বেঙ্গালুরু থেকে লখনউগামী বিমানে উদ্ধার হুমকি মূলক এক নোট। আর সেই নোট ঘিরে প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিমানে। নোটটিতে বিমান হাইজ্যাক করার হুমকি ছিল বলে জানা যাচ্ছে। তথ্য বলছে, এক যাত্রী নোটটি বিমানের শৌচালয় থেকে উদ্ধার করেন। নোটে লেখাটি হাতের লেখা বলে জানা যাচ্ছে।
ইন্ডিগোর বিমান 6E451, বেঙ্গালুরু থেকে লখনউর উদ্দেশে রওনা হয়েছিল বিকেল ৫.৫০ মিনিটে। এরপর ১৭৮ জন যাত্রীকে নিয়ে বিমান সফর শুরু করতেই, বিমানের শৌচালয় থেকে উদ্ধার হয় হুমকি মূলক নোটটি। নোটে লেখা থাকে, ‘বিমানটি হাইজ্যাক হতে চলেছে ঠিক ৬.৩০ মিনিটে। বার্তা অগ্রাহ্য করলে ফল ভুগতে হবে।’ এই যাত্রী ক্রিউদের সতর্ক করেন। পাইলট সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানায়। এরপরই বিমান ফিরে যায় বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে।
অবতরণের পর সকল যাত্রীকে নামিয়ে নেওয়া হয় এবং নিরাপত্তা কর্মীরা বিমানটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করেন। পুলিশ যাত্রীদেরও জিজ্ঞাসাবাদ করেছে, কারণ তদন্তকারীদের সন্দেহ ছিল যে বিমানে থাকা কোনো ব্যক্তি নোটটি রেখে থাকতে পারে। ইন্ডিগো একটি প্রেস বিবৃতি জারি করে জানিয়েছে, ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসারে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে অবহিত করা হয়েছে এবং পাইলটরা প্রোটোকল অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করার জন্য উৎসস্থলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন... আমাদের গ্রাহকদের অসুবিধার জন্য আমরা দুঃখিত এবং এটি কমানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি, যার মধ্যে রয়েছে তাদের জন্য জলখাবারের ব্যবস্থা করা এবং নিয়মিত আপডেট জানানো।’
উল্লেখ্য, দিওয়ালি উৎসবের সময়কালে বিমান ঘিরে এই হাইজ্যাকের হুমকি মূলক চিঠি নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। বিমানে হুমকি চিঠির ঘটনা নতুন নয়। তবে এই ঘটনা নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। বিমান ছিনতাইয়ের আতঙ্কের কারণে বেঙ্গালুরু বিমানবন্দরের টার্মিনাল ১-এ পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল।
{{/usCountry}}উল্লেখ্য, দিওয়ালি উৎসবের সময়কালে বিমান ঘিরে এই হাইজ্যাকের হুমকি মূলক চিঠি নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। বিমানে হুমকি চিঠির ঘটনা নতুন নয়। তবে এই ঘটনা নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। বিমান ছিনতাইয়ের আতঙ্কের কারণে বেঙ্গালুরু বিমানবন্দরের টার্মিনাল ১-এ পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল।
{{/usCountry}}