...
...
Next Story

Indian Share Market Crash: ইরান যুদ্ধের আবহে ভারতীয় শেয়ার বাজার থেকে 'হাওয়া' ৩১ লাখ কোটি!

আজ একটা সময় সেনসেক্স ৭৬,৫০০ পয়েন্টের নীচে নেমে গিয়েছিল। নিফটি৫০ নেমে গিয়েছিল ২৩,৭০০ পয়েন্টের নীচে। আজ সবচেয়ে বেশি পতন হয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এবং লারসেন অ্যান্ড টুব্রোর শেয়ারে।

Published on: Mar 9, 2026, 12:59:51 IST
By
Prefer HTon Google
Advertisement

ইরান যুদ্ধের আবহে ২৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত ভারতীয় শেয়ার বাজার থেকে ৩১ লাখ কোটি টাকা 'হাওয়া' হয়ে গেল। এর মধ্যে আজই বিনিয়োগকারীদের ১২ লাখ কোটি টাকা হাওয়া হয়ে গিয়েছে। ইরান যুদ্ধের জেরে বিনিয়োগকারীরা আতঙ্কিত। শেয়ার বাজারে বিক্রির হিড়িক দেখা গিয়েছে। সেনসেক্স এবং নিফটি৫০-তে ক্রমাগত পতন দেখা গিয়েছে। এদিকে আজ ভারতের মুদ্রার দাম আরও কমেছে ডলারের অনুপাতে।

ইরান যুদ্ধের জেরে বিনিয়োগকারীরা আতঙ্কিত। শেয়ার বাজারে বিক্রির হিড়িক দেখা গিয়েছে। (REUTERS)
ইরান যুদ্ধের জেরে বিনিয়োগকারীরা আতঙ্কিত। শেয়ার বাজারে বিক্রির হিড়িক দেখা গিয়েছে। (REUTERS)

উল্লেখ্য, ইরান যুদ্ধের আবহে মূল্যস্ফীতির আশঙ্কা ক্রমেই গ্রাস করছে গোটা বিশ্বকে। একদিকে তেলের দাম বেড়ে চলেছে। অপরদিকে সোনার দামও কমেছে বিগত কয়েকদিনে। আজ দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে ইরান যুদ্ধ। এই আবহে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের গণ্ডি ছাড়িয়ে গেছে। ব্লুমবার্গের মতে, ব্রেন্ট ক্রুডের দাম ২৮ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১১৮.৭৩ ডলার ছুঁয়ে ফেলেছিল। যা ২০২০ সালের এপ্রিল মাসের পর সর্বোচ্চ। এদিকে টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৩১ শতাংশে লাফিয়ে উঠেছে। সিঙ্গাপুরে সকালে স্পট গোল্ডের দাম ০.৯ শতাংশ কমে ৫১২৪.৪৮ ডলারে নেমেছিল। রুপো প্রতি আউন্সে দাম ১.৬ শতাংশ কমে ৮৩.২২ ডলারে ঠেকেছিল। এদিকে আজ ভারতীয় শেয়ার বাজারে লেনদেন চালু হতেই সেনসেক্স প্রায় ২৪০০ পয়েন্ট পড়ে গিয়েছিল।

আজ একটা সময় সেনসেক্স ৭৬,৫০০ পয়েন্টের নীচে নেমে গিয়েছিল। নিফটি৫০ নেমে গিয়েছিল ২৩,৭০০ পয়েন্টের নীচে। আজ সবচেয়ে বেশি পতন হয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এবং লারসেন অ্যান্ড টুব্রোর শেয়ারে। এই আবহে আজ বম্বে স্টক এক্সচেঞ্জের মার্কেট ক্যাপিটাল ৪৩২ লাখ কোটিতে নেমে এসেছে। আজ ১২ লাখ কোটি টাকা মার্কেট ক্যাপিটাল কমেছিল। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি বম্বে স্টক এক্সচেঞ্জের মার্কেট ক্যাপিটাল ছিল ৪৬৩ লাখ কোটি টাকা। গত ৬ মার্চ বম্বে স্টক এক্সচেঞ্জের মার্কেট ক্যাপিটাল ছিল ৪৪৪ লাখ কোটি টাকা। এই আবহে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত বম্বে স্টক এক্সচেঞ্জের মার্কেট ক্যাপিটাল ৩১ লাখ কোটি টাকা কমেছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe