Indian Navy and Coast Guard: ৭৬ হেলিকপ্টারের জন্য ১৫,০০০ কোটি টাকার চুক্তির ভাবনা! ভারতের ‘চোখ’ থাকবে সবদিকে

Indian Navy and Coast Guard: 'বয়স্ক' চিতা ও চেতক হেলিকপ্টারের বহর বদলে ফেলতে ভারতীয় নৌসেনা এবং উপকূলরক্ষী বাহিনী বা কোস্টগার্ডের জন্য প্রায় ১৫,০০০ কোটি টাকার চুক্তির বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। কী পরিকল্পনা?

Published on: Nov 24, 2026, 16:59:23 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Indian Navy and Coast Guard: ভারতের সামুদ্রিক নজরদারি, উদ্ধার অভিযান এবং উপকূলীয় নিরাপত্তা আরও মজবুত করতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক। 'বয়স্ক' চিতা ও চেতক হেলিকপ্টারের বহর বদলে ফেলতে ভারতীয় নৌসেনা এবং উপকূলরক্ষী বাহিনী বা কোস্ট গার্ড প্রায় ১৫,০০০ কোটি টাকার বিনিময়ে ৭৬টি নতুন ইউটিলিটি হেলিকপ্টার কেনার পরিকল্পনা করছে। প্রতিরক্ষা সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই এই তথ্য জানিয়েছে। এই উদ্যোগ দেশের প্রতিরক্ষা বাহিনীর হেলিকপ্টার বহর আধুনিকীকরণ এবং দেশীয় উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করার বৃহত্তর পরিকল্পনারই একটি গুরুত্বপূর্ণ অংশ।

৭৬ হেলিকপ্টারের জন্য ১৫,০০০ কোটি টাকার চুক্তির ভাবনা! ভারতের ‘চোখ’ থাকবে সবদিকে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
৭৬ হেলিকপ্টারের জন্য ১৫,০০০ কোটি টাকার চুক্তির ভাবনা! ভারতের ‘চোখ’ থাকবে সবদিকে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

কী কী পরিকল্পনা করা হয়েছে?

রিপোর্ট অনুযায়ী, প্রস্তাবিত ৭৬টি হেলিকপ্টারের মধ্যে ভারতীয় নৌসেনা পাবে ৫১টি এবং কোস্টগার্ড পাবে ২৫টি হেলিকপ্টার। প্রতিরক্ষা মন্ত্রকের একটি উচ্চপর্যায়ের বৈঠকে এই প্রকল্প নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ডিফেন্স অ্যাকুইজিশন প্রসিডিওর 'বাই অ্যান্ড মেক (ইন্ডিয়ান)' কর্মসূচির আওতায় এই প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ভাবনা রয়েছে। এই কাঠামো অনুযায়ী, বিদেশি মূল যন্ত্রপাতি প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে ভারতীয় সংস্থাগুলি দেশেই হেলিকপ্টার তৈরি করবে।

আরও পড়ুন: Govt Pension Scheme: সরকারের দারুণ স্কিম! মাসে ২১০ টাকা জমা দিয়ে পান ৫,০০০ টাকা করে, কৌশলও আছে বিশেষ

নতুন এই হেলিকপ্টারগুলি '৫-টন-প্লাস' শ্রেণিভুক্ত হবে। বর্তমানে নৌসেনা ও কোস্টগার্ড যে পুরনো টুইন-ইঞ্জিন চিতা ও চেতক হেলিকপ্টার ব্যবহার করছে, সেগুলো নিয়ে দীর্ঘদিন ধরেই নানা পরিচালনগত সমস্যা দেখা দিচ্ছে। নজরদারি, অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং অন্যান্য সামুদ্রিক কাজে এই হেলিকপ্টারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্ভরযোগ্য ও আধুনিক প্ল্যাটফর্ম দিয়ে সেগুলোর জায়গা নেওয়া জরুরি হয়ে পড়েছে।

আরও পড়ুন: Russia Nuclear Weapon: মহাকাশে পরমাণু অস্ত্র! ৬০ দিনের মধ্যেই স্যাটেলাইট উৎক্ষেপ রাশিয়ার? সতর্ক ন্যাটো

তিন সেনার হেলিকপ্টার বহর আধুনিকীকরণের বড় ছবি

শুধু নৌসেনা বা কোস্ট গার্ড নয়, ভারতের তিন প্রতিরক্ষা বাহিনীই নিজেদের পুরনো হেলিকপ্টার বহর ঢেলে সাজানোর কাজ করছে। প্রতিরক্ষা সূত্রের তথ্য অনুযায়ী, ভারতীয় সেনা ও ভারতীয় বায়ুসেনা আলাদাভাবে আরও ৪০০টি হালকা হেলিকপ্টার কেনার পরিকল্পনা করছে। এর মধ্যে ২০০টি হেলিকপ্টার তৈরি করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যাল, আর বাকি ২০০টি হেলিকপ্টার বিদেশি সংস্থার অংশীদারিত্বে বেসরকারি খাতের সংস্থাগুলো তৈরি করবে।

আরও পড়ুন: Iranian singer: হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ায় চরম শাস্তি! ইরানি সঙ্গীতশিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত

দেশেই পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্য

বেসরকারি সংস্থার মাধ্যমে ২০০টি হেলিকপ্টার তৈরির কর্মসূচিতে ইতিমধ্যেই ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল বা ডিএসি সবুজ সংকেত দিয়েছে এবং খুব শীঘ্রই এ বিষয়ে দরপত্র বা টেন্ডার জারি হতে পারে। এর মূল লক্ষ্য হল, সামরিক হেলিকপ্টার উৎপাদনে বেসরকারি ক্ষেত্রের অংশীদারিত্ব বাড়ানো এবং বিদেশি কারিগরি সহযোগিতায় দেশের ভিতরেই শক্তিশালী উৎপাদন পরিকাঠামো গড়ে তোলা।