...
...
Next Story

Strait of Hormuz: ইরানের টোল সংগ্রহ শুরুর পর থেকে এই প্রথম কোনও ভারতীয় জাহাজ অতিক্রম করল হরমুজ

Indian Tanker Crosses Strait of Hormuz: সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ১৫ এপ্রিল মুম্বইয়ে পৌঁছাবে এই এলপিজি ট্যাঙ্কার। জাহাজের ট্র্যাকিং ডেটা-তে দেখা যাচ্ছে, ট্যাঙ্কারটি শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে হরমুজ প্রণালী অতিক্রম করে। শনিবার বিকেলে হরমুজ প্রণালীর পূর্বে ওমান উপসাগরে পৌঁছায় সেটি।

Published on: Apr 12, 2026, 09:02:00 IST
Advertisement

ভারতের পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার জগ বিক্রম সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার পরে এই প্রথম কোনও ভারতীয় জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ১৫ এপ্রিল মুম্বইয়ে পৌঁছাবে এই এলপিজি ট্যাঙ্কার। জাহাজের ট্র্যাকিং ডেটা-তে দেখা যাচ্ছে, শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে হরমুজ প্রণালী অতিক্রম করে ট্যাঙ্কারটি। শনিবার বিকেলে হরমুজ প্রণালীর পূর্বে ওমান উপসাগরে পৌঁছায় সেটি।

জাহাজের ট্র্যাকিং ডেটা-তে দেখা যাচ্ছে, শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে হরমুজ প্রণালী অতিক্রম করে ট্যাঙ্কারটি (HT_PRINT)
জাহাজের ট্র্যাকিং ডেটা-তে দেখা যাচ্ছে, শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে হরমুজ প্রণালী অতিক্রম করে ট্যাঙ্কারটি (HT_PRINT)

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটিতে প্রায় ২০ হাজার ৪০০ টন এলপিজি কার্গো রয়েছে এবং তাতে ২৪ জন নাবিক রয়েছেন। মুম্বই-ভিত্তিক গ্রেট ইস্টার্ন শিপিং কোম্পানির মালিকানাধীন জগ বিক্রম একটি মাঝারি আকারের গ্যাস ক্যারিয়ার। ১ মার্চ থেকে এই নিয়ে নবম ভারতীয় জাহাজ পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। সরকারি তথ্য বলছে, পশ্চিম এশিয়ার জলসীমায় এখনও বেশ কয়েকটি ভারতীয় জাহাজ রয়েছে।

ডিরেক্টরেট জেনারেল অফ শিপিংয়ের একটি প্রতিবেদন অনুসারে, ১৪টি ভারতীয় জাহাজ বর্তমানে পারস্য উপসাগরে, ছয়টি ওমান উপসাগরে, তিনটি এডেন উপসাগরে এবং তিনটি লোহিত সাগরে রয়েছে। এর মধ্যে পারস্য উপসাগরে ছয়টি জাহাজ শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার। এরই মাঝে আবার হরমজ প্রণালী দিয়ে অতিক্রম করা জাহাজগুলির থেকে ইরান টোল নেওয়ার ঘোষণা করেছিল। তবে ভারতের এই জাহাজটি হরমুজ অতিক্রম করার সময় কোনও 'ফি' বা 'টোল' দিয়েছিল কি না, তা নিয়ে কিছু জানা যায়নি।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks