...
...
Next Story

Indian Sailor Killed: 'অবিলম্বে আলোচনা...,' হরমুজে ইরানি হামলায় নিহত ভারতীয় নাবিক, কড়া নিন্দা নয়াদিল্লির

Indian Sailor Killed in Strait of Hormuz: এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক আন্তর্জাতিক জলপথে নাবিকদের লক্ষ্য করে হামলা এবং নিরাপদ ও অবাধ নৌ-চলাচলে বিঘ্ন সৃষ্টির ঘটনাকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে।

Published on: Jul 14, 2026, 22:46:41 IST
Advertisement

Indian Sailor Killed in Strait of Hormuz: হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহির দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে এক ভারতীয় নাবিকের। আরও আটজন আহত হয়েছেন। এবার এই ঘটনায় তীব্র নিন্দা করল ভারত। মঙ্গলবার ইরানের কাছে গোটা ঘটনার ব্যাখা চেয়েছে বিদেশ মন্ত্রক।

এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক আন্তর্জাতিক জলপথে নাবিকদের লক্ষ্য করে হামলা এবং নিরাপদ ও অবাধ নৌ-চলাচলে বিঘ্ন সৃষ্টির ঘটনাকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। বিবৃতিতে জানানো হয়, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় 'এমটি আল বাহিয়াহ' এবং 'এমটি মোম্বাসা' নামে দুটি জাহাজে হামলার ঘটনায় ভারত 'গভীরভাবে উদ্বিগ্ন।' দুটি জাহাজের মোট ৪৬ জন ক্রু সদস্যের মধ্যে ৩০ জনই ভারতীয় নাবিক ছিলেন। 'এমটি আল বাহিয়াহ'-এ থাকা ১২ জন ভারতীয়ের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং অপর একজন আহত হয়েছেন। অন্যদিকে, 'এমটি মোম্বাসা'-তে থাকা ১৮ জন ভারতীয়ের মধ্যে ৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর।

ভারত সরকার নিহত ভারতীয় নাবিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। বিবৃতিতে বিদেশ মন্ত্রক বলেছে, 'আমরা নিহত ভারতীয় নাগরিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।' বিদেশ মন্ত্রক জানিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহিতে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কনস্যুলেট পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে এবং সংযুক্ত আরব আমিরশাহির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে ক্ষতিগ্রস্ত ভারতীয় নাবিকদের সর্বাত্মক সহায়তা নিশ্চিত করার চেষ্টা করছে। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, মঙ্গলবার সকালে নয়া দিল্লিতে ইরানের দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনকে তলব করে এই হামলার ঘটনায় ভারতের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks