...
...
Next Story

Indian Origin Man Murdered in UK: লন্ডনে ছুরিকাঘাতে খুন ভারতীয় বংশোদ্ভূত যুবক, তদন্তে পুলিশ

গত বুধবার রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ নর্থ রোড ও ডর্মার্স ওয়েলস লেনের সংযোগস্থলের কাছে ছুরিকাঘাতের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও লন্ডন অ্যাম্বুল্যান্স সার্ভিসের কর্মীরা। সেখানে দু'জন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে গুরভেজ সিং গুরুতরভাবে জখম হয়েছিলেন।

Published on: Jun 14, 2026, 09:14:33 IST
Advertisement

ব্রিটেনের পশ্চিম লন্ডনের সাউথহলে ছুরিকাঘাতে নিহত হলেন ২৬ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত যুবক গুরভেজ সিং। শনিবার এ তথ্য জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ নর্থ রোড ও ডর্মার্স ওয়েলস লেনের সংযোগস্থলের কাছে ছুরিকাঘাতের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও লন্ডন অ্যাম্বুল্যান্স সার্ভিসের কর্মীরা। সেখানে দু'জন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়।

ব্রিটেনের পশ্চিম লন্ডনের সাউথহলে ছুরিকাঘাতে নিহত হলেন ২৬ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত যুবক গুরভেজ সিং।
ব্রিটেনের পশ্চিম লন্ডনের সাউথহলে ছুরিকাঘাতে নিহত হলেন ২৬ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত যুবক গুরভেজ সিং।

তাদের মধ্যে গুরভেজ সিং গুরুতরভাবে জখম হয়েছিলেন। চিকিৎসাকর্মীরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অপর এক আহত ব্যক্তি, যার বয়স তিরিশের কোঠায় বলে মনে করা হচ্ছে, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, নর্থ রোড ও ডর্মার্স ওয়েলস লেনের মোড়ে একটি দোকানের বাইরে গুরভেজ সিংয়ের উপর হামলা চালানো হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থল থেকেই ২০ থেকে ৩০ বছরের মধ্যে বয়সি সাতজনকে খুনের সন্দেহে গ্রেফতার করে।

তবে পরবর্তী তদন্তের পর ছয়জনকে কোনও পদক্ষেপ ছাড়াই মুক্তি দেওয়া হয়েছে। অপর এক অভিযুক্তকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে এবং পরবর্তী সময়ে তাঁকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে জানিয়েছে পুলিশ। মেট্রোপলিটন পুলিশের স্পেশালিস্ট ক্রাইম কমান্ডের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর অ্যালিসন ফক্সওয়েল বলেন, 'গুরভেজ সিংয়ের মর্মান্তিক মৃত্যুর তদন্ত এখনও চলছে। তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা রইল। আমরা বিশ্বাস করি, রাত সাড়ে ১২টা নাগাদ ওই দোকানের বাইরে তাঁর উপর হামলা চালানো হয়েছিল। ঘটনার সময় এলাকায় উপস্থিত ছিলেন বা কারও কাছে সিসিটিভি ফুটেজ থাকলে তাঁরা যেন পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।' এদিকে গুরভেজ সিংয়ের মরদেহ ভারতে ফিরিয়ে আনা, প্রয়োজনীয় নথিপত্র, পরিবহণ খরচ, শেষকৃত্য এবং অন্যান্য ব্যয়ভার মেটাতে একটি তহবিল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যে ৭৩৭ জনের অনুদানে ১১,১১৪ ইউরো সংগ্রহ হয়েছে। লক্ষ্য ধরা হয়েছে ১৬,০০০ ইউরো।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe