India-US relation update: ভুল জায়গায় হাত দিয়েছেন ট্রাম্প! ভারতের উপরে শুল্ক চাপানোয় বললেন প্রাক্তন অজি PM
ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন। যার মধ্যে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক রাশিয়া থেকে তেল আমদানির জন্য চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট সাম্প্রতিককালে পাকিস্তান ও আমেরিকার ঘনিষ্ঠতা নিয়েও কটাক্ষ করেন।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদে ভারত-সহ অনেক দেশের সঙ্গে শুল্ক চাপিয়ে সম্পর্ক খারাপ করেছেন। এখন ট্রাম্পের এই সিদ্ধান্তকে ভুল বলে আখ্যা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট। তিনি বলেন, 'আমি ট্রাম্পের সমর্থক, কিন্তু আমার মনে হয় তিনি ভারতের উপর ট্যারিফ চাপিয়ে ভুল করেছেন, যেখানে চিনের মতো অন্য দেশও প্রতারণা করছে। কিন্তু তাদের সঙ্গে এমন আচরণ করা হয়নি।'

আরও পড়ুন: ওয়াশিংটনের বিমানে জেলেনস্কি, ট্রাম্পকে ফোন পুতিনের, মিসাইল রুখতে ‘খেলা’ রাশিয়ার?
উল্লেখ্য, ট্রাম্প ভারতের উপর মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন। যার মধ্যে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক রাশিয়া থেকে তেল আমদানির জন্য চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সংবাদমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ড সামিটে বক্তব্য রাখতে গিয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট সাম্প্রতিককালে পাকিস্তান ও আমেরিকার ঘনিষ্ঠতা নিয়েও কটাক্ষ করেন। তিনি বলেন যে আমেরিকার লাভ পাকিস্তানের সঙ্গে নয়, বরং ভারতের সঙ্গে বন্ধুত্ব মজবুত করার মধ্যেই রয়েছে।
আরও পড়ুন: কাশ্মীর নিয়ে পাকামো মারতে গিয়ে থাপ্পড় খেল পাকিস্তান, বেইজ্জত হল রাশিয়ার কাছে
তিনি বলেন, 'ঠান্ডা যুদ্ধের সময় আমেরিকা যে বড় ভুলগুলো করেছিল, তার মধ্যে একটি ছিল ক্রমাগত পাকিস্তানের দিকে ঝুঁকে থাকা, যেখানে ভারত একটি উদার গণতন্ত্র এবং পাকিস্তান একটি সামরিক একনায়কতন্ত্র।' তিনি আরও বলেন যে গত ২০ বছর ধরে মার্কিনরা খুব বিচক্ষণতার সঙ্গে এটি সংশোধন করার চেষ্টা করছে।
আরও পড়ুন: 'আমাকে বাধ্য করেছে...,' শুল্কে জর্জরিত চিনকেই দোষারোপ করলেন ট্রাম্প, কেন?
তিনি বলেন, 'আমার মনে হয় এই শুল্ক একটি বড় ধাক্কা। কিন্তু গণতান্ত্রিক দেশগুলির সঙ্গে ভারতের মৌলিক স্বার্থ এবং মূল্যবোধের কথা মাথায় রাখলে, আমার মনে হয় এটি সাময়িক ধাক্কা হবে। আশা করি, খুব শীঘ্রই এটি ঠিক করে নেওয়া হবে।' এর পাশাপাশি, অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট এও বলেন যে একবিংশ শতক ভারতের এবং দেশের প্রধানমন্ত্রী - তিনি চার দশক বা পাঁচ দশক পরে যেই হোন না কেন - আমেরিকার রাষ্ট্রপতির কাছ থেকে স্বাধীন বিশ্বের নেতার দায়িত্ব নিতে পারেন।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


