ কোটি টাকায়

ভারতীয় অর্থনীতির আকার নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন জেপি মর্গ্যানের সিইও জেমি ডিমন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
ভারতীয় অর্থনীতির আকার নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন জেপি মর্গ্যানের সিইও জেমি ডিমন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

আর তিনি সেই মন্তব্য করেছেন এমন একটা সময়, যখন চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল থেকে জুন) ভারতের অর্থনীতি বেড়েছে ৭.৮ শতাংশ হারে। মধ্যপ্রাচ্যে সংঘাত যখন চরমে উঠেছে, সেইসময় পূর্বাভাস ছাড়িয়ে যে ভারতের জিডিপি বেড়েছে, তাতে স্বভাবতই উৎফুল্ল হয়েছে নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, মোট অর্থনীতি ঠেকেছে ৮৮ লাখ কোটি টাকায়।

আরও পড়ুন: Student making Indian Army Drones: সেনার জন্য আধুনিক ড্রোন তৈরি করবে মজুরের ছেলে! ছাত্রকে ৩.৫ কোটি টাকা দিল কেন্দ্র

ভারতের GDP নিয়ে পূর্বাভাস মুডিজের

সেই আবহে চলতি অর্থবর্ষে রতের প্রকৃত জিডিপি বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে সাত শতাংশ করেছে আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা মুডিজ রেটিংস। প্রাথমিকভাবে ভারতের আর্থিক বৃদ্ধির হার ছয় শতাংশ থাকবে বলেও মুডিজের তরফে অনুমান দেওয়া হলেও প্রত্যাশার তুলনায় অর্থনীতি স্থিতিশীল থাকায় পূর্বাভাস এক শতাংশ বাড়ানো হয়েছে।

পুরো বিষয়টি ব্যাখ্যা করে মুডিজের তরফে জানানো হয়েছে, ভারতের অর্থনীতিতে শক্তি জোগাচ্ছে মূলত অভ্যন্তরীণ চাহিদা। সাধারণ মানুষের ব্যক্তিগত খরচ বেড়েছে। পাশাপাশি সরকারি পরিকাঠামো খাতে ধারাবাহিক ব্যয়, স্থায়ী মূলধন গঠনের ভালো গতি এবং বেসরকারি বিনিয়োগে ফের গতি আসার সম্ভাবনাও অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে। পরিষেবা খাতের কার্যক্রমও তুলনামূলকভাবে শক্তিশালী আছে বলে মুডিজের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: Turkey buys record diesel from India: ভারতের থেকে 'রেকর্ড' পরিমাণ ডিজেল কিনল পাকের ‘বন্ধু’ তুরস্ক, কত শুনলে চমকে যাবেন

মুডিজের মূল্যায়নে উঠে এসেছে যে চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ভারতের অর্থনীতি যে ৭.৮ শতাংশ হারে বেড়েছে, তাতে বিনিয়োগ এবং উৎপাদন খাতের বড় ভূমিকা আছে। খনিজ ও কিছু পরিষেবা খাতে দুর্বলতা থাকলেও তা সামগ্রিক বৃদ্ধিকে বড়ভাবে আটকে দিতে পারেনি বলে দাবি করা হয়েছে ওই মহলের তরফে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks