...
...
Next Story

মার্কিন মুলুকে ভারতীয় বংশোদ্ভূত যুবককে হেফাজতে নিল ICE! মহিলার ফোন থেকে অন্তরঙ্গ ছবি চুরির অভিযোগে জেল

রবিবার আইসিইর তরফে সমাজমাধ্যমে একটি পোস্ট করে এই খবর জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, রাঘুল আনন্দকৃষ্ণন টেক্সাসের একটি কাউন্টি জেলে নিজের সাজা কাটিয়েছেন। গোপনে অন্যের ছবি সংগ্রহ করে তা নিজের ডিভাইসে স্থানান্তরের চেষ্টার ঘটনায় তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন।

Published on: Nov 22, 2026, 12:00:00 IST
Advertisement

মার্কিন মুলুকে ফের শিরোনামে ভারতীয় বংশোদ্ভূত এক যুবক। টেক্সাসে এক মহিলার ফোন থেকে তাঁর ব্যক্তিগত ও অন্তরঙ্গ ছবি হাতিয়ে নিজের ডিভাইসে পাঠানোর ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছিলেন রাঘুল আনন্দকৃষ্ণন। জেলের সাজা কাটানোর পর এবার তাঁকে নিজেদের হেফাজতে নিল আমেরিকার অভিবাসন ও শুল্ক দফতর (আইসিই)। আগামী দিনে তাঁর বিরুদ্ধে অভিবাসন সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলবে। আপাতত আইসিইর হেফাজতেই থাকতে হবে তাঁকে। তবে তাঁকে আমেরিকা থেকে বহিষ্কার করা হবে কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মার্কিন প্রশাসন।

মার্কিন মুলুকে ভারতীয় বংশোদ্ভূত যুবককে হেফাজতে নিল ICE! মহিলার ফোন থেকে অন্তরঙ্গ ছবি চুরির অভিযোগে জেল
মার্কিন মুলুকে ভারতীয় বংশোদ্ভূত যুবককে হেফাজতে নিল ICE! মহিলার ফোন থেকে অন্তরঙ্গ ছবি চুরির অভিযোগে জেল

রবিবার আইসিইর তরফে সমাজমাধ্যমে একটি পোস্ট করে এই খবর জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, রাঘুল আনন্দকৃষ্ণন টেক্সাসের একটি কাউন্টি জেলে নিজের সাজা কাটিয়েছেন। গোপনে অন্যের ছবি সংগ্রহ করে তা নিজের ডিভাইসে স্থানান্তরের চেষ্টার ঘটনায় তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন। জেল থেকে মুক্তির পরই তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছে আইসিই। অভিবাসন আদালতে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি হেফাজতে থাকবেন।

ঠিক কী ঘটেছিল?

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি টেক্সাসের অস্টিন শহরের। রাঘুল সেখানে একটি ওয়্যারলেস সংস্থার দোকানে কাজ করতেন। অভিযোগ, এক মহিলা নিজের আইফোনের নেটওয়ার্ক সংক্রান্ত কিছু সমস্যা মেটাতে ওই দোকানে গিয়েছিলেন। সেই সুযোগে তাঁর ফোন ঘাঁটতে শুরু করেন রাঘুল। মহিলার ব্যক্তিগত ছবি দেখার পর সেগুলি নিজের ডিভাইসে পাঠানোর চেষ্টা করেন তিনি।

আদালতের নথি অনুযায়ী, গ্রাহকের ফোন থেকে দুটি অন্তরঙ্গ ছবি এয়ারড্রপের মাধ্যমে নিজের ডিভাইসে পাঠিয়েছিলেন রাঘুল। শুধু তা-ই নয়, ওই মহিলার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টেও প্রবেশ করেছিলেন বলে অভিযোগ। ঘটনাটি জানাজানি হতেই পুলিশের দ্বারস্থ হন মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে অস্টিন পুলিশ।

জেলের সাজা শেষ হলেও রাঘুলের আইনি জটিলতা কাটেনি। এবার তাঁর অভিবাসন সংক্রান্ত পরিস্থিতি খতিয়ে দেখবে মার্কিন প্রশাসন। আইসিই জানিয়েছে, অভিবাসন আদালতের শুনানি চলাকালীন তাঁকে হেফাজতে রাখা হবে। তবে তাঁর ভিসার ধরন, আমেরিকায় বসবাসের আইনি অনুমতি এবং পরবর্তী শুনানির দিনক্ষণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই আমেরিকায় অভিবাসন আইন প্রয়োগে কড়াকড়ি বেড়েছে। অপরাধে দোষী সাব্যস্ত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে অভিবাসন সংক্রান্ত পদক্ষেপেও বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন।

তবে রাঘুলের ক্ষেত্রে এখনই দেশ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে, এমনটা বলা যাচ্ছে না। অভিবাসন আদালতের প্রক্রিয়া শেষ হওয়ার পরেই তাঁর ভবিষ্যৎ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। আপাতত টেক্সাসের এই ভারতীয় বংশোদ্ভূত যুবকের আইনি লড়াই নতুন পর্যায়ে পৌঁছল।

 

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks