H-1B Visa Holders Spouses Work: ভারতীয়রা চাকরি হারাতে পারেন US-তে! নয়া H-4 প্রস্তাবে ঘুম উড়বে H-1B ভিসাধারীদের
H-1B Visa Holders Spouses Work: আমেরিকায় কাজ করা ভারতীয়দের নয়া শঙ্কার মধ্যে পড়তে হল। মার্কিন যুক্তরাষ্ট্রে H-1B ভিসায় কর্মরত ভারতীয়দের জীবনসঙ্গীদের ক্ষেত্রে H-4 ভিসা অত্যন্ত জনপ্রিয়। ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী, আবেদনকারীদের মধ্যে ৯৩ শতাংশই হলেন ভারতীয়।
H-1B Visa Holders Spouses Work: আমেরিকায় চাকরি হারাতে পারেন H-1B ভিসাধারীদের জীবনসঙ্গীরা (স্বামী বা স্ত্রী'রা)। কারণ নতুন যে প্রস্তাব সামনে এসেছে, তাতে আমেরিকায় বৈধভাবে চাকরি করার অধিকার হারাতে পারেন H-4 ভিসাধারীরা। যাঁরা 'এমপ্লয়মেন্ট অথোরাইজেশন ডকুমেন্ট’ পাওয়ার সুবাদে আমেরিকার বৈধভাবে কাজ করার সুযোগ পান। কিন্তু নয়া প্রস্তাব গৃহীত হলে তাঁরা চাকরির অধিকার হারাতে পারেন। আর সেটার মারাত্মক প্রভাব পড়তে পারে H-1B ভিসাধারীদের উপরে। বিশেষত ভারতীয়দের উপরে ব্যাপক পড়তে পারে।

ভারতীয়দের উপরে সবথেকে বেশি প্রভাব পড়তে পারে কেন?
কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে H-1B ভিসায় কর্মরত ভারতীয়দের জীবনসঙ্গীদের ক্ষেত্রে H-4 ভিসা অত্যন্ত জনপ্রিয়। ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত যে পরিসংখ্যান সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে যে আবেদনকারীদের মধ্যে ৯৩ শতাংশই হলেন ভারতীয় নাগরিক এবং তাঁদের ৯৪ শতাংশই হলেন মহিলা। সেই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যদি সেই প্রস্তাব গ্রহণ করে নেয়, তাহলে ভারতীয়দের উপরই সবথেকে বেশি যে প্রভাব পড়বে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
H-1B ভিসাধারীদের জন্য আরও ১টি শঙ্কা
আর সেই বিষয়টি এমন একটা সময় সামনে এসেছে, যখন H-1B ভিসাধারীদের শঙ্কার দোলাচলে পড়তে হয়েছে। আমেরিকায় কাজ করতে যাওয়া ভারতীয়দের জন্য বড় ধাক্কার আশঙ্কা তৈরি হয়েছে। আমেরিকার সরকার এইচ-১বি ভিসার আবেদনে নতুন করে ১ লাখ ৩ হাজার ২৬৫ ডলার ফি বসানোর প্রস্তাব দিয়েছে। ভারতীয় টাকায় যার পরিমাণ প্রায় ৯০ লাখ টাকা। এই নিয়ম চালু হলে আমেরিকায় বিদেশি কর্মী নিয়োগের খরচ অনেকটাই বেড়ে যাবে।
এই নতুন ফি চালুর প্রস্তাব দিয়েছে আমেরিকার স্বরাষ্ট্র নিরাপত্তা দফতর। তবে এখনই এই নিয়ম কার্যকর হচ্ছে না। প্রথমে প্রস্তাব সরকারিভাবে প্রকাশ করা হবে। এরপর ৩০ দিন ধরে নেওয়া হবে সাধারণ মানুষের মতামত। সেই প্রক্রিয়া শেষ হওয়ার পর সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। আর যদি শেষপর্যন্ত প্রস্তাব পাশ হয়, তাহলে জোরদার ধাক্কা খেতে পারেন ভারতীয়রা।
H-1B ভিসা নিয়ে মূলত আমেরিকায় কাজ করেন ভারতীয়রা
কারণ এইচ-১বি ভিসা মূলত বিশেষ দক্ষতা থাকা বিদেশি কর্মীদের জন্য দেওয়া হয়। তথ্যপ্রযুক্তি, চিকিৎসা, ইঞ্জিনিয়ারিং, গবেষণা-সহ বিভিন্ন ক্ষেত্রে এই ভিসার মাধ্যমে ভারতীয়রা আমেরিকায় কাজের সুযোগ পান। তাই নতুন ফি চালু হলে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে ভারতীয় কর্মী ও চাকরিপ্রার্থীদের উপর।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


