...
...
Next Story

India's defense sector: প্রতিরক্ষা খাতে আরও বাড়ল ভারতের শক্তি! বড় তথ্য সামনে এলে বিশ্বকে চমকে দিলেন রাজনাথ সিং

India's defense sector: বুধবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ২০২৫-’২৬ অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ ১.৭৮ লক্ষ কোটি টাকায় উন্নীত হয়েছে। শুধু তাই নয়, প্রতিরক্ষা সরঞ্জাম রফতানির ক্ষেত্রেও বড় রেকর্ড করে ফেলেছে ভারত।

Published on: Jun 17, 2026, 18:42:28 IST
Advertisement

India's defense sector: আরও শক্তি বাড়ছে ভারতের। শক্তি বাড়ছে ভারতীয় সেনার। ২০২৬ সালে এসে প্রতিরক্ষা ক্ষেত্রে এক নতুন উচ্চতায় পৌঁছাল ভারত। বুধবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ২০২৫-’২৬ অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ ১.৭৮ লক্ষ কোটি টাকায় উন্নীত হয়েছে। শুধু তাই নয়, প্রতিরক্ষা সরঞ্জাম রফতানির ক্ষেত্রেও বড় রেকর্ড করে ফেলেছে ভারত। আলাদা করে তুলে ধরেন বেসরকারি খাতের অবদানের কথাও। ফলে আত্মনির্ভরতার পথে আরও এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল ভারত।

প্রতিরক্ষা খাতে আরও বাড়ল ভারতের শক্তি! (Photo by ROBERTO SCHMIDT / AFP)
প্রতিরক্ষা খাতে আরও বাড়ল ভারতের শক্তি! (Photo by ROBERTO SCHMIDT / AFP)

প্রতিরক্ষা মন্ত্রকের এই সাফল্য আগের অর্থবর্ষের (১.৫৪ লক্ষ কোটি টাকা) তুলনায় ১৫.৬ শতাংশ বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। শুধু তাই নয়, ২০২০-২১ অর্থবর্ষের (৮৪,৬৪৩ কোটি টাকা) তুলনায় এই উৎপাদন এক ধাক্কায় রেকর্ড ১১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিগত ২০১৩-১৪ অর্থবর্ষের (৪৩,৭৪৬ কোটি টাকা) তুলনায় দেশের অভ্যন্তরীণ বা দেশীয় প্রতিরক্ষা উৎপাদন বর্তমানে প্রায় চার গুণ বেড়েছে। সামগ্রিক এই উৎপাদনের মধ্যে ‘ডিফেন্স পাবলিক সেক্টর আন্ডারটেকিং’ এবং অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থার অবদান প্রায় ৭৬ শতাংশ। অন্যদিকে, দেশের প্রতিরক্ষা ইকোসিস্টেমে নিজেদের পরিধি আরও বাড়িয়ে বেসরকারি ক্ষেত্রের অবদান দাঁড়িয়েছে ২৪ শতাংশে, যা আগের অর্থবর্ষে ছিল ২২ শতাংশ।

২০২৫-২৬ অর্থবর্ষে বেসরকারি খাতের এই অংশীদারিত্ব প্রায় ৪২,০০০ কোটি টাকার সর্বকালীন রেকর্ড ছঁয়েছে। প্রতিরক্ষা উৎপাদনের এই ধারাবাহিক প্রবৃদ্ধি ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের প্রতিরক্ষা রপ্তানিকেও রেকর্ড ৩৮,৪২৪ কোটি টাকায় পৌঁছে দিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই নজিরবিহীন সাফল্য মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে পরিচালিত 'আত্মনির্ভর ভারত' অভিযানের অধীনে প্রতিরক্ষা উৎপাদনে স্বাবলম্বী হওয়ার সরকারি প্রচেষ্টারই প্রতিফলন। এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন বিদেশে। ফ্রান্সে জি ৭ গোষ্ঠীর সম্মেলনে যোগ দিয়েছেন তিনি। এই আবহে তাঁর প্রশংসায় বুধবার পঞ্চমুখ হলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই সাফল্যের পর সোশ্যাল মিডিয়া ‘এক্স’-এ একটি পোস্টে রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষা উৎপাদনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বকে কৃতিত্ব দিয়েছেন। একই সঙ্গে তিনি প্রতিরক্ষা উৎপাদন বিভাগ (ডিডিপি) এবং সরকারি ও বেসরকারি খাতের সম্মিলিত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন। প্রতিরক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, এই ঊর্ধ্বমুখী গ্রাফ দেশের প্রতিরক্ষা শিল্প ভিত্তির সম্প্রসারণেরই এক স্পষ্ট নির্দেশক। সরকারের ধারাবাহিক নীতিগত সহায়তা, একগুচ্ছ নতুন উদ্যোগ, বেসরকারি খাতের ক্রমবর্ধমান অংশগ্রহণ এবং রপ্তানি সক্ষমতার ওপর ভর করে আগামী বছরগুলোতে দেশের প্রতিরক্ষা উৎপাদন খাত আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks