...
...
Next Story

Ship Attacked in Strait of Hormuz: 'আমরা অবিলম্বে...,' হরমুজে আক্রান্ত জাহাজ থেকে নিখোঁজ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

Ship Attacked in Strait of Hormuz: বিদেশ মন্ত্রক হামলার নিন্দা জানিয়ে বলেছে, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং চলমান অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ওমান কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে।

Published on: Jul 12, 2026, 13:27:44 IST
Advertisement

Ship Attacked in Strait of Hormuz: মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা। ওমান উপকূলে হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ইরানের ভয়াবহ হামলার পর থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন এক ভারতীয় নাগরিক। সূত্রের খবর, ইরানি হামলার জেরে ‘জিএফএস গ্যালাক্সি’ নামের ওই জাহাজটিতে আগুন লেগে যায়, যার ফলে প্রাণ বাঁচাতে কর্মীরা জলে ঝাঁপ দিতে বাধ্য হন। জাহাজটিতে মোট ১১ জন ভারতীয় ক্রু সদস্য ছিলেন, যাদের মধ্যে ১০ জনকে ইতিমধ্যেই উদ্ধার করা সম্ভব হলেও একজন এখনও নিখোঁজ রয়েছেন। এই হামলার নিন্দা করে কঠোর বিবৃতি জারি করেছে ভারত সরকার।

হরমুজে আক্রান্ত জাহাজ থেকে নিখোঁজ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির File Photo (REUTERS)
হরমুজে আক্রান্ত জাহাজ থেকে নিখোঁজ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির File Photo (REUTERS)

বিদেশ মন্ত্রক হামলার নিন্দা জানিয়ে বলেছে, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং চলমান অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ওমান কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, 'আজ ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সি'-র ওপর হামলার ঘটনা আমরা নিন্দা করছি। জাহাজটিতে থাকা ১১ জন ভারতীয় নাগরিকের মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে এবং একজন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। ওমানে অবস্থিত আমাদের দুতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং চলমান উদ্ধারকাজে ওমানি কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে সমন্বয় রক্ষা করছে। সহযোগিতার জন্য আমরা ওমানি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।'

এর পরেই পশ্চিম এশিয়ায় শান্তি স্থাপনের দাবিতে সরব হয়েছে বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, 'এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের উপর অনবরত যে ভাবে হামলা হয়ে চলেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। আমরা অবিলম্বে সেখানে উত্তেজনা প্রশমনের দাবি জানাচ্ছি। আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধান খুঁজতে হবে, যাতে এলাকায় শান্তি এবং স্থিতিশীলতা বজায় থাকে। এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ ও পরিকাঠামোকে লক্ষ্যবস্তু করা অবশ্যই বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক আইন মেনে এই অঞ্চলের আন্তর্জাতিক জলপথে অবাধ ও নির্বিঘ্ন নৌচলাচল ও বাণিজ্য যত দ্রুত সম্ভব পুনরুদ্ধার করতে হবে।'

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe