Petrol-Diesel excise duty slashed: পেট্রোল ও ডিজেলের শুল্ক ১০ টাকা কমিয়ে দিল কেন্দ্র, যুদ্ধের আবহে কলকাতায় দর কত আজ?

পেট্রোল ও ডিজেলের অতিরিক্ত আবগারি শুল্ক কাটছাঁট করল ভারত সরকার। কেন্দ্রীয় সরকারের একটি নির্দেশিকায় জানানো হয়েছে, এখন থেকে প্রতি লিটার পেট্রোলের ক্ষেত্রে অতিরিক্ত আবগারি শুল্ক ধার্য করা হবে তিন টাকা। আর ডিজেলের সেই অঙ্কটা শূন্য করে দেওয়া হয়েছে।

Published on: Mar 27, 2026, 08:55:06 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পেট্রোল ও ডিজেলের অতিরিক্ত আবগারি শুল্ক কাটছাঁট করল ভারত সরকার। কেন্দ্রীয় সরকারের একটি নির্দেশিকায় জানানো হয়েছে, এখন থেকে প্রতি লিটার পেট্রোলের ক্ষেত্রে অতিরিক্ত আবগারি শুল্ক ধার্য করা হবে তিন টাকা। আর ডিজেলের সেই অঙ্কটা শূন্য করে দেওয়া হয়েছে আমেরিকা-ইরান যুদ্ধের আবহে। এতদিন প্রতি লিটার পেট্রোলের ক্ষেত্রে অতিরিক্ত আবগারি শুল্ক নেওয়া হত ১৩ টাকা। ডিজেলের ক্ষেত্রে ১০ টাকা নেওয়া হত। কেন্দ্রীয় সরকারের নয়া সিদ্ধান্তের ফলে প্রতি লিটারে পেট্রোল এবং ডিজেলের অতিরিক্ত আবগারি শুল্ক কমে গেল ১০ টাকা।

জ্বালানির অপেক্ষায় মহিলা, পেট্রোল পাম্পের বাইরেই ঘুমিয়ে পড়েছে খুদে। (ছবি সৌজন্যে পিটিআই)
জ্বালানির অপেক্ষায় মহিলা, পেট্রোল পাম্পের বাইরেই ঘুমিয়ে পড়েছে খুদে। (ছবি সৌজন্যে পিটিআই)

ইরান-আমেরিকার যুদ্ধের আবহেই সেই সিদ্ধান্ত

আর সেই সিদ্ধান্ত এমন একটা সময় নেওয়া হয়েছে, যখন ইরান-আমেরিকার যুদ্ধের জেরে বিশ্বের বিভিন্ন প্রান্তে জ্বালানি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তারইমধ্যে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন যে হরমুজ প্রণালী দিয়ে শুধুমাত্র সেই সব দেশের জাহাজ বা ট্যাঙ্কারকেই যেতে দেওয়া হচ্ছে, যে দেশগুলিকে তেহরান নিজেদের বন্ধু বলে মনে করছে। তিনি ইরানের প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ৫টি দেশের নাম নেন, যাদের জাহাজকে ইরান হরমুজ প্রণালী দিয়ে পাড়ি দিতে দিচ্ছে। সেই পাঁচটি দেশের নাম - ভারত, রাশিয়া, চিন, ইরাক এবং পাকিস্তান। যদিও সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছিল, একটি পাকিস্তানি জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যেতে বাধা দিয়েছিল ইরান।

আরও পড়ুন: India-China Relation: 'ভারত-চিনকে আলাদা করা যাবে না, কোনও কোনও দেশ চায় না যে..', US-কে নিশানা ড্রাগনের

হরমুজ প্রণালী ও জ্বালানি সংকট

হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাস সরবরাহ কার্যত থমকে আছে ইরান যুদ্ধের আবহে। এখনও পর্যন্ত ২০টিরও বেশি জাহাজে হামলা হয়েছে এই অঞ্চলে। তবে ভারতের বেশ কয়েকটি ট্যাঙ্কার নিরাপদে পাড়ি দিয়েছে হরমুজ প্রণালী। পারস্য উপসাগরে আটকে পড়া ভারতীয় জাহাজগুলিকে হরমুজ প্রণালী দিয়ে নিয়ে আসতে ইরানের সঙ্গে কথা হয়েছিল ভারতের। তবে হরমুজ প্রণালীতে এখনও আটকে বিভিন্ন দেশের শ'য়ে শ'য়ে ট্যাঙ্কার এবং জাহাজ।

আরও পড়ুন: Israel Pakistan: সম্পর্কে নয়া মোড়? যুদ্ধের মাঝে পাকিস্তানের ঘুরপথের ‘অনুরোধ’ রাখছে ইজরায়েল!রিপোর্ট বোমা ফাটাল

এদিকে আমেরিকা আবার এর ফাঁকেও ব্যবসার ফন্দি এঁটেছিল। মিত্র দেশগুলির কাছে আমেরিকার প্রস্তাব ছিল, টাকা দিলেই মার্কিন নৌসেনা এসকর্ট করে তাদের দেশের জাহাজকে হরমুজ প্রণালী পার করিয়ে দেবে। এই নিয়ে মার্কিন জ্বালানি সচিব দাবিও করেছিলেন, মার্কিন নৌসেনা নাকি একটি জাহাজকে এসকর্ট করে নিয়ে গিয়েছে। তবে এরপর হোয়াইট হাউস সেই দাবি খারিজ করে দেয়। এরপর থেকে ট্রাম্প বারবার হরমুজ প্রণালী 'খোলার' জন্য ইউরোপ এবং অন্যান্য দেশের সাহায্য চাইছেন।

আরও পড়ুন: India's LPG Import Latest Update: গ্যাস সংকটের শঙ্কার মাঝেই ২০০০০ কিমি দূর থেকে ভারতে এলপিজি পাঠাচ্ছে এই বন্ধুরাষ্ট্র

আজ কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম

১) এক লিটার পেট্রোলের দাম: ১০৫.৪১ টাকা।

২) এক লিটার ডিজেলের দাম: ৯২.০২ টাকা।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More