...
...
Next Story

Indian Ship through Hormuz: হরমুজে গুলির মুখে পড়েও পারাদীপে পৌঁছল জাহাজ, বহন করছিল ২০ লাখ ব্যারেল তেল

প্রতিবেদন অনুযায়ী, ট্যাঙ্কারটি ইরাকের বাসরা মিডিয়াম ও বাসরা হেভি গ্রেডের অপরিশোধিত তেল নিয়ে ভারতের উদ্দেশে রওনা হয়েছিল। হরমুজ প্রণালির সংঘাতপূর্ণ অঞ্চলে প্রবেশ করার সময় জাহাজটির ওপর গুলি চালানো হয় বলে অভিযোগ। ওই হামলায় জাহাজের ব্রিজ অংশে শেল বা গুলির টুকরোর আঘাতে কিছু ক্ষতি হয়।

Published on: Jul 2, 2026, 12:50:51 IST
Advertisement

Indian Ship through Strait of Hormuz: মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যেও হরমুজ প্রণালি অতিক্রম করে নিরাপদে ওড়িশার পারাদীপ বন্দরে পৌঁছেছে ভারতীয় তেলবাহী জাহাজ। জাহাজটি ইরাক থেকে এসেছে। এমটি সানমার হেরাল্ড (MT Sanmar Herald) নামের এই ট্যাঙ্কারটি প্রায় ২০ লক্ষ ব্যারেল ইরাকি অপরিশোধিত তেল বহন করছিল। যাত্রাপথে ইরানের জলসীমার কাছাকাছি এলাকায় জাহাজটি গুলির মুখে পড়েছিল বলে জানা গিয়েছে।

মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যেও হরমুজ প্রণালি অতিক্রম করে নিরাপদে ওড়িশার পারাদীপ বন্দরে পৌঁছেছে ভারতীয় তেলবাহী জাহাজ। জাহাজটি ইরাক থেকে এসেছে।  (প্রতীকী ছবি) (via REUTERS)
মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যেও হরমুজ প্রণালি অতিক্রম করে নিরাপদে ওড়িশার পারাদীপ বন্দরে পৌঁছেছে ভারতীয় তেলবাহী জাহাজ। জাহাজটি ইরাক থেকে এসেছে। (প্রতীকী ছবি) (via REUTERS)

প্রতিবেদন অনুযায়ী, ট্যাঙ্কারটি ইরাকের বাসরা মিডিয়াম ও বাসরা হেভি গ্রেডের অপরিশোধিত তেল নিয়ে ভারতের উদ্দেশে রওনা হয়েছিল। হরমুজ প্রণালির সংঘাতপূর্ণ অঞ্চলে প্রবেশ করার সময় জাহাজটির ওপর গুলি চালানো হয় বলে অভিযোগ। ওই হামলায় জাহাজের ব্রিজ অংশে শেল বা গুলির টুকরোর আঘাতে কিছু ক্ষতি হয়। তবে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার পর জাহাজটির ক্যাপ্টেন নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে রুট পরিবর্তন করেন। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ট্যাঙ্কারটি আবার ভারতমুখী যাত্রা শুরু করে এবং আর কোনও নিরাপত্তা বিঘ্ন ছাড়াই ওড়িশা উপকূলে পৌঁছে যায়। পারাদীপ উপকূল থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে নোঙর ফেলার পর বন্দরের সিঙ্গল পয়েন্ট মুরিং (SPM) ব্যবস্থার মাধ্যমে অপরিশোধিত তেল খালাসের কাজ শুরু হয়েছে। পারাদীপ বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো যাত্রাপথে জাহাজটি ভারতীয় নৌবাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছিল।

বন্দর কর্তৃপক্ষের এক্স পোস্টে উল্লেখ করা হয়েছে, হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও এমটি সানমার হেরাল্ড সফলভাবে পারাদীপে পৌঁছেছে। জাহাজটিতে ক্যাপ্টেন-সহ প্রায় ২২ জন ক্রু সদস্য ছিলেন বলে জানা গিয়েছে। সংঘাতপূর্ণ জলসীমা অতিক্রম করে নিরাপদে ভারত পৌঁছানোর জন্য জাহাজের ক্যাপ্টেন ও নাবিকদের বিশেষভাবে সম্মান জানিয়েছে পারাদীপ বন্দর কর্তৃপক্ষ। বন্দরের আধিকারিকরা জাহাজে উঠে ক্রুদের অভিনন্দন জানান।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks