...
...
Next Story

Vande Bharat Express: ফের প্রশ্নের মুখে বন্দে ভারতের খাবার! সরবরাহকারী সংস্থাকে ২ লক্ষ টাকা জরিমানা আইআরসিটিসি-র

Vande Bharat Express: মাত্র কয়েক দিন আগেই রাজ্যসভায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw ) জানিয়েছিলেন যে, নিম্নমানের খাবার পরিবেশন ও অতিরিক্ত মূল্য আদায়ের মতো অনিয়মের দায়ে গত তিন বছরে ক্যাটারারদের বিরুদ্ধে ৫.১৩ কোটি টাকার জরিমানা আরোপ করেছে ভারতীয় রেল।

Published on: Aug 21, 2026, 22:33:29 IST
Advertisement

Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) খাবারের গুণমান নিয়ে যাত্রীর অভিযোগের প্রেক্ষিতে কড়া পদক্ষেপ নিল ভারতীয় রেল। নিম্নমানের ও অপর্যাপ্ত সেদ্ধ করা খাবার পরিবেশন করায় সংশ্লিষ্ট খাবার সরবরাহকারী সংস্থাকে ২ লক্ষ টাকা জরিমানা করল আইআরসিটিসি (Indian Railway Catering and Tourism Corporation)।

ফের প্রশ্নের মুখে বন্দে ভারতের খাবার! সরবরাহকারী সংস্থাকে ২ লক্ষ টাকা জরিমানা আইআরসিটিসি-র (Photo by Arun SANKAR / AFP)
ফের প্রশ্নের মুখে বন্দে ভারতের খাবার! সরবরাহকারী সংস্থাকে ২ লক্ষ টাকা জরিমানা আইআরসিটিসি-র (Photo by Arun SANKAR / AFP)

ঘটনাটি ঘটে গত ১৬ আগস্ট বেনারস-নয়াদিল্লি বন্দে ভারত এক্সপ্রেসে (ট্রেন নম্বর: ২২৪৩৫)। ওই ট্রেনের এক যাত্রী অভিযোগ করেন যে তাঁকে আধকাঁচা পরোটা পরিবেশন করা হয়েছিল। খাবারের এমন হতাশাজনক গুণমান দেখে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরাসরি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ট্যাগ করেন। ঘটনাটি সামনে আসতেই কোচজুড়ে শোরগোল পড়ে যায়, অনেকেই খাওয়া বন্ধ করে দেন সঙ্গে সঙ্গে। আর এই অভিযোগ প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসে রেল কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্তের পর সংশ্লিষ্ট ক্যাটারিং সংস্থার ওপর ২ লক্ষ টাকার আর্থিক জরিমানা আরোপ হয়। এর পাশাপাশি, বেস কিচেনে খাবারের মান ও সুরক্ষাবিধি নজরদারির দায়িত্বে থাকা এজেন্সির গাফিলতির দায়ে আরও ২০,০০০ টাকার জরিমানা আরোপ করা হয়েছে।

মাত্র কয়েক দিন আগেই রাজ্যসভায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw ) জানিয়েছিলেন যে, নিম্নমানের খাবার পরিবেশন ও অতিরিক্ত মূল্য আদায়ের মতো অনিয়মের দায়ে গত তিন বছরে ক্যাটারারদের বিরুদ্ধে ৫.১৩ কোটি টাকার জরিমানা আরোপ করেছে ভারতীয় রেল। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, কংগ্রেস সাংসদ চন্দ্রকান্ত হান্দোরের এক প্রশ্নের লিখিত জবাবে রেলমন্ত্রী বলেন, 'ভারতীয় রেল বছরে গড়ে প্রায় ৫৮ কোটি খাবার পরিবেশন করে থাকে। এর মধ্যে খাবারের গুণগত মান সম্পর্কে বছরে গড়ে মাত্র ০.০০০৮ শতাংশ অভিযোগ পাওয়া যায়। গত ৩ বছরের অভিযোগের ভিত্তিতে এইসব ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে আইআরসিটিসি। এই শাস্তিমূলক পদক্ষেপের মধ্যে রয়েছে- ৫.১৩ কোটি টাকার জরিমানা আরোপ, ৫৪টি ক্ষেত্রে কারণ দর্শানোর নোটিশ, ৬টি চুক্তি বাতিল এবং খাদ্যের গুণগত মান ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে লাইসেন্স বাতিল।'

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks