আসছে স্বাধীনতা দিবস। ২০২৬ সালের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশ জুড়ে সাজো সাজো রব। গোটা দেশ মেতে উঠতে চলেছে ৮০ তম স্বাধীনতা দিবসের উদযাপনে। ২০০ বছর ইংরেজ শাসনকে উৎখাত করতে দেশের বীর বিপ্লবীদের আত্মবলিদানকে স্মরণে রেখে পালিত হতে চলেছে ১৪০ কোটির ভারতবর্ষের স্বাধীনতা দিবস। দেশপ্রেমকে উস্কে দেওয়া এই বিশেষ দিনে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা প্রিয়জনকে পাঠাতে এই বিশেষ ১০ মেসেজে চোখ রাখতে পারেন। স্বাধীনতা দিবসের প্রাক্কালে রইল বিশেষ কিছু শুভেচ্ছাবার্তা।

১.প্রতিটি ভারতীয় নাগরিকের জীবনে সুখ, সমৃদ্ধি এবং স্বাধীনতা চিরকাল অক্ষুণ্ণ থাকুক। স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা
২.দেশমাতৃকাকে প্রণাম জানিয়ে সকলে মিলে এই দেশের আগামীর পথ চলায় শামিল হওয়ার অঙ্গীকার নিতে যাতে আমরা উদ্বুদ্ধ হই, সেই আহ্বান জানাই। স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।
৩.স্বাধীন ভারতে জন্ম নিতে পেরে আমি গর্বিত। আমার সমস্ত ভারতীয় ভাই-বোনকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
৪.আমাদের বীর বিপ্লবীদের আত্মত্যাগ যেন বৃথা না যায়। দেশের উন্নতি ও সেবায় নিজেদের উৎসর্গ করাই হোক আজকের শপথ
৫. বিজ্ঞান থেকে সংস্কৃতি, সমাজসেবা থেকে স্বাস্থ্য বিষয়ক, প্রতিরক্ষা থেকে ক্রীড়া সহ সব ক্ষেত্রে এই দেশ যেন এগিয়ে থাকে, সেই আশা নিয়েই স্বাধীনতার ৮০ বছরের পূর্তি উদযাতিপ হোক। রইল স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
৬.জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই এক, আমরা সবাই ভারতীয়। সবাইকে স্বাধীনতা দিবসের আন্তরিক ভালোবাসা।
৭.দেশের সুরক্ষায় নিয়োজিত সমস্ত বীর জওয়ান ও তাঁদের পরিবারকে জানাই আমার সশ্রদ্ধ সেলাম। শুভ স্বাধীনতা দিবস!
{{/usCountry}}৭.দেশের সুরক্ষায় নিয়োজিত সমস্ত বীর জওয়ান ও তাঁদের পরিবারকে জানাই আমার সশ্রদ্ধ সেলাম। শুভ স্বাধীনতা দিবস!
{{/usCountry}}৮. "ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা..."—সকলকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা।
৯.বীর বিপ্লবী, বীর জওয়ানদের আত্মত্যাগের গাথা যেন আমরা কখনও না ভুলি! দেশ এগিয়ে চলুক.. স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
১০. স্বাধীনতার চেতনা আপনাকে আরও বড় স্বপ্ন দেখতে, উচ্চতর লক্ষ্য স্থির করতে এবং এক উজ্জ্বল ভারত গঠনে অবদান রাখতে অনুপ্রাণিত করুক। স্বাধীনতা দিবস ২০২৬-এর শুভেচ্ছা!