Turkey buys record diesel from India: ভারতের থেকে 'রেকর্ড' পরিমাণ ডিজেল কিনল পাকের ‘বন্ধু’ তুরস্ক, কত শুনলে চমকে যাবেন

Turkey buys record diesel from India: ভারতের দ্বারস্থ হতে হল তুরস্ককে। রিপোর্ট অনুযায়ী, ভারতের থেকে রেকর্ড পরিমাণে ডিজেল আমদানি করেছে পাকিস্তানের বন্ধু। দৈনিক ১ লাখ ২০ হাজার ব্যারেলের ডিজেল কিনেছে তুরস্ক।

Published on: Sep 22, 2026, 17:56:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Turkey buys record diesel from India: ভারতের থেকে 'রেকর্ড' পরিমাণ ডিজেল কিনল তুরস্ক। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ডেটা ফার্ম কেপলারের যে পরিসংখ্যান সামনে এসেছে, তাতে অগস্টে ভারতের থেকে দৈনিক ১ লাখ ২০ হাজার ব্যারেলের বেশি ডিজেল আমদানি করেছে পাকিস্তানের 'বন্ধু' দেশ। সেখানে আমেরিকা থেকে দৈনিক আমদানিকৃত ডিজেলের পরিমণ ছিল ৯০ হাজার ব্যারেলের বেশি। যা ২০১৭ সাল থেকে কেপলারের কাছে থাকা মাসিক পরিসংখ্যানের ক্ষেত্রে সর্বোচ্চ।

ভারতের দ্বারস্থ হতে হল তুরস্ককে। (ফাইল ছবি, সৌজন্যে PMO India)
ভারতের দ্বারস্থ হতে হল তুরস্ককে। (ফাইল ছবি, সৌজন্যে PMO India)

২০২৫ সালে ৮৫% ডিজেল কিনেছিল রাশিয়ার থেকে

এমনিতে রাশিয়া থেকেই আসত তুরস্কের বেশিরভাগ ডিজেল। ওই সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, তুরস্কের সরকারি মহল থেকেই জানানো হয়েছিল যে ২০২৫ সালে রাশিয়া থেকেই ৮৫ শতাংশ ডিজেল এসেছিল। দৈনিক আমদানির পরিমাণ ছিল ২ লাখ ৮১ হাজার ব্যারেলের মতো। যা ২০২৬ সালের অগস্টে কমে দৈনিক ৮০ হাজার ব্যারেল ঠেকেছে বলে কেপলারের পরিসংখ্যানে উঠে এসেছে।

আরও পড়ুন: Gas found near Odisha Coast: প্রাকৃতিক গ্যাস মিলল বাংলার কাছেই! উপকূলের সামনে হওয়ায় দ্রুত আয়ের লক্ষ্যে ONGC

২০২৬ সালের অগস্টে সেটা কমে ঠেকেছে ২০ শতাংশে

ওই ডেটা ফার্মের পরিসংখ্যান উদ্ধৃত করে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, জুলাইয়ে রাশিয়া থেকে দৈনিক এক লাখ ব্যারেলের মতো ডিজেল আমদানি করেছিল তুরস্ক (যা বছরের গোড়ার দিকেই দৈনিক দু'লাখ ব্যারেলের মতো ছিল)। অগস্টে সেটা আরও কমে দাঁড়িয়েছিল। ফলে গত মাসে যে পরিমাণ ডিজেল আমদানি করতে হয়েছিল তুরস্ককে, তার মাত্র ২০ শতাংশ এসেছিল রাশিয়া থেকে।

আরও পড়ুন: Indian Air Force Officer Bravery: কলাইকুন্ডার আকাশে ৪ পাক ফাইটারকে তছনছ করেন, বাঁচান কলকাতাকে, প্রয়াত ভারতের সেই 'হিরো'

কী কারণে ভারতের থেকে এত ডিজেল আমদানি করল তুরস্ক?

আর সেটার নেপথ্যে আছে রাশিয়ার ডিজেল সংকট। ওই প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার তৈল শোধনাগারে ইউক্রেনের আক্রমণ এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কমে যাওয়ায় মধ্যপ্রাচ্যে রফতানি কমিয়ে দেয় ক্রেমলিন। এমনকী অগস্ট পর্যন্ত রফতানির উপরে নিষেধাজ্ঞাও জারি করে। সেই পরিস্থিতিতে নিজেদের জীবন বাঁচাতে তুরস্ক ভারতের দ্বারস্থ হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: India on ‘China-Pak Border’ Commission: নাটকবাজি না করে আমাদের জায়গা থেকে সরে যান, পাক-চিন কমিশন নিয়ে কড়া বার্তা ভারতের

ভারতের কাছেই মাথা নোয়াতে হল পাক বন্ধু তুরস্ককে

অথচ এই তুরস্কের ড্রোন ব্যবহার করে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান ভারতে হামলার চেষ্টা করেছিল। এমনকী ভারতের কাশ্মীর ইস্যু রাষ্ট্রসংঘে উত্থাপন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান (ভারত বরাবর বলেছে যে কাশ্মীর দ্বিপাক্ষিক ইস্যু)। আবার সেই অগস্টেই পাকিস্তান এবং সৌদি আরবের সঙ্গে তুরস্ক মক্কা চুক্তি স্বাক্ষর করেছে। কিন্তু বিপদের সময় ভারতের কাছে মাথা নোয়াতে বাধ্য হল তুরস্ক।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More