...
...
Next Story

Indian-origin doctor: US-এ ২৫০ ফুট খাদে টেসলা ফেলে পরিবারকে হত্যার চেষ্টা! খালাস ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক

Indian-origin doctor: ৪৫ বছর বয়সি ধর্মেশ প্যাটেলের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ২০২৩ সালের ২ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার স্যান মাটেও কাউন্টির ডেভিলস স্লাইড এলাকায় হাইওয়ে-১ থেকে ইচ্ছাকৃতভাবে নিজের টেসলা গাড়িটি ২৫০ ফুট গভীর খাদে ফেলে দেন।

Published on: Jul 8, 2026, 23:12:18 IST
Advertisement

Indian-origin doctor: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে টেসলা গাড়ি ২৫০ ফুট গভীর খাদে চালিয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক ধর্মেশ প্যাটেলের বিরুদ্ধে আনা হত্যা চেষ্টার সব অভিযোগ খারিজ করে দিয়েছে আদালত। মার্কিন আদালতের নির্দেশে দুই বছরের মানসিক স্বাস্থ্য ডাইভারশন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

US-এ ২৫০ ফুট খাদে টেসলা ফেলে পরিবারকে হত্যার চেষ্টা! খালাস ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক (সৌজন্যে টুইটার)
US-এ ২৫০ ফুট খাদে টেসলা ফেলে পরিবারকে হত্যার চেষ্টা! খালাস ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক (সৌজন্যে টুইটার)

সংবাদ সংস্থা এপি-র প্রতিবেদন অনুযায়ী, ৪৫ বছর বয়সি ধর্মেশ প্যাটেলের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ২০২৩ সালের ২ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার স্যান মাটেও কাউন্টির ডেভিলস স্লাইড এলাকায় হাইওয়ে-১ থেকে ইচ্ছাকৃতভাবে নিজের টেসলা গাড়িটি ২৫০ ফুট গভীর খাদে ফেলে দেন। ভয়াবহ ওই দুর্ঘটনায় গাড়িটি নিচের পাথুরে সৈকতে আছড়ে পড়লেও সামান্য আহত হলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান তিনি, তাঁর স্ত্রী নেহা প্যাটেল এবং তাঁদের দুই সন্তান। উদ্ধারকর্মীরা গাড়ি কেটে তাঁদের বের করেন। এই ঘটনার তদন্তের শুরুতে ধর্মেশ প্যাটেলের স্ত্রী তদন্তকারীদের জানান, তাঁর স্বামী ইচ্ছাকৃতভাবে গাড়িটি খাদে ফেলেছিলেন। অন্যদিকে, ধর্মেশ প্যাটেল প্রথমে দাবি করেন, টায়ারের সমস্যার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। পরে স্যান মাটেও কাউন্টির প্রসিকিউটররা তাঁর বিরুদ্ধে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার চেষ্টার তিনটি অভিযোগ দায়ের করেন। পরিববর্তীকালে ধর্মেশ প্যাটেলকে গ্রেফতারও করা হয়।

মার্কিন আদালতে বিচার প্রক্রিয়া চলাকালীন প্রতিরক্ষা আইনজীবীরা যুক্তি দেন, ঘটনার সময় ধর্মেশ প্যাটেল গুরুতর বিষণ্নতা ও মানসিক বিভ্রমে ভুগছিলেন। মনোরোগ বিশেষজ্ঞদের সাক্ষ্য অনুযায়ী, তিনি বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে সন্তানদের নিরাপত্তা নিয়ে অযৌক্তিক ভয়ের মধ্যে ছিলেন। সেই প্রেক্ষাপটে আদালত তাঁকে ক্যালিফোর্নিয়ার মানসিক স্বাস্থ্য ডাইভারশন কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ দেয়। দুই বছর ধরে চিকিৎসা, নিয়মিত মানসিক স্বাস্থ্য মূল্যায়ন, ওষুধ এবং আদালতের নির্ধারিত অন্যান্য শর্ত সফলভাবে পালন করার পর চলতি মাসে স্যান মাটেও কাউন্টি সুপিরিয়র কোর্ট তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ খারিজ করে দেয়। আদালত তাঁর পাসপোর্ট ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছে। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসা স্যান মাটেও কাউন্টির জেলা অ্যাটর্নি স্টিভ ওয়াগস্টাফ বলেন, হত্যা চেষ্টার মতো গুরুতর অপরাধের ক্ষেত্রেও মানসিক স্বাস্থ্য ডাইভারশন কর্মসূচির মাধ্যমে ফৌজদারি অভিযোগ খারিজ হওয়ার সুযোগ থাকা নিয়ে তাঁর আপত্তি রয়েছে। তাঁর মতে, এ ধরনের মামলায় আইন পরিবর্তনের প্রয়োজন রয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe