Indian Ships near Hormuz: হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজ লক্ষ্য করে সম্প্রতি গুলি ছুড়েছিল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সেনা। সেই ঘটনাকে কেন্দ্র করে ভারত সরকার তাৎক্ষণিকভাবে কূটনৈতিক পদক্ষেপ নেয় এবং ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছিল। এই ঘটনার তীব্র আপত্তি জানায় দিল্লি। এরই মাঝে জানা গেল, হরমুজে এখনও প্রায় ১৪টি ভারতীয় জাহাজ আটকে রয়েছে এবং ভারত তাদের সেখান থেকে বের করে আনার চেষ্টা জোরদার করেছে।
অন্যদিকে, ভারতীয় নৌবাহিনী আরব সাগর এবং ওমান সাগরে ৭টি যুদ্ধজাহাজ মোতায়েন করে জাহাজ পাহারা দেওয়া শুরু করেছে। গোলাগুলির ঘটনার পর ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে। তিনি স্পষ্টভাবে জানান, হরমুজ অঞ্চল দিয়ে যাতায়াত করা ভারতীয় জাহাজগুলির সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দেন তিনি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিশ্চিত করেছেন যে ভারত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে দ্রুত পদক্ষেপ নিয়েছে এই ঘটনায়। রণধীর জয়সওয়াল বলেন, 'আমরা ভারতীয় জাহাজের নিরাপত্তার বিষয়ে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। এই জাহাজগুলি যাতে নিরাপদে হরমুজ অতিক্রম করতে পারে, সেই চেষ্টা করছি আমরা।'
ইরানি কর্তৃপক্ষ এবং স্থানীয় আইআরজিসি ইউনিটের মধ্যে 'যোগাযোগের অভাবের' ফলস্বরূপ এই গুলি চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রতিবেদন অনুসারে, গত ১৮ এপ্রিল মোট তিনটি জাহাজকে নিশানা করা হয়েছিল, যার মধ্যে দুটি ভারতীয়। ইরানের দুটি সামরিক গানবোট ভারতীয় পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কারের কাছে এসে কোনও পূর্ব সতর্কতা বা রেডিও যোগাযোগ ছাড়াই গুলি চালাতে শুরু করে। ভাগ্যক্রমে, ক্রুরা অক্ষত অবস্থায় বেঁচে যায়। এর কিছুক্ষণ পরেই ওমান উপকূলে আরও একটি ভারতীয় সুপারট্যাঙ্কারকে টার্গেট করা হয়। একটি শেল বা ক্ষেপণাস্ত্র জাহাজটিকে আঘাত করে। এই ভয়াবহ ঘটনার মধ্যেই ভারতীয় নৌবাহিনী ওই এলাকায় ৭টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। আটকে পড়া জাহাজগুলিকে লার্ক দ্বীপ থেকে দূরে থাকতে বলা হয়েছে। 'অনুমতি' পেলেই এগিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সেগুলিকে।
এদিকে রিপোর্ট অনুযায়ী, হরমুজ প্রণালীতে কমপক্ষে ১৪টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এখনও নোঙর করে আছে। এর মধ্যে তিনটি বড় তেলের ট্যাঙ্কার এবং একটি এলপিজি ক্যারিয়ার রয়েছে। ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর থেকে ভারতের ১০টি জাহাজ ইতিমধ্যেই হরমুজ প্রণালী অতিক্রম করে দেশে এসেছে।
{{/usCountry}}এদিকে রিপোর্ট অনুযায়ী, হরমুজ প্রণালীতে কমপক্ষে ১৪টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এখনও নোঙর করে আছে। এর মধ্যে তিনটি বড় তেলের ট্যাঙ্কার এবং একটি এলপিজি ক্যারিয়ার রয়েছে। ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর থেকে ভারতের ১০টি জাহাজ ইতিমধ্যেই হরমুজ প্রণালী অতিক্রম করে দেশে এসেছে।
{{/usCountry}}