...
...
Next Story

Govt Pension Scheme: সরকারের দারুণ স্কিম! মাসে ২১০ টাকা জমা দিয়ে পান ৫,০০০ টাকা করে, কৌশলও আছে বিশেষ

Govt Pension Scheme: মাসে মাত্র ২১০ টাকা দিতে হবে। তাহলেই প্রতি মাসে ৫,০০০ টাকা পেনশন পাবেন। সরকারি পেনশন প্রকল্পে সেরকমই সুবিধা আছে। তবে সেই বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ কৌশল আছে। পুরোটা অঙ্কটা জেনে নিন।

Published on: Nov 24, 2026, 15:27:55 IST
Advertisement

Govt Pension Scheme: মাসে মাত্র ৫৭৭ টাকা দিতে হবে। তাহলেই অবসরের পরে প্রতি মাসে ৫,০০০ টাকা পাবেন। সেরকমই সরকারি প্রকল্প আছে। সেই অটল পেনশন যোজনার আওতায় ৬০ বছর হওয়ার পরে মাসিক টাকা পাওয়া যায়। কত টাকা পাবেন, সেটা আপনি কত টাকা দিচ্ছেন, কতদিন ধরে দিচ্ছেন, সেটার উপরে নির্ভর করছে। এমনিতে যত তাড়াতাড়ি ওই পেনশন প্রকল্পে যোগ দেবেন, তত বেশি টাকা পাবেন।

মাসিক ৫,০০০ টাকা পাওয়ার জন্য কত টাকা দিতে হবে?

অটল পেনশন স্কিমের আওতায় বড় সুবিধা আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
অটল পেনশন স্কিমের আওতায় বড় সুবিধা আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)

ধরা যাক, আপনার বয়স ৩০। আর ৬০ বছরের প্রতি মাসিক ৫,০০০ টাকা পেনশন পেতে চান, তাহলে এই ৩০ বছর আপনাকে নির্দিষ্ট সময়ের ব্যবধানে অর্থ জমা করতে হবে।

১) প্রতি মাসে অর্থ দিতে চাইলে ৫৭৭ টাকা দিতে হবে। তাহলে ৩০ বছর বা ৩৬০ মাসে মোট ২ লাখ ৭ হাজার ৭২০ টাকা জমা করতে হবে আপনাকে।

আরও পড়ুন:

২) কেউ যদি তিন মাস অন্তর অর্থ জমা করতে চান, তাহলে সেটাও পারবেন। তাহলে প্রতি তিন মাসে দিতে হবে ১,৭২০ টাকা। ফলে মোট ২ লাখ ৬ হাজার ৪০০ টাকা জমা করবেন।

৩) আবার ছয় মাসের ব্যবধানে টাকা দেওয়ারও সুযোগ আছে। সেক্ষেত্রে প্রতিবার দিতে হবে ৩,৪০৫ টাকা। অর্থাৎ মোট ৬০ বার দিতে হবে। জমা দেবেন মোট ২ লাখ ৪ হাজার ৩০০ টাকা।

আরও পড়ুন: Bhorsha Karmasuchi Exclusion List: কারা কারা ‘বেকার ভাতা’ পাবেন না? তালিকা দিল রাজ্য! কবে থেকে ১,০০০ টাকা বাড়বে?

প্রতি মাসে ২১০ টাকা দিতে হবে কখন?

আরও পড়ুন: Iranian singer: হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ায় চরম শাস্তি! ইরানি সঙ্গীতশিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত

কারা অটল পেনশন প্রকল্পে যোগ দিতে পারবেন?

১) ভারতীয় নাগরিক হতে হবে।

২) ন্যূনতম বয়স হতে হবে ১৮। আর সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত অটল পেনশন যোজনায় যুক্ত হতে পারবেন।

 

ABOUT THE AUTHOR

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks