IPS Trainee faces Bribe Charge: একটা সময় ৫০০ টাকা ঘুষ দিতেও খারাপ লেগেছিল। আর আজ সেই আইপিএস অফিসারের বিরুদ্ধে এক কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ছত্তিশগড় ক্যাডারের ২০২২ ব্যাচের ট্রেনি আইপিএস অফিসার রাহুল বনশলকে কেন্দ্র করে। তাঁর বিরুদ্ধে এক কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। তারইমধ্যে একটি পুরনো ভিডিয়ো (পৃথকভাবে সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তাতে দাবি করা হয়েছে, ইউপিএসসি সিভিল সার্ভিসেসের প্রস্তুতির সময় মক ইন্টারভিউ দিতে গিয়ে তিনি বলেছিলেন যে ঘুষ বাবদ ৫০০ টাকা দিতেও খারাপ লেগেছিল।
ভাইরাল ভিডিয়োয় দাবি করা হয়েছে, মক ইন্টারভিউয়ের সময় দুর্নীতি নিয়ে সোচ্চার হয়েছিলেন আইপিএস অফিসার। নিজের জীবনের এক তিক্ত অভিজ্ঞতা শেয়ার করে রাহুল প্যানেলকে জানিয়েছিলেন, তাঁর ভাই যখন আইআইটি কানপুরের ছাত্র ছিলেন, তখন একটি গবেষণাপত্র উপস্থাপনের জন্য জরুরি ভিত্তিতে আমেরিকা যেতে হত। সেই সময় ভিসার আবেদনের জন্য অবিলম্বে জন্ম শংসাপত্রের দরকার ছিল। পঞ্চায়েত অফিসের এক কর্মী সেই নথি দ্রুত বানিয়ে দেওয়ার বদলে তাঁদের কাছে ৫০০ টাকার ঘুষ দাবি করেছিলেন।
‘পুরো সিস্টেম খারাপ নয়, কিছু অসাধু লোক সিস্টেমের সুনাম নষ্ট করছেন’
{{^htLoading}} {{/htLoading}}
{{^usCountry}}
মক ইন্টারভিউয়ে রাহুল নকি গভীর হতাশা ব্যক্ত করে বলেছিলেন, ‘ওই ৫০০ টাকা ঘুষ দিতে গিয়ে আমার খুব খারাপ লেগেছিল।' তিনি আরও বলেছিলেন যে পুরো সিস্টেম খারাপ নয়, কিছু অসাধু লোক সিস্টেমের সুনাম নষ্ট করছেন।
{{/usCountry}}
{{#usCountry}}
মক ইন্টারভিউয়ে রাহুল নকি গভীর হতাশা ব্যক্ত করে বলেছিলেন, ‘ওই ৫০০ টাকা ঘুষ দিতে গিয়ে আমার খুব খারাপ লেগেছিল।' তিনি আরও বলেছিলেন যে পুরো সিস্টেম খারাপ নয়, কিছু অসাধু লোক সিস্টেমের সুনাম নষ্ট করছেন।
সাইবার জালিয়াতি মামলা বন্ধের জন্য ঘুষ নেওয়ার অভিযোগ
কিন্তু সেই রাহুলের বিরুদ্ধেই ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। দিল্লির একটি বিশেষ সিবিআই আদালতে এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, তাতে রাহুলের সঙ্গে অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টর প্রবীণকুমার রাঠৌর এবং কনস্টেবল অংশুল শর্মার নাম আছে। তাঁদের বিরুদ্ধে এক কোটি টাকার ঘুষ নেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছে। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, সাইবার জালিয়াতি সংক্রান্ত একটি মামলা তুলে নেওয়ার জন্য সেই টাকা চাওয়া হয়েছিল।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/News/IPS Trainee faces Bribe Charge: ৫০০ টাকা ঘুষ দিতেও 'বাজে লেগেছিল', এখন ১ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে বিদ্ধ সেই IPS
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe