নেপালের সীমান্তের কাছে মহারাজগঞ্জের কাছে সনৌলি এলাকায় এক সন্দেহভাজন মহিলা ধরা পড়েন অভিবাসন দফতরের অফিসারদের নজরে। সনৌলিতে অভিবাসন দফতরের হাতে ওই মহিলা ধরা পড়েছেন বলে খবর। জানা যাচ্ছে, রোহানা নামের ওই মহিলা দাবি করেছেন তিনি কলকাতায় থাকেন।

জানা যাচ্ছে, গত ১০ নভেম্বর, নেপাল সীমান্ত পার করার সময় রোহানা নামের ওই মহিলাকে দেখে সন্দেহ হয় কর্তব্যরত অভিবাসন দফতরের অফিসারদের। মহিলার সঙ্গে কথা বলার সময়, তিনি ভালোভাবে হিন্দি বলতে না পারায় সন্দেহ আরও বেড়ে যায়। ওই মহিলা দাবি করেন, বৌদ্ধ সন্ন্যাসী, যাঁরা চিনে যান, তাঁদের সাহায্যকারী এক এনজিওতে তিনি প্রেসিডেন্ট পদে রয়েছেন। এরপরই তাঁর কাছে, ভারতীয় ভোটার কার্ড, ভারতীয় আধার কার্ড পাওয়া যায় এবং অদ্ভূতভাবে দুটি ভিন্ন প্যানকার্ড পাওয়া যায়। দুটি প্যানকার্ডে, আলাদা আলাদা জন্ম তারিখ ছিল, আলাদা আলাদা নাম ছিল। ফলত, সন্দেহের পরিমাণ আরও বেড়ে যায়। এর সঙ্গে তাঁর চিনা যোগ নিয়েও সন্দেহের পরিমাণ বেড়ে যায়। পরবর্তীতে শুরু হয়ে যায় তাঁর জেরা। জেরা করে তাঁর পাসপোর্ট দেখা হয়। সেখানে দেখা যায় তাঁর নাম রোহানা। তিনি ১৯৭০ সালের ২০ অক্টোবর ইন্দোনেশিয়ায় জন্মেছেন। ফলত, এই ইন্দোনেশিয়ার মহিলার কাছে ভারতের নথি উদ্ধার হতেই সন্দেহ শুরু হয়ে যায়।
এরপরই মহিলার বিরুদ্ধে সনৌলি পুলিশ স্টেশনে এফআইআর দায়ের হয়। সেখানে তিনি নিজের ঠিকানা হিসাবে কলকাতার নিউ ট্যাংরা রোডের এক জায়গার ঠিকানা দেন। তিনি দাবি করেন, কলকাতার নিউ ট্যাংরাতেই তিনি থাকেন। এফআইআর জানাচ্ছে, তিনি ইথ্রি এমপ্লয়েমেন্ট ভিসার অধিকারী। অভিবাসন দফতরের এক অফিসার বলেছেন, আপাতত গোটা পরিস্থিতি প্রাথমিক তদন্তের পর্যায়ে রয়েছে। তবে ধৃত মহিলার সঙ্গে কোনও ধরনের গুপ্তচর বৃত্তির যোগ রয়েছে কি না, বা অন্য কোনও রকমের সন্দেহজনক ঘটনার যোগ রয়েছে কি না, তা নিয়েও তদন্ত চলবে বলে জানা যাচ্ছে।
{{/usCountry}}এরপরই মহিলার বিরুদ্ধে সনৌলি পুলিশ স্টেশনে এফআইআর দায়ের হয়। সেখানে তিনি নিজের ঠিকানা হিসাবে কলকাতার নিউ ট্যাংরা রোডের এক জায়গার ঠিকানা দেন। তিনি দাবি করেন, কলকাতার নিউ ট্যাংরাতেই তিনি থাকেন। এফআইআর জানাচ্ছে, তিনি ইথ্রি এমপ্লয়েমেন্ট ভিসার অধিকারী। অভিবাসন দফতরের এক অফিসার বলেছেন, আপাতত গোটা পরিস্থিতি প্রাথমিক তদন্তের পর্যায়ে রয়েছে। তবে ধৃত মহিলার সঙ্গে কোনও ধরনের গুপ্তচর বৃত্তির যোগ রয়েছে কি না, বা অন্য কোনও রকমের সন্দেহজনক ঘটনার যোগ রয়েছে কি না, তা নিয়েও তদন্ত চলবে বলে জানা যাচ্ছে।
{{/usCountry}}