জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ধেয়ে আসার পূর্বাভাস রয়েছে টাইফুল দুজুয়ানের। এরই মাঝে ভারত বনাম জাপান টি২০ ম্যাচ বৃষ্টিবিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, বৃষ্টিস্নাত জাপানে পা রেখেছে ভারতের ক্রিকেট টিম। ২০২৬ এশিয়ান গেমস-এ মেন ইন ব্লু-র লক্ষ্যে এশিয়ান গেমসের সোনা। তার আগে, অবশ্য রয়েছে জাপানের সঙ্গে একটি ম্যাচ। তার আগে, ভারতীয় ক্যাম্প কার্যত চনমনে মেজাজ নিয়ে পৌঁছেছে জাপানে।

ভারতীয় ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর ও সঞ্জু স্যামসনকে দেখা যায়, ট্রান্সপারেন্ট ছাতা মাথায় বৃষ্টিবিঘ্নিত সন্ধ্যায় জাপানের রাস্তায় ঘুরে বেড়াতে। সেই ছবি পোস্টও করেন ওয়াশিংটন। জাপান থেকে ওয়াশিংটন, তাঁর পোস্টে লেখেন, ‘ক্লিয়ার আম্ব্রেলা, টোকিও লাইটস’ (স্বচ্ছ্ব ছাতা, টোকিওর আলো)। এদিকে, বিসিসিআই-র পোস্ট করা এক ভিডিয়োয় দেখা যায় ভারতের স্টার ক্রিকেটার ঈশান কিষাণ বলে চলেছেন জাপানি ভাষা। তিনি নিজের এক ইনস্টাগ্রাম পোস্টেও জাপানি ভাষায় এক লাইন লিখে, তাঁর ছবি পোস্ট করেন। ঈশানকে ভিডিয়োয় বলতে শোনা যায়,‘কোন্নিচিওয়া… আরিগাতো’, জাপানি ভাষায় এই শব্দবন্ধনীর অর্থ হল, ‘হ্যালো/ শুভ সন্ধ্যা….ধন্যবাদ’। এদিকে, জাপানের বিরুদ্ধে ম্যাচের আগে, এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতের টি২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার। শ্রেয়স বলেন,‘ জায়গাটা সুন্দর। মানে, আমরা যখন নামলাম, এখানকার মানুষদের দেখলাম, তাঁরা খুবই আন্তরিক, উদার এবং সাহায্যপরায়ণ, যেমনটা আমরা আমাদের দেশেও দেখি। আতিথেয়তা অসাধারণ। আমি দেশ হিসেবে জাপান এবং শহর হিসেবে টোকিও সম্পর্কে মানুষের কাছ থেকে বিশেষ বিশেষ কথা শুনেছি, তাই আমি আরও ঘুরে দেখার জন্য উন্মুখ হয়ে আছি।’
উল্লেখ্য, ২০২৭ সালে ভারত ও জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উৎসব রয়েছে। তার আগে, ভারত বনাম জাপানের ম্যাচ রয়েছে সেদেশে। ভারতের শ্রেয়সের নেতৃত্বের টি২০ টিম নামবে জাপানের বিরুদ্ধে। এই টিমকে ঘিরে ক্রিকেটে এশিয়ান গেমসে ভারতের সোনা জেতার লক্ষ্য রয়েছে।
{{/usCountry}}উল্লেখ্য, ২০২৭ সালে ভারত ও জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উৎসব রয়েছে। তার আগে, ভারত বনাম জাপানের ম্যাচ রয়েছে সেদেশে। ভারতের শ্রেয়সের নেতৃত্বের টি২০ টিম নামবে জাপানের বিরুদ্ধে। এই টিমকে ঘিরে ক্রিকেটে এশিয়ান গেমসে ভারতের সোনা জেতার লক্ষ্য রয়েছে।
{{/usCountry}}